এক্সপ্লোর

MS Dhoni's Graphic Novel: চমকে দেওয়ার মতো লুকস! আইপিএল শুরুর আগে নতুন রূপে ধোনি

MS Dhoni's Graphic Novel: কিন্তু ২২ গজে নয়, এবার একেবারে অন্য ভূমিকায় মহেন্দ্র সিংহ ধোনি। এক গ্রাফিকাল নভেল অথর্ভ দ্য অরিজিনে দেখা যাবে প্রাক্তন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ককে।

রাঁচি: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও আসন্ন আইপিএলে দেখা যাবে তাঁকে। কিন্তু ২২ গজে নয়, এবার একেবারে অন্য ভূমিকায় মহেন্দ্র সিংহ ধোনি। এক গ্রাফিকাল নভেল অথর্ভ দ্য অরিজিনে দেখা যাবে প্রাক্তন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ককে। বুধবার নিজেই সেই নভেলের ফার্স্ট লুক প্রকাশ্যে আনলেন ধোনি। নিজের সোশ্যাল মিডিয়া মাইথোলজিক্যাল ওয়েব সিরিজটির একটি দৃশ্য প্রকাশ্যে এনেছেন মাহি। মুহূর্তের মধ্য়েই তা ভাইরাল হয়ে যায়। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে কিছু রাক্ষসের সঙ্গে লড়াই করছেন ধোনি। নিজের পোস্টের ক্যাপশনে ক্যাপ্টেন কুল লিখেছেন, ''আমার নতুন অবতার অথর্ভ। সবার সামনে প্রকাশ্যে ঘোষণা করলাম।'' পুরোটাই আসলে একটি অ্যানিমেটেড ওয়েব সিরিজ। যার প্রযোজনা সংস্থা ধোনি এন্টারটেইমেন্ট। যা শুরু হয়েছিল ২০১৯ সালে।

কিছুদিন আগেই একটি শিক্ষা সংক্রনাত্র সংস্থার বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এই ভিডিওতে ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্স করতে দেখা যাচ্ছে। ওই সংস্থার তরফ থেকে ভিডিওটি ট্যুইট করার কয়েক ঘণ্টার মধ্যেই তা ভাইরাল। কয়েক লক্ষ মানুষ দেখে ফেলেছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘লক্ষ্যের দিকে তাকান এবং প্রতিটি বাধা ভেঙে ফেলার সংকল্প রাখুন… এটাই একজনকে চ্যাম্পিয়ন করে! আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে, সবসময় জেনে রাখবেন যে, কঠিন সময়ে, আপনাকে অবশ্যই ৭ নম্বর পাঠটি মনে রাখতে হবে…'।

ভিডিওতে মহেন্দ্র সিং ধোনিকে উইকেটরক্ষকের বেশে ট্রেনের চেয়ে দ্রুত ছুটতে দেখা যায়। লাল রংয়ের একটি বলকে এক হাতে গ্লাভস পরে ধরেন। ধোনির ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। বীরেন্দ্র সহবাগ ভিডিওটি দেখে উচ্ছ্বসিত। লিখেছেন, 'বাহ, হেলিকপ্টার শটের মতোই দুরন্ত'।

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও আইপিএলে এখনও খেলেন এমএস। চেন্নাই সুপার কিংসে তাঁকে রিটেনও করেছে এবার। নিলামে দলের হয়ে টেবিলে উপস্থিতও থাকার কথা ধোনির। উল্লেখ্য, আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে হবে আইপিএলের নিলাম পর্ব।

সেরা শিরোনাম

Premier League Exclusive: দলের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত উজাড় করতে প্রস্তুত, চেলসির হয়ে খেতাব জিততে মরিয়া ফরাসি তারকা লাখোঁয়া
দলের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত উজাড় করতে প্রস্তুত, চেলসির হয়ে খেতাব জিততে মরিয়া ফরাসি তারকা লাখোঁয়া
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
IPL News : IPL-এ এবার এই দলের জার্সি গায়ে নামবেন হার্দিক, অর্শদীপ যাচ্ছেন কোথায় ?
IPL-এ এবার এই দলের জার্সি গায়ে নামবেন হার্দিক, অর্শদীপ যাচ্ছেন কোথায় ?
IND vs NZ 2nd ODI Highlights: বৃষ্টি কাঁটার মধ্যেও রুদ্ধশ্বাস ম্যাচে জিতল ভারত, ওয়ান ডে সিরিজে ২-০ এগিয়ে গেলেন শুভমনরা
বৃষ্টি কাঁটার মধ্যেও রুদ্ধশ্বাস ম্যাচে জিতল ভারত, ওয়ান ডে সিরিজে ২-০ এগিয়ে গেলেন শুভমনরা

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget