এক্সপ্লোর

Jasprit Bumrah Replacement: জসপ্রীত বুমরার বদলে ভারতের বিশ্বকাপ দলে সুযোগ পাচ্ছেন মহম্মদ শামি?

Mohammad Shami: গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলে থাকলেও, এ বছর তাঁকে রিজার্ভেই রেখেছিলেন নির্বাচকরা। তবে বুমরার চোটে শামির ভাগ্য খুলতে পারে।

নয়াদিল্লি: জল্পনাই সত্যি হয়েছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2022) থেকে চোটের জেরে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। গতকালই বিসিসিআইয়ের তরফে বুমরার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার খবর জানানো হয়েছে। পিঠের চোটের জেরেই বিশ্বকাপে খেলতে পারছেন না বুমরা। তবে তাঁর বদলি হিসাবে এখনও কারুর নাম ঘোষণা করেনি বিসিসিআই।

বুমরার বদলে শামি?

বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয় যে বুমরা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে মাঠে নামতে পারবেন না। তাঁর বদলি হিসাবে জাতীয় দলে সুযোগ পাওয়ার দৌড়ে মূলত তিন বোলার, মহম্মদ শামি, দীপক চাহার ও মহম্মদ সিরাজ। বুমরার বদলি হিসাবে ভারতীয় দলে যে সব খেলোয়াড় সুযোগ পেতে পারেন, তাঁদের মধ্যে সম্ভবত সবথেকে সম্ভাবনা বেশি মহম্মদ শামির (Mohammad Shami)। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলে থাকলেও, এ বছর তাঁকে রিজার্ভেই রেখেছেন নির্বাচকরা। করোনার জেরে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে খেলতে পারেননি শামি। তবে তিনি চোট সারিয়ে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন। শামি ভারতীয় দলে সুযোগ না পাওয়ায় প্রাক্তন কোচ রবি শাস্ত্রীরা নিজেদের হতাশা প্রকাশ করেছিলেন। তবে খবর অনুযায়ী বুমরার চোটে শামিই বিশ্বকাপ দলে সুযোগ পেতে চলেছেন। 

রিজার্ভে সিরাজ?

দীপক চাহারও বুমরার বদলে সুযোগ পেতে পারেন। তিনিও শামির মতো ভারতের বিশ্বকাপ দলের রিজার্ভে রয়েছেন। চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজেও তিনি ভারতীয় দলের হয়ে খেলছেন এবং নতুন বলে বেশ সাফল্যও পেয়েছেন। তাই তাঁর সুযোগ পাওয়ার একটা সম্ভাবনা রয়েইছে। অপরদিকে, চলতি সিরিজে প্রোটিয়াদের বিরুদ্ধে বুমরার বদলি হিসাবে ভারতীয় দলে ডাক পেয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। তিনিও কিন্তু বিশ্বকাপ দলে সুযোগ পেতেই পারেন। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সিরাজের অভিজ্ঞতা খুবই সামান্য। তাই খবর অনুযায়ী তিনি সম্ভবত শামির বদলে রিজার্ভ খেলোয়াড় হিসাবে দলে ডাক পেতে পারেন।

পিঠের চোটের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপথেকেই ছিটকে গিয়েছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তারকা পেসারের টুর্নামেন্টে থেকে ছিটকে যাওয়ায় ভারতের বোলিং ডিপার্টমেন্ট যে অনেকটাই চিন্তার মুখে পড়বে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। এই পরিস্থিতিতে আইপিএল ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টকেই দুষছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। উল্লেখ্য, চলতি বছর তিন ফর্ম্যাটের প্রত্যেকটিতে ৫টি করে মাত্র ম্যাচ খেলেছেন বুমরা। অন্য়দিকে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ১৪টি ম্যাচেই দেখা গিয়েছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন সমর্থকরা।

আরও পড়ুন: পন্থের জন্মদিনে বিশেষ বার্তা ঊর্বশীর, কী বললেন তিনি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget