এক্সপ্লোর

টেস্টে কুম্বলের ৬১৯ উইকেটের রেকর্ড টপকে যেতে পারেন অ্যান্ডারসন, আশাবাদী ম্যাকগ্রা

লন্ডন: ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন টেস্টে ৬০০-র বেশি উইকেট নিতে পারেন বলে আশাবাদী অস্ট্রেলিয়ার কিংবদন্তী পেসার গ্লেন ম্যাকগ্রা। এমনকী, ভারতের প্রাক্তন স্পিনার অনিল কুম্বলের ৬১৯ উইকেটের রেকর্ডও অ্যান্ডারসন টপকে যেতে পারেন বলে আশা করছেন ম্যাকগ্রা। তিনি বলেছেন, ‘জিমিকে দেখে ফিট বলেই মনে হচ্ছে। ও প্রচুর দৌড়চ্ছে। ও কী করতে চায়, সেটার উপর সবকিছু নির্ভর করছে। ও আমাকে টপকে গিয়েছে। পরবর্তী ধাপ হল টেস্টে ৬০০ উইকেট। ও যদি ৬০০ উইকেট নিতে পারে, তাহলে সেটা অবিশ্বাস্য কৃতিত্ব হবে। ওর মধ্যে যদি এখনও উন্নতি করার ইচ্ছা আছে, প্যাশন থাকে, মাঠের বাইরে পরিশ্রম করে এবং মাঠেও একইরকম পারফরম্যান্স দেখানোর ইচ্ছা থাকে, তাহলে ও যতদিন ইচ্ছা খেলে যেতে পারে।’ ম্যাকগ্রা আরও বলেছেন, ‘আমার মনে হয় এখনও জিমির মধ্যে কিছুটা শক্তি অবশিষ্ট আছে। আমি চাইব ও ৬০০-র বেশি উইকেট নিক। তারপর ও চাইলে প্রথম তিনে থাকা কোনও একজন স্পিনারকে টপকে যাওয়ার চেষ্টা করতে পারে। আমার মনে হয় কুম্বলের ৬১৯ উইকেট টপকে যেতেই পারে জিমি।’ টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকার শীর্ষে তিন স্পিনার। ৮০০ উইকেটে আছে মুথাইয়া মুরলীধরনের। ৭০৮ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে শেন ওয়ার্ন। তৃতীয় স্থানে কুম্বলে। এখনও পর্যন্ত কোনও পেসার টেস্টে ৬০০ উইকেট নিতে পারেননি। ম্যাকগ্রার ৫৬৩ উইকেট আছে। ৩৬ বছর বয়সি অ্যান্ডারসনের এখন উইকেট সংখ্যা ৫৬৪। তিনি আরও কয়েক বছর খেলবেন বলেই আশাবাদী ম্যাকগ্রা।

সেরা শিরোনাম

Brazil Legend Ronaldinho : অবসর ভাঙছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার, এক দশক পর দেখা যাবে প্রতিযোগিতামূলক ফুটবলে
অবসর ভাঙছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার, এক দশক পর দেখা যাবে প্রতিযোগিতামূলক ফুটবলে
IPL 2027: ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
IPL: ১২ দলের আইপিএল, জানুয়ারিতে শুরু হবে টুর্নামেন্ট? জল্পনা নিয়ে কী প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডের?
১২ দলের আইপিএল, জানুয়ারিতে শুরু হবে টুর্নামেন্ট? জল্পনা নিয়ে কী প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডের?
U19 Asia Cup Semifinal: সহবাগ পুত্রই 'এক্স ফ্যাক্টর', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিতে আফগান গণ্ডি পেরতে পারবে কি ভারত?
সহবাগ পুত্রই 'এক্স ফ্যাক্টর', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিতে আফগান গণ্ডি পেরতে পারবে কি ভারত?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget