এক্সপ্লোর

MS Dhoni Twitter: ধোনির অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরাল ট্যুইটার, উঠল ভেরিফায়েড ব্যাজ

শনিবার মাহির টুইটার অ্যাকাউন্ট থেকে এই ব্লু টিক-টি সরিয়ে নেওয়া হয়েছে। ২০২১-এর ৮ জানুয়ারি শেষ টুইট করেছিলেন ধোনি।

নয়াদিল্লি: বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির টুইটার অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরাল আমেরিকান মাইক্রো-ব্লগিং এবং সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ট্যুইটার। ৮.২ মিলিয়ন ফলোয়ার থাকা মাহির ট্যুইটার অ্যাকাউন্ট থেকে শনিবার এই ব্লু টিক-টি সরিয়ে দেওয়া হয়েছে। কেন এই কাজ করা হয়েছে তার এখনও কোনও উত্তর দেয়নি ট্যুইটার কর্তৃপক্ষ। 

এমনিতেই সোশ্যাল মিডিয়ায় এমনিতেই খুব একটা 'অ্যাকটিভ' নন মাহি। ২০১৮ সাল থেকেই ক্রমশ ছেদ পড়েছে তাঁর ট্যুইট-অ্যাকটিভিটিতেও। ২০২১-এর ৮ জানুয়ারি শেষবার কোনও ট্যুইট করেছিলেন ধোনি। গত বছর ১৫ অগাস্টের দিন আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণার মঞ্চ হিসেবে ইনস্টাগ্রাম ও ফেসবুককে বেছে নিলেও ট্যুইটারে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে সেই খোঁজ দেননি ক্যাপ্টেন কুল।

মাহির ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরে যাওয়ায় অবশ্য মাইক্রোব্লগিং সংস্থার ওপর বেশ চটেছেন তাঁর ভক্তরা। তবে এটাই প্রথম কোনও ঘটনা নয়। এর আগেও বেশ কয়েকবার 'ভেরিফায়েড অ্যাকাউন্ট' গুলির ব্লু টিক সরিয়ে সমালোচনার মুখে পড়েছে ট্যুইটার। ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, আরএসএসের একাধিক শীর্ষস্থানীয় নেতার ক্ষেত্রেও ঘটেছিল এমন ঘটনা। যদিও অল্প সময় ব্যবধানের মধ্যে ব্লু-টিকের 'ভুল' শুধরে নিয়েছিল ট্যুইটার।

মাইক্রোব্লগিং সংস্থা তথা সোশ্যাল সাইট ট্যুইটারের নিয়ম অনুযায়ী, ব্লু টিক তথা ভেরিফায়েড ব্যাজ তারা তুলে নিতে পারে যদি কোনও অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকে। বা যদি কোনও অ্যাকাউন্টের জন্য প্রদত্ত তথ্যের সম্পূর্ণ উল্লেখ না থাকে। ট্যুইটারের গাইডলাইন বলছে, কোনও ব্যক্তি বা অ্যাকাউন্ট একইরকম গ্রহণযোগ্য বা বিশ্বাসযোগ্য না থাকলেও তারা ব্লু টিক সরিয়ে নিতে পারে। ব্লু টিক সরিয়ে নেওয়ার ক্ষেত্রে ট্যুইটারের নির্দিষ্ট গাইডলাইন পলিসি একাধিকবার ভঙ্গ করলে, জনসমক্ষে হিংসাত্মক মন্তব্য ছড়ালেও করা হয়। মহেন্দ্র সিংহ ধোনির ট্যুইটার অ্যাকাউন্টকে আর 'ভেরিফায়েড' স্ট্যাটাস না দেওয়ার কারণ ঠিক কী, তা অবশ্য ট্যুইটারের পক্ষ থেকে সরকারিভাবে এখনও জানানো হয়নি।

 

 

সেরা শিরোনাম

IND vs WI 2nd T20I Live: হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
ABD On Virat: 'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির
'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget