এক্সপ্লোর

সাবাইনা পার্কে প্রাথমিক ধাক্কা সামলে দিল মায়াঙ্ক-বিরাটের লড়াকু পার্টনারশিপ, ভারতের স্কোর ২৬৪/৫

ম্যাচ যত গড়াচ্ছে, পিচ ব্যাটিং সহায়ক হয়ে পড়ছে বলে জানিয়েছেন মায়াঙ্ক

কিংস্টন: জেসন হোল্ডারের দাপটে বেসামাল হয়েও শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্টের প্রথম দিন ভদ্রস্থ স্কোর তুলল ভারত। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ২৬৪/৫। সৌজন্যে অধিনায়ক বিরাট কোহলি ও ওপেনার মায়াঙ্ক অগ্রবালের লড়াকু ইনিংস। ১২৭ বলে ৫৫ রান করলেন মায়াঙ্ক। কোহলি ১৬৩ বলে ৭৬ রান করে আউট হন। অবিচ্ছেদ্য ষষ্ঠ উইকেটে ৬২ রান যোগ করেছেন হনুমা বিহারী ও ঋষভ পন্থ। হনুমা ৪২ রান করে ক্রিজে। ঋষভ অপরাজিত ২৭ রান করে। দিনের খেলার শেষে মায়াঙ্ক জানিয়েছেন, বেশ ভাল জায়গায় রয়েছেন তাঁরা। ভারতীয় ওপেনার বলেছেন, ‘পরিস্থিতি বেশ কঠিন ছিল। প্রথম সেশনে বল সুইং করছিল। কেমার রোচ ও জেসন হোল্ডার দারুণ জায়গায় বল করছিল। আমাদের কাজটা সহজ ছিল না। পিচ খুব স্যাঁতস্যাঁতে ছিল।’ মায়াঙ্ক যোগ করেছেন, ‘আমরা দারুণ জায়গায় রয়েছি। এইরকম পিচে সারাদিনে পাঁচ উইকেট হারানোটা কৃতিত্বের।’ সাবাইনা পার্কের বোলিং সহায়ক পিচে প্রথম সেশনেই ৪৬/২ হয়ে গিয়েছিল ভারত। মায়াঙ্ক বলেছেন, ‘হোল্ডার এক ইঞ্চিও জায়গা দিচ্ছিল না। ওর বিরুদ্ধে রক্ষণ সামলেও চাপ কাটছিল না। প্রথম স্পেলে ৬-৭ ওভার বল করে তিন-চারটি মেডেন দিয়েছিল। ব্যাটসম্যান হিসাবে ওর বিরুদ্ধে বেশি কিছু করা সম্ভব হচ্ছিল না।’ ওয়েস্ট ইন্ডিজের হয়ে রাখিম কর্নওয়াল অভিষেক ঘটালেন এই ম্যাচে। সারাদিনে ২৭ ওভার বল করে মাত্র ৬৯ রান দিয়ে এক উইকেট নেন। মায়াঙ্ক বলেছেন, ‘রাখিম ভীষণ ধারাবাহিক। ভাল জায়গায় বল করে গিয়েছে। আমার আর বিরাটের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল একটা পার্টনারশিপ গড়ে তোলা। আর পার্টনারশিপ তৈরি করার পর একজনের বড় রান করা জরুরি ছিল।’ মায়াঙ্ক যোগ করেছেন, ‘লাঞ্চের আগে পরিস্থিতি খুব ভালভাবে সামলেছে বিরাট। আর মধ্যাহ্নভোজের পর ইতিবাচক মানসিকতা নিয়ে ব্যাট করেছে। ও ব্যাট করা মানে অনেক বেশি সাবলীলভাবে ইনিংস এগনো যায়।’ ম্যাচ যত গড়াচ্ছে, পিচ ব্যাটিং সহায়ক হয়ে পড়ছে বলে জানিয়েছেন মায়াঙ্ক।

সেরা শিরোনাম

IND vs ZIM T20: অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজ জয় মান্ধানার, শেফালি-ঝড়ে উড়ে গেল জ়িম্বাবোয়ে
অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজ জয় মান্ধানার, শেফালি-ঝড়ে উড়ে গেল জ়িম্বাবোয়ে
Ranji Trophy: অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
Bengal vs Services: অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget