এক্সপ্লোর

IND vs AFG: মোহালিতে ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স, দেশকে ম্যাচ জিতিয়ে ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন দুবে

Shivam Dube On MS Dhoni: ম্যাচে গতকাল ৪০ বলে অপরাজিত ৬০ রানের ইনিংস খেলেছিলেন দুবে। নিজের ইনিংসে পাঁচটি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি।

মোহালি: আফগানিস্তানের বিরুদ্ধে গতকাল ব্যাট হাতে অপরাজিত অর্ধশতরানের ইনিংস খেলেছেন। এর আগে বল হাতেও গুরুত্বপূর্ণ সময়ে ১ উইকেট তুলে নিয়েছেন। ম্যাচের সেরার পুরস্কারও নিঃসন্দেহেই তাঁর ভাগ্যেই জুটেছে। ভারত-আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টি ম্য়াচের পর অবশ্য নিজের সাফল্যের কৃতিত্ব মহেন্দ্র সিংহ ধোনিকে দিতে চান শিবম দুবে। বাঁহাতি তরুণ অলরাউন্ডার বলছেন, ''আমি যখন আফগানিস্তানের বিরুদ্ধে ম্য়াচে ব্যাট করতে নেমেছিলাম, তখন আমার একটা বিষয়ই মাথায় ছিল যে ধোনি ভাইয়ের অধীনে চেন্নাইয়ে খেলার সময় যে যে টিপস পেয়েছিলাম সেগুলো কাজে লাগাতে। ম্যাচ কীভাবে শেষ করে আসতে হয়, তা নিয়ে অনেক কিছু বুঝিয়েছেন আমাকে উনি। ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে কেমনভাবে নিজেকে সামলাতে হয়, তা নিয়েও কিছু উপদেশ দিয়েছিলেন মাহি ভাই আমাকে।''

উল্লেখ্য, ম্যাচে গতকাল ৪০ বলে অপরাজিত ৬০ রানের ইনিংস খেলেছিলেন দুবে। নিজের ইনিংসে পাঁচটি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে খেলা এই অলরাউন্ডার বলছেন, ''ধোনি ভাই আমার ব্যাটিংয়ের প্রশংসা করলে আমারও আত্মবিশ্বাস বাড়বে। আমি আরও ভাল খেলতে পারব।'' 

বৃহস্পতিবারের ম্যাচের আগে গত বছর হাংঝাউতে আয়োজিত এশিয়ান গেমসে শেষবার দেশের জার্সিতে খেলতে নেমেছিলেন দুবে। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন, সুযোগ পাননি একাদশে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেও দলে থেকেও একাদশে সুযোগ পাননি। অবশেষে সুযোগ পেয়েই তা কাজে লাগালেন দারুণভাবে। 

গতকালের ম্যাচে লক্ষ্য ছিল ১৫৯। আর সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ফিরলেন রোহিত। কোনও রান না করে। মিড অফে বল মেরেই রান নিতে দৌড়েছিলেন। অপর প্রান্তে থাকা শুভমন দেখলেনই না। আউট হয়ে মেজাও হারালেন রোহিত। মাঠেই সতীর্থকে দুষলেন।

তবে গিল (২৩), তিলক বর্মা (২৬), জিতেশ শর্মারা (৩১) দলকে চাপে পড়তে দেননি। যদিও ব্যাটিংয়ে সবচেয়ে বেশি নজর কাড়লেন শিবম দুবে। চেন্নাই সুপার কিংসের হয়ে গত আইপিএলে যাঁর নবজন্ম হয়েছিল। বৃহস্পতিবার বল হাতে নিয়েছিলেন এক উইকেট। পরে ব্যাট করতে নেমে ৪০ বলে ৬০ রানে অপরাজিত রইলেন। ৯ বলে ১৬ রান করে অপরাজিত রইলেন রিঙ্কু সিংহ।

আর সেই সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১৫৮/৫ স্কোরে আটকে রাখল ভারত। একমাত্র মহম্মদ নবি ছাড়া আর কোনও আফগান ব্যাটারই ভারতীয় বোলারদের বিব্রত করতে পারেননি। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ২৭ বলে ৪২ রান করেন নবি। ভারতীয় বোলারদের মধ্যে ২টি করে উইকেট মুকেশ কুমার ও অক্ষর পটেলের। শিবম দুবে নিয়েছেন এক উইকেট।

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget