এক্সপ্লোর

ধোনি কখনওই তরুণদের পথে বাধা হয়ে দাঁড়াবেন না, বললেন বীরু

নয়াদিল্লি: রাজকোটে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি২০ ম্যাচে ভারতের হারের পর থেকেই কয়েকজন প্রাক্তন ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে প্রশ্ন তুলেছেন। ওই ম্যাচে ধোনি ৩৭ বলে ৪৯ রান করেন। কিন্তু তাতেও দল জয়ী হয়নি। কারণ, ধোনির ওই ইনিংসের মাঝপথেই কার্যত ভারতের হার নিশ্চিত হয়ে গিয়েছিল।  এরপর থেকেই টি২০ দলে ধোনির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভিভিএস লক্ষ্মণ-অজিত আগারকরের মত প্রাক্তনরা। ধোনিকে টি২০ দল থেকে সরে দাঁড়িয়ে তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ার পক্ষে সাওয়াল তুলেছেন লক্ষ্মণ। কিন্তু এই ইস্যুতে লক্ষ্ণণদের মন্তব্যের সঙ্গে একমত নন ধোনির প্রাক্তন সতীর্থ বীরেন্দ্র সহবাগ। প্রাক্তন বিধ্বংসী ওপেনার সাফ জানিয়ে দিলেন, ধোনি কখনওই কোনও তরুণ ক্রিকেটারের পথে বাধা হয়ে উঠবেন না। সঠিক সময়েই তিনি জায়গা ছেড়ে দেবেন। সহবাগ আরও বলেছেন, এই মুহূর্তে ভারতীয় দলে ধোনিকে প্রয়োজন, এমনকি টি ২০-তেও। উল্লেখ্য, বীরু এর আগে বলেছিলেন যে, ভারতীয় দলে এখনও ধোনির যোগ্য বিকল্প নেই। পাশাপাশি সহবাগ জাতীয় দলে ধোনিকে নিজের ভূমিকা বুঝে নেওয়ারও পরামর্শ দেন। বীরু বলেছেন, বড় লক্ষ্য তাড়া করতে নেমে রানের গতি বাড়াতে হবে ধোনিকে। প্রথম বল থেকেই রান করতে হবে তাঁকে। সহবাগ বলেছেন,  প্রথম বল থেকেই ধোনিকে রান করতে হবে, টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাঁকে একথা বোঝানোর প্রয়োজন। সঙ্গে খোলা মনেও যাতে ওকে খেলতে পারে সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। টিম ম্যানেজমেন্টকে বোঝাতে হবে যে ধোনি যদি আউটও হয়ে যান, তা হলেও পরের ম্যাচ থেকে তাঁকে আক্রমণাত্মকই খেলতে হবে।

সেরা শিরোনাম

Ranji Trophy: ম্যাচের মাঝেই চোট শামির ভাই কাইফের, উৎকণ্ঠা বাংলা শিবিরে, নিতে হল 'কনকাশন সাব'
ম্যাচের মাঝেই চোট শামির ভাই কাইফের, উৎকণ্ঠা বাংলা শিবিরে, নিতে হল 'কনকাশন সাব'
Bengal vs Kerala Day 3: গরমের জন্যই ফলো অন না করানোর সিদ্ধান্ত, বলছেন লক্ষ্মী, প্রদীপ্তর দাপটে জয়ের সামনে বাংলা
গরমের জন্যই ফলো অন না করানোর সিদ্ধান্ত, বলছেন লক্ষ্মী, প্রদীপ্তর দাপটে জয়ের সামনে বাংলা
INDW vs ZIMW: ৫ উইকেট শিকার বৈষ্ণবীর, ব্যাট হাতে দাপট শেফালি, প্রতীকার, জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ ভারতের
৫ উইকেট শিকার বৈষ্ণবীর, ব্যাট হাতে দাপট শেফালি, প্রতীকার, জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ ভারতের
Abhishek Sharma: ওয়েলিংটনে ঝোড়ো সেঞ্চুরি, ঈশানকে টেক্কা দিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের সিংহাসনে ফের অভিষেক
ওয়েলিংটনে ঝোড়ো সেঞ্চুরি, ঈশানকে টেক্কা দিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের সিংহাসনে ফের অভিষেক

ভিডিও

TMC News:
DA Hike News: ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র
Suvendu Adhikari |
BJP Durgapur: লক্ষ্মণ ঘোড়ুইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অভিযোগকারীর বাড়ি-দোকানে চড়াও
Chorbagan Incident: চোরবাগান বিপর্যয়ের সময় ঘোষক ছিলেন কুশল মজুমদার একাই, দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget