এক্সপ্লোর

সাফল্যের শিখরে উঠেও কীভাবে মাটিতে পা রেখে চলতে হয় সেটা শিখেছি সিএসকে থেকেই, জানালেন ধোনি

এখনও পর্যন্ত আইপিএল-এ ১৯০টি ম্যাচ খেলেছেন ধোনি।

চেন্নাই: ক্রিকেটজীবনে সাফল্য ও উন্নতির জন্য আইপিএল-এর দল চেন্নাই সুপার কিংসকেই কৃতিত্ব দিচ্ছেন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর মতে, সাফল্য পাওয়ার পরেও কী করে বিনয়ী থাকা যায়, সেটা তিনি সিএসকে-তে থেকেই শিখেছেন। এই দলে খেলার সুবাদে ক্রিকেটার হিসেবে তো বটেই, মানুষ হিসেবেও তাঁর উন্নতি হয়েছে। একটি ক্রীড়া বিষয়ক চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ধোনি বলেছেন, ‘২০০৮ সাল থেকে যাত্রা শুরু হয়েছে। মানুষ হিসেবে হোক বা ক্রিকেটার হিসেবে, আমার উন্নতিতে সাহায্য করেছে সিএসকে। মাঠে বা মাঠের বাইরে কঠিন পরিস্থিতি সামলানো হোক বা সাফল্য পাওয়ার পরেও বিনয়ী থাকা, সবই আমি সিএসকে-তে থেকে শিখেছি।’ ধোনি আরও বলেছেন, ‘চেন্নাই সহ দক্ষিণ ভারতের যেখানেই আমি যাই, ক্রিকেটপ্রেমীরা আমাকে ‘থালা’ বলে ডাকেন। ‘থালা’ শব্দের অর্থ ভাই। এই ডাকের মাধ্যমে তাঁরা আমার প্রতি ভালবাসা ও স্নেহ দেখান। একইসঙ্গে তাঁরা সিএসকে-র সমর্থকও বটে।’ এখনও পর্যন্ত আইপিএল-এ ১৯০টি ম্যাচ খেলেছেন ধোনি। সিএসকে যখন নির্বাসিত ছিল, তখন তিনি দু’টি মরসুম খেলেন রাইজিং পুণে সুপারজায়ান্টসের হয়ে। বাকি সব মরসুমেই তিনি খেলেছেন সিএসকে-র অধিনায়ক হিসেবে। আইপিএল-এ তাঁর মোট রান ৪,৪৩২। অর্ধশতরান ২৩টি। তাঁর নেতৃত্বে তিনবার আইপিএল এবং দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে সিএসকে। এবারের আইপিএল শুরু হচ্ছে ২৯ মার্চ থেকে। প্রথম ম্যাচেই রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে ধোনির দল। আইপিএল-এর প্রস্তুতি শুরু করে দিয়েছেন সিএসকে-র অধিনায়ক। তিনি এখন চেন্নাইয়ে অনুশীলন করছেন। ফের নিজেকে প্রমাণ করাই তাঁর লক্ষ্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
Stephen Fleming: ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
Ajinkya Rahane: জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
India vs Sri Lanka: শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?
শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget