এক্সপ্লোর

স্যাম কুরানের ব্যক্তিগত পারফরম্যান্সই সিরিজে পার্থক্য গড়ে দিয়েছে, দাবি শাস্ত্রীর

নয়াদিল্লি: সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে ইংল্যান্ড দলের সামগ্রিক পারফরম্যান্স না, অলরাউন্ডার স্যাম কুরানের ব্যক্তিগত দক্ষতাই পার্থক্য গড়ে দিয়েছে বলে দাবি করলেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। তিনি একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি এটা বলব না যে আমরা পুরোপুরি ব্যর্থ হয়েছি। তবে আমরা চেষ্টা করেছি। প্রাপ্য কৃতিত্ব দিতেই হবে। বিরাট (কোহলি) আর আমাকে ইংল্যান্ডের হয়ে সিরিজের সেরা ক্রিকেটারকে বেছে নিতে বলা হয়েছিল। আমরা দু’জনই স্যাম কুরানকে বেছে নিই। ইংল্যান্ডের চেয়ে কুরানই আমাদের সবচেয়ে বেশি ভুগিয়েছে।’ এই সিরিজে কুরানের পারফরম্যান্সের বিষয়ে শাস্ত্রী আরও বলেছেন, ‘এজবাস্টনে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ৮৭ রানে ৭ উইকেট পড়ে গিয়েছিল। সেই সময় কুরান রান করে। সাউদাম্পটনে চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে ৮৬ রানে ৬ উইকেট হারায় ইংল্যান্ড। সেবারও কুরান রান করে। এজবাস্টনে প্রথম ইনিংসে আমাদের বিনা উইকেটে ৫০ রান হওয়ার পর কুরান উইকেট নেয়। এই সিরিজের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলিতে ও রান করে এবং উইকেট নেয়। সেটাই দু’দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়।’ এই সিরিজে ভারতীয় দল ১-৪ হারলেও, শাস্ত্রীর দাবি, তাঁরা লড়াই করেছেন। সমালোচনাকেও গুরুত্ব দিতে নারাজ ভারতের কোচ। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমরা এখনও বিশ্বের এক নম্বর দল। ইংল্যান্ড দল, সেদেশের সংবাদমাধ্যম, আমাদের সমর্থকরা, এমনকী ইংল্যান্ডের সমর্থকরাও জানে আমরা কতটা লড়াই করেছি। আমরাও জানি কতটা লড়াই করেছি। সমালোচনায় একেবারেই বিভ্রান্ত হচ্ছি না। আমি অনেক ইতিবাচক দিক দেখতে পাচ্ছি। তাই চিন্তার কোনও কারণ দেখছি না। ইতিবাচক মানসিকতা নিয়েই দেশে ফিরেছি। আমি জানি আমরা কী করছি। দল ঠিক দিকেই এগোচ্ছে।’

সেরা শিরোনাম

Ranji Trophy: অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
Bengal vs Services: অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
Delhi Capitals: কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget