এক্সপ্লোর

মেসির সঙ্গে স্বাস্থ্যকর প্রতিযোগিতা উপভোগ করি, ও আমাকে উন্নতি করতে সাহায্য করেছে, বলছেন রোনাল্ডো

রোনাল্ডো আরও জানিয়েছেন, আমার সঙ্গে মেসির দুর্দান্ত পেশাদারী সম্পর্ক আছে।

লিসবন: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো না লিওনেল মেসি, কে বড়? সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যে এক দশকেরও বেশি সময় ধরে এই নিয়ে আলোচনা-তর্ক চলছে। তবে রোনাল্ডো জানিয়ে দিলেন, তিনি মেসির সঙ্গে স্বাস্থ্যকর প্রতিযোগিতা উপভোগ করেন। মেসির সঙ্গে এই প্রতিযোগিতার জন্যই তিনি খেলোয়াড় হিসেবে উন্নতি করতে পেরেছেন বলেও জানিয়েছেন ‘সিআরসেভেন’। একটি সংবাদমাধ্যমকে রোনাল্ডো জানিয়েছেন, ‘মেসির কেরিয়ারের প্রতি আমি শ্রদ্ধাশীল। ও জানিয়েছে, আমি স্পেন ছাড়ায় হতাশ হয়েছে। ও আমাদের মধ্যে চলা প্রতিযোগিতাকে স্বীকৃতি দিয়েছে। ওর সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতা আছে। তবে এটা নতুন কিছু নয়। বাস্কেটবলে মাইকেল জর্ডনের প্রতিদ্বন্দ্বী ছিল, ফর্মুলা ওয়ানে আয়ার্টান সেনা ও অ্যালেন প্রস্টের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল। তাঁদের মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতা ছিল। আমার কোনও সন্দেহ নেই, মেসি আমাকে খেলোয়াড় হিসেবে উন্নতি করতে সাহায্য করেছে। মেসির ক্ষেত্রেও হয়তো সেটাই হয়েছে। আমি ট্রফি জিতলে মেসির নিশ্চয়ই মানসিক দংশন হয়। ও ট্রফি জিতলে আমারও একই অবস্থা হয়।’ রোনাল্ডো আরও জানিয়েছেন, ‘আমার সঙ্গে মেসির দুর্দান্ত পেশাদারী সম্পর্ক আছে। কারণ, ১৫ বছর ধরে আমরা একই মুহূর্ত ভাগ করে নিচ্ছি। আমরা কোনওদিন একসঙ্গে নৈশভোজ করিনি। তবে ভবিষ্যতে না করার কোনও কারণ নেই। তাতে আমার কোনও সমস্যা নেই।’

সেরা শিরোনাম

IND vs WI: রাঁচিতে বিরাট রান তুলেও হারের পর শ্রেয়সদের উদ্দেশে কড়া বার্তা দিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
রাঁচিতে বিরাট রান তুলেও হারের পর শ্রেয়সদের উদ্দেশে কড়া বার্তা দিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
Ranji Trophy Exclusive: বাংলা কোথায়, এ তো ভারতীয় দলের বোলিংয়ের বিরুদ্ধে পরীক্ষা! তবু হুঁশিয়ারি দিলেন দিল্লির কোচ
বাংলা কোথায়, এ তো ভারতীয় দলের বোলিংয়ের বিরুদ্ধে পরীক্ষা! তবু হুঁশিয়ারি দিলেন দিল্লির কোচ
AB De Villiers: ৩৭ বলে ঝোড়ো শতরান, বিধ্বংসী মেজাজে ব্যাটিং তাণ্ডব এবি ডিভিলিয়ার্সের
৩৭ বলে ঝোড়ো শতরান, বিধ্বংসী মেজাজে ব্যাটিং তাণ্ডব এবি ডিভিলিয়ার্সের
Delhi Protest: 'শুনেছিলাম ভারত গণতান্ত্রিক দেশ', ককরোচদের আন্দোলনের পক্ষে সওয়াল করে সরব প্রাক্তন ভারতীয় ক্রিকেটার
'শুনেছিলাম ভারত গণতান্ত্রিক দেশ', ককরোচদের আন্দোলনের পক্ষে সওয়াল করে সরব প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget