এক্সপ্লোর

Mohun Bagan Super Giant: মোহনবাগানে আলবানিয়ান ফরোয়ার্ড, আসন্ন মরশুমের জন্য আর্মান্দোকে সই করাল সবুজ মেরুন

Armando Sadiku: লা লিগার দ্বিতীয় ডিভিশন ক্লাব এফসি কার্তাগেনা থেকে আর্মান্দোকে দু’বছরের চুক্তিতে সই করাল মোহনবাগান সুপার জায়ান্ট।

কলকাতা: আলবানিয়ার জাতীয় দলের হয়ে খেলা সেন্টার ফরোয়ার্ড আর্মান্দো সাদিকু (Armando Sadiku) আসন্ন আইএসএলে(Indian Super League) সবুজ মেরুন জার্সি গায়ে মাঠে নামবেন। রবিবার মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) পক্ষ থেকে এই ঘোষণা করা হল। ২০১৬-র ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রোমানিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক গোল করেছিলেন তিনি। সেই গোলেই রোমানিয়ার বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ফুটবলে জয় পায় আলবানিয়া। এবার ভারতীয় ফুটবলে খেলতে দেখা যাবে তাঁকে। 

৩২ বছর বয়সী এই ছ’ফুট উচ্চতার ফরোয়ার্ড গত মরশুমে লা লিগার দ্বিতীয় ডিভিশনে এফসি কার্তাগেনার হয়ে ৩১টি ম্যাচ খেলে আটটি গোল করেছিলেন। কোপা দেল রেতেও তিনটি ম্যাচ খেলেছিলেন তিনি। দেশের হয়ে ৩৮টি ম্যাচে ১২টি গোল করেছেন তিনি। তিনটি গোলের অ্যাসিস্টও এসেছে তাঁর পা থেকে। ইউরোপের বিভিন্ন দেশের লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর দখলে। তবে তিনি কেরিয়ারের সিংহভাগ সময়টা স্পেন এবং স্যুইৎজারল্যান্ডেই খেলেছেন তিনি।

স্যুইৎজারল্যান্ডের এফসি জুরিখের তাঁর উয়েফা ইউরোপা লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। আবার পোল্যান্ডের লেগিয়া ওয়ারশয়ের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতাঅর্জন পর্বে খেলেছেন। লেগিয়ার হয়েই তিনি ইউরোপা লিগে নিজের প্রথম গোলটি করেছিলেন। এই দুই ক্লাব ছাড়াও তিনি স্পেনের ক্লাব ফুটবলে ইউডি লা পালমা, লেভান্তে, মালাগা সিএফ-এর হয়ে খেলেছেন। সুইস লিগে এফসি লুগানোর জার্সিতেও মাঠে নেমেছেন আর্মান্দো।

 

আসন্ন মরশুমে গোলের জন্য এই অভিজ্ঞ ফরোয়ার্ডের দিকেই তাকিয়ে থাকবেন সুবজ মেরুন সমর্থকরা। মোহনবাগানের হয়ে খেলার জন্য কিন্তু আর্মান্দো নিজেও মুখিয়ে রয়েছেন। তাঁর দাবি স্পেনের ফুটবল মহলও ভারতীয় ফুটবলের বিষয়ে বেশ অবগত। 'ভারতীয় ফুটবলে মোহনবাগানের এক গৌরবময় ইতিহাস রয়েছে। আমি ওদেরকে সাফল্য এনে দিতে, ওদের হয়ে মাঠে নামতে মুখিয়ে রয়েছি। স্পেনের ফুটবলমহলও কিন্তু বর্তমান ভারতীয় ফুটবলের বিষয়ে বেশ অবগত। সেই কারণেই তো মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ আমায় প্রস্তাব দেওয়ার সপ্তাহখানেকের মধ্যেই চুক্তিতে রাজি হয়ে যাই। ভারতে ফুটবল খেলতে মুখিয়ে রয়েছি।' বলেন আলবানিয়ান ফরোয়ার্ড।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Medel in CWG: বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
IND vs BAN: এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget