এক্সপ্লোর

Mohammed Shami On Sania : সানিয়ার সঙ্গে বিয়ে ? প্রেম? সত্যি? অবশেষে মুখ খুললেন শামি, বলে ফেললেন মনের কথা

Mohammed Shami Breaks Silence : অবশেষে মহম্মদ শামি মুখ খুললেন।  তাঁকে ও টেনিস তারকা সানিয়া মির্জাকে জড়িয়ে যাবতীয় গুঞ্জন নিয়ে কথা বললেন তিনি।

কলকাতা : মহম্মদ সামি আর সানিয়া কি সম্পর্কে আছেন ? তাঁরা কি বিয়ে করেছেন ? এই জল্পনাতেই শরগরম হয়ে উঠেছিল নেটমাধ্যম। বিশেষত ক্রীড়াপ্রেমীদের মধ্যে তুঙ্গে উঠেছিল জল্পনা। সোশ্যাল মিডিয়া থেকে সংবাদপত্র, জল্পনার খবর উঠে এসেছিল শিরোনামে। তবে গুঞ্জন থামাতে এগিয়ে এসেছিলেন সানিয়ার বাবাই। কিন্তু টেনিস-সুন্দরী বা ভারতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার একটিও শব্দ ব্যয় করেননি। 

অবশেষে মহম্মদ শামি মুখ খুললেন।  তাঁকে ও টেনিস তারকা সানিয়া মির্জাকে জড়িয়ে যাবতীয় গুঞ্জন নিয়ে কথা বললেন তিনি।  বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে অনেকেই ধারণা করেছিলেন সানিয়ার সঙ্গে কোনও সম্পর্কে জড়িয়েছেন জনপ্রিয় ক্রিকেটতারকা। শামি ও সানিয়াকে বিয়ের সাজে কেমন দেখাবে, তা নিয়েও নানারকম পোস্ট ছড়িয়ে পড়ে। NDTV তে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মুখ খুলেছেন শামি। ইউটিউবে শুভঙ্কর মিশ্রের সঙ্গে একটি কথোপকথনে , শামিকে এই সম্পর্কে জিগ্যেস করা হলে জবাব দেন তিনি।  তিনি সরাসরি সোশ্যাল মিডিয়ায় এই ধরনের খবর ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করেন। শামি সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ছড়ানো থেকে বিরত থাকতে বলেন নেটিজেনদের। সেই সঙ্গে তিনি বলেন এই মিমগুলি যেমন কারও কাছে বিনোদন হতে পারে , তেমন কারও কাছে ক্ষতিকারকও হতে পারে। তিনি বলেন,আমি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের দায়িত্বশীল হতে অনুরোধ করছি । এই ধরনের ভিত্তিহীন খবর ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। 

তিনি আরও বলেন, কেউ কেউ মজা করার জন্য ইচ্ছাকৃতভাবে করেছিল। তিনিও ফোন ঘাঁটলেই  মিমগুলি দেখতে পেতেন। শামি বলেন, 'কিন্তু আমি শুধু বলতে চাই , আমি মনে করি মিমস মজা করার জন্য। কিন্তু যদি সেগুলি হয় কারো জীবনের সঙ্গে  সম্পর্কিত হয়, তাহলে আপনাকে অবশ্যই এটি করার আগে ভাবতে হবে'। শামির চ্যালেঞ্জ,'বেনামি পেজ থেকে নয়, সাহস থাকলে ভেরিফাইড পেজ থেকে এসব কথা কেউ বলে দেখুক !তাহলে আমি উত্তর দেব। সাফল্য অর্জনের চেষ্টা করুন, মানুষকে সাহায্য করুন এবং নিজেকে আপগ্রেড করুন তাহলে আমি বিশ্বাস করব আপনি একজন ভালো মানুষ' 

আরও পড়ুন :

টিম ইন্ডিয়ায় এই ২ জনই তাঁর প্রিয় বন্ধু, কাদের কথা বললেন শামি ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

IND vs ENG: টানা নো বল, চূড়ান্ত খারাপ পারফরম্য়ান্স, নটিংহ্যামে বাদ পড়তে পারেন বিষ্ণোই
টানা নো বল, চূড়ান্ত খারাপ পারফরম্য়ান্স, নটিংহ্যামে বাদ পড়তে পারেন বিষ্ণোই
FIFA World Cup: ট্রাম্পের ফোনে উধাও শাস্তি! 'এপ্রিল ফুল বানানো হল,' ফুটবলকে বাঁচানোর ডাক বেলজিয়ামের কোচের
ট্রাম্পের ফোনে উধাও শাস্তি! 'এপ্রিল ফুল বানানো হল,' ফুটবলকে বাঁচানোর ডাক বেলজিয়ামের কোচের
India T20 Squad: ভারতের টি-২০ দল নিয়ে সাহসী সিদ্ধান্ত, বাদ স্যামসন-সহ ছয় ক্রিকেটার? ফিরলেন রিঙ্কু, ময়ঙ্ক
ভারতের টি-২০ দল নিয়ে সাহসী সিদ্ধান্ত, বাদ স্যামসন-সহ ছয় ক্রিকেটার? ফিরলেন রিঙ্কু, ময়ঙ্ক
Rohit Sharma: স্ট্রেট ড্রাইভ থেকে কভার ড্রাইভে সেই পুরনো মেজাজ, ইংল্যান্ড সিরিজের আগে ছন্দে রোহিত
স্ট্রেট ড্রাইভ থেকে কভার ড্রাইভে সেই পুরনো মেজাজ, ইংল্যান্ড সিরিজের আগে ছন্দে রোহিত

ভিডিও

PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Amit Shah।শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন অমিত শাহর।Shyamaprashad Mukherjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget