এক্সপ্লোর

আরও একবার ব্যর্থ মেসি! আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে কোপা ফাইনালে ব্রাজিল

বুধবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নস চিলি ও পেরু।

বেলো হরাইজন্তে: বাঁ পায়ে রূপকথা লেখা নায়ক ফের একবার ব্যর্থ।  ব্যর্থ ফুটবলের যুবরাজ লিওনেল মেসি। হলুদ নীল জার্সির বিরুদ্ধে সিংহভাগ ক্ষেত্রেই যা হয়ে এসেছে সাদা নীল জার্সির, মঙ্গলবারও ব্রাজিলের বেলো হরাইজন্তে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। হার। মোট ১১১টি ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে এই নিয়ে ৪৬ বার হারল আর্জেন্টিনা। ২০০৭ সালেও কোপা আমেরিকার  ফাইনালে ব্রাজিলের কাছে হেরেছিলেন মেসিরা। গোলের ব্যবধান ছিল ৩-০। একযুগ পর, আর্জেন্টিনার ফাইনালে যাওয়ার পথে কাঁটা হয়ে দাঁড়াল সেই ব্রাজিলই। কোপা আমেরিকার সেমিফাইনালে এবার মেসিরা হারল ২-০ ব্যবধানে। গ্যাবরিয়েল জেসুস এবং রবার্তো ফিরমিনোর জোড়া গোলেই কফিনবন্দি হল মেসির কোপা জয়ের স্বপ্নও।

ম্যাচের ১৯ মিনিটেই ব্রাজিলের হয়ে গোলের খাতা খোলেন ম্যাঞ্চেস্টার সিটির ফরোয়ার্ড গ্যাবরিয়েল জেসুস। আর এই গোলের নেপথ্যে ছিলেন লিভারপুল তারকা রবার্তো ফিরমিনো। সঙ্গে অবশ্যই  বলতে হবে ‘গেম মেকার’ দানি আলভেসের কথাও। কার্যত একার দক্ষতায় আর্জেন্টিনার রক্ষণকে ছত্রভঙ্গ করে ফিরমিনোকে বল বাড়িয়ে ছিলেন আলভেস। আর সেখান থেকেই ফিরমিনোর পাসে গোল করে দলকে এগিয়ে দেন জেসুস।

ব্রাজিলের দ্বিতীয় গোলটি আসে ৭১ মিনিটে। এক্ষেত্রে গোলের মুখ খুলে দিয়ে ফিরমিনোকে বল বানিয়ে দেন জেসুস। কোনও ভুল না করে তেকাঠিতে সেই বল ঠেলে দিয়ে গোল অর্জন করে নেন ফিরমিনোও। খেলায় ফেরার মরিয়া চেষ্টা মেসিরা করেছিলেন বটে, তবে সাফল্য আসেনি। গোলের উদ্দেশে ১৪ বার শট নিয়েও গোল পাননি মেসিরা। আর্জেন্টিনার আক্রমণ ভাগ থেক গোলমুখী শট এসেছে ২টি। তার মধ্যে একটি মেসির ফ্রি কিক থেকে আগুয়েরার হেড, সেটাও বারে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত খেলা শেষ হয় ২-০-তেই।

জয়ের পর ব্রাজিলীয় তারকা আলভেস বলেন, “আমরা লক্ষ্যে পৌঁছনোর দিকে আরও একটি ধাপ এগিয়ে গেলাম। অনেকেই আমাদের নিয়ে দ্বিধায় ছিলেন। তবে আমরা নিজেদের পরিশ্রম, পরিকল্পনার ওপর বিশ্বাস রেখেছিলাম। তারই ফল পাচ্ছি।” অন্যদিকে সেমিতে হেরে মেসিদের কোচ লিওনেল স্ক্যালোনির বক্তব্য, “দলের ফাইনালে যাওয়া উচিত ছিল, কারণ এটা আমাদের প্রাপ্য ছিল। তবে অনেক সময়ই ফুটবলও অন্যায্য হয়।”

প্রসঙ্গত, বুধবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নস চিলি ও পেরু। এই ম্যাচের বিজয়ীর সঙ্গেই রবিবার ফাইনাল খেলবে ব্রাজিল। ওই ম্যাচ অনুষ্ঠিত হবে  রিও ডি জেনেরিও শহরের মারাকানা স্টেডিয়ামে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

T20 World Cup: হতাশাজনক বিশ্বকাপের পরেই পাকিস্তান দলে অন্তর্কলহ, কোচের বিরুদ্ধে বিক্ষোভ খেলোয়াড়দের!
হতাশাজনক বিশ্বকাপের পরেই পাকিস্তান দলে অন্তর্কলহ, কোচের বিরুদ্ধে বিক্ষোভ খেলোয়াড়দের!
IND vs ENG: এর আগেও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে নেমেছে ভারত, সেবার কী হয়েছিল?
এর আগেও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে নেমেছে ভারত, সেবার কী হয়েছিল?
SA vs NZ Preview: অপরাজিত দক্ষিণ আফ্রিকার সামনে কালো ঘোড়া নিউজ়িল্যান্ড, ইডেনে আজ ধুন্ধুমার লড়াই
অপরাজিত দক্ষিণ আফ্রিকার সামনে কালো ঘোড়া নিউজ়িল্যান্ড, ইডেনে আজ ধুন্ধুমার লড়াই
IND vs ENG: হার্দিকই হতে পারেন মাথাব্যথার কারণ, আর্চারদের সাফল্য়ের মন্ত্র শোনালেন ব্রড
হার্দিকই হতে পারেন মাথাব্যথার কারণ, আর্চারদের সাফল্য়ের মন্ত্র শোনালেন ব্রড

ভিডিও

Basant Utsav | বাঘাযতীন মিলন সঙ্ঘে বসন্ত উৎসব, বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিল কচিকাচারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ২: বিজেপির 'পরিবর্তন যাত্রা'র সূচনা করে তীব্র আক্রমণ অমিত শাহের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ১: যুদ্ধে জ্বলছে পশ্চিম এশিয়া । বাড়ছে তেলের দাম । যুদ্ধ ছড়াতে পারে পৃথিবীজুড়ে ?
Kalyan Banerjee: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরে কাজ পেলেন এক দৃষ্টিহীন দাবাড়ু
Kolkata Ink: ২ দিন ব্য়াপী কর্মশালার আয়োজন করল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতা

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
AI War Videos : AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
Sukanya Samriddhi Yojna : কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
Stock Market Crash : মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
Defence Stock Alert : রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
Gas Cylinder Using Tips : ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে রান্নার গ্যাস পেতে সমস্যা হবে ? সিলিন্ডারে কতটা রয়েছে বুঝুন ৩ সহজ উপায়ে
ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে রান্নার গ্যাস পেতে সমস্যা হবে ? সিলিন্ডারে কতটা রয়েছে বুঝুন ৩ সহজ উপায়ে
Sensex-Nifty Crash: মধ্যপ্রাচ্যে সংঘাত, রক্তক্ষরণ ভারতের শেয়ার বাজারে! সূচক পড়ল প্রায় ১৫০০ পয়েন্ট
মধ্যপ্রাচ্যে সংঘাত, রক্তক্ষরণ ভারতের শেয়ার বাজারে! সূচক পড়ল প্রায় ১৫০০ পয়েন্ট
Crude Oil Crisis : হরমুজ প্রণালী বন্ধের আশঙ্কা, তেলের চিন্তায় ঘুম ছুটছে ভারতের ! কত ব্যারেল মজুদ আছে ?
হরমুজ প্রণালী বন্ধের আশঙ্কা, তেলের চিন্তায় ঘুম ছুটছে ভারতের ! কত ব্যারেল মজুদ আছে ?
Embed widget