এক্সপ্লোর

ব্যাটিং অর্ডারে ওপরের দিকে নামলে হাত খুলে মারতে পারবেন ধোনি: সুরেশ রায়না

নয়াদিল্লি: স্লগ ওভারে মহেন্দ্র সিংহ ধোনি আগের মতো ব্যাটে ঝড় তুলতে পারছেন না। এজন্য ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে, ফিনিসার ধোনি কি এখন অতীত? অনেক বিশেষজ্ঞই আবার টি ২০ তে ধোনির বিকল্প খুঁজে দেখার কথা বলেছেন। কিন্তু টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট এ ধরনের বিতর্কে ধোনির পাশেই রয়েছে। অধিনায়ক বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রী দুজনেই সাফ জানিয়ে দিয়েছেন, ধোনির উত্তরসূরী খোঁজার তাড়া এখনই তাঁদের নেই। কোহলি জানিয়ে দিয়েছেন, ধোনিই তাঁর অধিনায়ক। ধোনির কাছ থেকেই প্রথমে টেস্ট এবং পরে টি ২০ ও একদিনের দলের অধিনায়কত্ব পেয়েছিলেন কোহলি। সীমিত ওভারের দলের অধিনায়ক হওয়ার পর কোহলি বলেছিলেন, তিনি ধোনিকে ব্যাটিং অর্ডারে ওপরের দিকে ব্যাট করতে দেখতে চান। এতে ইনিংসের শেষের দিকে নেমে ম্যাচ জেতানোর চাপ থেকে অব্যাহতি পাবেন ধোনি। কিন্তু বাস্তবে তা ঘটেনি। বেশিরভাগ ম্যাচেই ধোনিকে ছয় নম্বরেই নামতে দেখা গিয়েছে। ওই পজিশনে কয়েকটি ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে দ্রুত রান তোলার ক্ষেত্রে ধোনির ব্যর্থতা ঘিরে সমালোচনা হয়েছে। এ ব্যাপারে টিম ইন্ডিয়ার টি ২০ দলের সদস্য সুরেশ রায়না বলেছেন, ধোনিকে ব্যাটিং অর্ডারের ওপরে নামালেই ভালো। এখানেই তিনি অনেক বেশি ভালো করতে পারেন। প্রায় এক বছর পর দলে ফিরেছেন রায়না। তাঁর মতে, ওপরের দিকে নামলে ধোনি ক্রিজে অনেকটা সময় কাটাতে পারবেন এবং সেট হলে হাত খুলে মারতে পারবেন। রায়না আরও বলেছেন, ধোনি এমনই একজন প্লেয়ার যিনি ব্যাটিং অর্ডারে ওপরের দিকে খেললে সর্বদাই দলের ইনিংসের ভিত মজবুত করেন। উল্লেখ্য, রায়না ধোনির আস্থাভাজন ক্রিকেটার ছিলেন। একটা সময় দলের নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান তাঁর একদিনের কেরিয়ারের ২২৩ টি ম্যাচের মধ্যে ১৫৩ টিই খেলেছেন ধোনির নেতৃত্বে। একদিনের ক্রিকেটে যে ৫৫৬৮ রান করেছেন বাঁহাতি ব্যাটসম্যান রায়না, তারমধ্যে ৪৩৬২ রানই এসেছে ধোনির অধিনায়কত্বে। এরমধ্যে রয়েছে তাঁর কেরিয়ারের পাঁচটি শতরানও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগামী টি ২০ সিরিজের জন্য ভারতীয় দলে ডাক পেয়েছেন রায়না। গত এক বছর ধরে একদিনের ম্যাচে দাপটের সঙ্গে খেলছে ভারত। কিন্তু রোহিত-ধবন ও কোহলিকে নিয়ে তৈরি টপ অর্ডার ব্যর্থ হলেই সমস্যায় পড়তে হচ্ছে ভারতকে। সেজন্য মিডল অর্ডারের একটা স্থায়ী সমাধান চাইছে টিম কোহলি। মিডল অর্ডারে ব্যাটিংয়ের প্রচুর অভিজ্ঞতা রয়েছে রায়না। দলে নিজের জায়গা পাকা করতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজে ভালো পারফর্ম করতে মুখিয়ে রয়েছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Commonwealth Games 2026: বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার
বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার
Mohun Bagan Supergiants: মোহনবাগানে যোগ দিয়েই ডার্বি নিয়ে বড় বার্তা, স্বপ্নপূরণের পর কী বলছেন ছাংতে?
মোহনবাগানে যোগ দিয়েই ডার্বি নিয়ে বড় বার্তা, স্বপ্নপূরণের পর কী বলছেন ছাংতে?

ভিডিও

Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget