এক্সপ্লোর

মারাদোনার ছোটবেলার বাড়ি এখন সংগ্রহশালা

বুয়েনস আইরেস: আর্জেন্তিনার রাজধানী বুয়েনস আইরেসে দিয়েগো মারাদোনার ছোটবেলার বাড়িটিকে সংগ্রহশালায় পরিণত করলেন আর্জেন্তিনোস জুনিয়র দলের প্রাক্তন ম্যানেজার আলবার্তো পেরেজ। তিনি বাড়িটি কিনে নিয়ে ঠিক আগের মতোই সাজিয়ে তুলেছেন। সাধারণ মানুষ যাতে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের বড় হয়ে ওঠার সময়ের সাক্ষী থাকতে পারেন, সে জন্যই এই সংগ্রহশালা তৈরি করেছেন বলে জানিয়েছেন পেরেজ। তিনি হৃদয় থেকে এই কাজ করেছেন। এভাবেই মারাদোনাকে শ্রদ্ধা জানাতে চেয়েছেন পেরেজ। ১৯৭৮ সালে আর্জেন্তিনোস জুনিয়রের সঙ্গে চুক্তি হওয়ার পর এই বাড়িতে থাকার সুযোগ পান মারাদোনা। ক্লাব থেকেই তাঁকে বাড়িটি দেওয়া হয়েছিল। পরিবারের লোকেদের সঙ্গে ১৯৮১ সাল পর্যন্ত এই বাড়িতে ছিলেন মারাদোনা। তাঁর পেশাদার ফুটবলার জীবনের শুরু এই বাড়ি থেকে। ফলে বাড়িটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। সেই কারণেই বাড়িটির মালিকানা পাওয়ার চেষ্টা করছিলেন পেরেজ। কিন্তু মারাদোনারা চলে যাওয়ার পর যে মহিলা বাড়িটিতে ছিলেন, তিনি বাড়িটি ছাড়তে চাইছিলেন না। দীর্ঘ প্রচেষ্টার পর আট বছর আগে এক লক্ষ মার্কিন ডলারের বিনিময়ে মারাদোনার ছোটবেলার বাড়িটি কিনে নিতে সক্ষম হন পেরেজ। তারপর থেকেই তিনি মারাদোনাদের ব্যবহৃত আসবাবপত্র এবং অন্যান্য সরঞ্জাম সংগ্রহ করার কাজ শুরু করেন। সেই কাজ সম্পন্ন হয়েছে। বাড়িটিকে আগের মতোই সাজিয়ে তুলেছেন পেরেজ। মারাদোনার বড় হয়ে ওঠার দিনগুলির কথা মনে পড়লে এখনও আবেগপ্রবণ হয়ে পড়েন পেরেজ। তিনি অতীতের কথা স্মরণ করে বলেছেন, ‘এই বাড়িতে থাকার সময়টাই দিয়েগোর জীবনের সেরা সময়। আর্জেন্তিনোস জুনিয়রে আমরা দিয়েগোকে বড় করে তুলেছি। ও এই ক্লাব এবং প্রতিবেশীদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল, সেটা বলে বোঝানো যাবে না। দিয়েগোর জন্যই সারা বিশ্ব আমাদের নাম জানে।’ মারাদোনা ও তাঁর পরিবারের লোকেরা ওই বাড়িটির কোন ঘরে কীভাবে থাকতেন, সেটা এখনও মনে রেখেছেন পেরেজ। সেভাবেই তিনি সংগ্রহশালা তৈরি করেছেন। এখন বাড়িটিতে ঢুকলেই চোখে পড়ে মারাদোনার ছোটবেলার বিভিন্ন ছবি, নথি এবং সরঞ্জাম। আর্জেন্তিনোস জুনিয়রের সঙ্গে মারাদোনার প্রথম চুক্তির কপিও আছে এই সংগ্রহশালায়। ফলে আর্জেন্তিনায় আসা ফুটবলপ্রেমীদের অবশ্য গন্তব্য হয়ে গিয়েছে এই সংগ্রহশালা।

সেরা শিরোনাম

IND vs ZIM T20: অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজ জয় মান্ধানার, শেফালি-ঝড়ে উড়ে গেল জ়িম্বাবোয়ে
অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজ জয় মান্ধানার, শেফালি-ঝড়ে উড়ে গেল জ়িম্বাবোয়ে
Ranji Trophy: অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
Bengal vs Services: অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget