এক্সপ্লোর

আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর মিতালী রাজের, নেতৃত্ব দেবেন ওডিআই-তে

৩২টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন মিতালী। এর মধ্যে তিনটি মহিলা টি-২০ বিশ্বকাপ -- ২০১২ (শ্রীলঙ্কা), ২০১৪ (বাংলাদেশ) ও ২০১৬ (ভারত) রয়েছে।

নয়াদিল্লি: আন্তর্জাতিক টি-২০ থেকে মঙ্গলবার অবসর ঘোষণা করলেন মিতালী রাজ। ক্রিকেটের সবচেয়ে ছোট ফর্ম্যাটকে বিদায় জানানোর সিদ্ধান্ত বোর্ডকে জানিয়ে দিয়েছেন প্রাক্তন টি-২০ অধিনায়ক। তবে, একদিনের ম্যাচে তিনি জাতীয় দলকে এখনও নেতৃত্ব দেবেন। গত মার্চ মাসে গুয়াহাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-২০ ম্যাচ খেলেছেন মিতালী। দক্ষিণ আফ্রিকা প্রমীলা বাহিনীর বিরুদ্ধে ঘরের মাঠে আসন্ন টি-২০ সিরিজে তাঁর নাম নিয়ে আলোচনা হবে কি না, তা নিয়ে যথেষ্ট জল্পনা চলছিল। কারণ, বোর্ডের একাংশ চাইছে, আগামী বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপে নতুন মুখদের সুযোগ দিতে। ৫ তারিখ সিরিজের প্রথম ম্যাচের জন্য দল নির্বাচন করার কথা বোর্ডের নির্বাচক কমিটির। ওই সিরিজে খেলার ইচ্ছাপ্রকাশও করেছিলেন মিতালী। কিন্তু, তার ৪৮-ঘণ্টা আগে এদিন আচমকা অবসর ঘোষণা করলেন তিনি। ৩২টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন মিতালী। এর মধ্যে তিনটি মহিলা টি-২০ বিশ্বকাপ -- ২০১২ (শ্রীলঙ্কা), ২০১৪ (বাংলাদেশ) ও ২০১৬ (ভারত) রয়েছে। ২০০৬ সালে ভারতীয় মহিলা দলের প্রথম আন্তর্জাতিক টি-২০ ম্যাচে নেতৃত্ব দেওয়ার বিরল কৃতিত্ব রয়েছে মিতালীর ঝুলিতে। কেরিয়ারে মোট ৮৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। টি-২০ আন্তর্জাতিকে ভারতীয় মহিলাদের মধ্যে সর্বাধিক ২৩৬৪ রান করেছেন। তিনি প্রথম ভারতীয় মহিলা হিসেবে আন্তর্জাতিক টি-২০তে ২০০০ রান সম্পন্ন করেন। এদিন অবসর ঘোষণার পর মিতালী জানিয়েছেন, এখন তিনি পুরো মনসংযোগ ২০২১ সালে হতে চলা একদিনের বিশ্বকাপের ওপর রাখতে চান। তিনি বলেন, দেশের হয়ে একদিনের বিশ্বকাপ জয় আমার কাছে একটা স্বপ্ন। আমি নিজের সেরাটা দিতে চাই। আমি বিসিসিআই-কে তাদের নিরন্তর সমর্থনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। একইসঙ্গে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে আমি ভারতীয় দলকে আগাম শুভেচ্ছা জানাতে চাই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Cricket: পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
Rohit Sharma: বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget