এক্সপ্লোর

গত বছর রোহিত বলেছিলেন সাধারণ বোলার, জবাবে কী বললেন মহম্মদ আমির?

নয়াদিল্লি: গত বছর টি-২০ এশিয়া কাপের সময় পাকিস্তানের বাঁ হাতি পেসার মহম্মদ আমিরকে সাধারণ বোলার বলেছিলেন ভারতের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা। এতদিন পরে সেই কথার জবাব দিলেন আমির। তবে তিনি রোহিতের উদ্দেশ্যে পাল্টা কোনও কটূ মন্তব্য করেননি। সৌজন্য বজায় রেখেই জবাব দিয়েছেন আমির। সদ্যসমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখান আমির। তিনি একক দক্ষতায় ভারতের ব্যাটিং লাইনআপে ধস নামান। রোহিত, বিরাট কোহলি ও শিখর ধবনকে আউট করে পাকিস্তানের জয় নিশ্চিত করেন আমির। গত বছরের এশিয়া কাপের ম্যাচেও ভারতের বিরুদ্ধে দারুণ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। তাঁর বলেই আউট হন রোহিত। তবে তারপরেই আমির প্রসঙ্গে রোহিত বলেন, ‘ওকে নিয়ে মাত্রাতিরিক্ত হইচই হচ্ছে। আমার মনে হয় একটা ম্যাচের পরেই ওকে নিয়ে এত মাতামাতি করার কিছু নেই। ও ভাল বোলার, কিন্তু সেটা ওকে বারবার প্রমাণ করতে হবে। এখন লোকজন ওর সঙ্গে ওয়াসিম আক্রমের তুলনা করছে। কিন্তু ও একজন সাধারণ বোলার। কোনও একদিন ও ভাল বল করতেই পারে, কিন্তু তার মানে এটা নয় যে রোজ বিপক্ষের ব্যাটসম্যানদের উড়িয়ে দেবে। আমিরকে নিয়ে মাতামাতি বন্ধ হওয়া দরকার। পাকিস্তান দলে আরও পাঁচজন বোলার আছে। ওরাও ভাল পারফরম্যান্স দেখাচ্ছে।’ রোহিতের এই মন্তব্যের জবাবে আমির বলেছেন, ‘রোহিতের যেটা মনে হয়েছিল, সেটা বলেছে। এখন হয়তো আমার বিষয়ে ওর মতামত বদলেছে। ও কী বলেছিল, সেটা নিয়ে না ভেবে আমি দলের হয়ে ভাল পারফরম্যান্স দেখানো নিয়েই ভাবি। অন্যদের কথা নিয়ে ভাবতে গেলে চাপে পড়ে যেতে হয়। তাই আমি বিষয়টা এড়িয়ে যাই। একজন অন্য কাউকে বিশ্বমানের বলবে না সাধারণ, সেটা তার বিষয়। তবে আমি রোহিতকে সাধারণ বলব না। ও অসাধারণ ব্যাটসম্যান। ভারতের হয়ে দারুণ খেলছে। ওকে আমি শ্রদ্ধা করি।’

সেরা শিরোনাম

Bengal vs Delhi Day 4 Lunch: সুমন্তর ম্যাজিক বলে কল্যাণীতে নাটক, লাঞ্চ বিরতিতে দিল্লি এগিয়ে ১০ রানে, লড়ছেন বাদোনি
সুমন্তর ম্যাজিক বলে কল্যাণীতে নাটক, লাঞ্চ বিরতিতে দিল্লি এগিয়ে ১০ রানে, লড়ছেন বাদোনি
WTC: ডারবানে প্রােটিয়াদের হারের পরই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তা ফের খুলে গেল ভারতের
ডারবানে প্রােটিয়াদের হারের পরই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তা ফের খুলে গেল ভারতের
Shubman Gill: দ্রুততম দ্বিশতরান হাঁকানোর রেকর্ড, আইসিসির মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিলেন গিল
দ্রুততম দ্বিশতরান হাঁকানোর রেকর্ড, আইসিসির মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিলেন গিল
Rohit Sharma: হার্দিকের ভবিষ্যৎ ঘিরে জোর জল্পনা, পুনরায় পল্টনদের অধিনায়কের আসনে বসতে চলেছেন রোহিত শর্মা?
হার্দিকের ভবিষ্যৎ ঘিরে জোর জল্পনা, পুনরায় পল্টনদের অধিনায়কের আসনে বসতে চলেছেন রোহিত শর্মা?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget