এক্সপ্লোর

‘স্ত্রী খুশি থাকলে আমিও খুশি’, বিয়ে নিয়ে ধোনির মন্তব্যে হেসে লুটোপুটি খেল দর্শক

স্ত্রী খুশি থাকলেই তিনি খুশি।

চেন্নাই: স্ত্রী খুশি থাকলেই তিনি খুশি, চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে বিয়ে মহেন্দ্র সিংহ ধোনির এই মন্তব্যেই হেসে খুন দর্শকরা। চেন্নাইয়ের ওই অনুষ্ঠানে বিয়ে নিয়ে মাহিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বিয়ের আগে সব ছেলেরাই পৌরুষ দেখায়। বিয়ের প্রকৃত মূল্য বোঝা যায় ৫৫ বছর বয়স থেকে। আমার স্ত্রী যা করতে চায়, আমি ওকে তাই করতে দিই। যদি আমার স্ত্রী খুশি থাকে তাহলে আমিও খুশি থাকি।”

প্রসঙ্গত, বিশ্বকাপের পর মাহিকে আর আন্তর্জাতিক ক্রিকেট সার্কিটে দেখা যায়নি। দিন কয়েকের জন্য সেনাবাহিনীর সঙ্গেও কাজ করেছেন মাহি। তাঁকে পোস্টিং দেওয়া হয়েছিল জম্মু-কাশ্মীরে। সেনার দায়িত্ব পালনের পর সম্প্রতি ঝাড়খণ্ডে প্র্যাকটিসেও দেখা যায় তাঁকে। এমনও শোনা গিয়েছিল, ভারত বনাম বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে ধারাভাষ্য দিতেও দেখা যাবে ধোনিকে। তবে সেটা হয়নি। অনুরাগীদের অনেকেই চাতকের মতো অপেক্ষায়, কবে তাদের প্রিয় ক্রিকেটার ২২ গজে ফিরছেন। তারমধ্যেই আবার ঘোরাফেরা করতে শুরু করে তাঁর অবসর জল্পনাও। তবে ওয়াকিবহাল মহল মনে করছে, আগামী বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই ময়দানে ফিরবেন মাহি। আসন্ন আইপিএল ২০২০-তে মহেন্দ্র সিংহ ধোনিকে দেখা যাবে বলেই মত একাংশের।

শুধু আইপিএল-ই নয়, বিসিসিআই সম্মতি জানালে এশিয়া বনাম বিশ্ব একাদশের ম্যাচেও সম্ভবত খেলতে পারেন মাহি। মহেন্দ্র সিংহ ধোনি সহ ভারতের ৭জন তারকা ক্রিকেটারকে চেয়ে ইতিমধ্যেই বিসিসিআই-কে চিঠি লিখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি চিফ এক্সিকিউটিভ নাজিমুদ্দিন চৌধুরী জানিয়েছেন, ভারতীয় বোর্ডের কাছে ধোনি, কোহলি সহ মোট ৭ জন ক্রিকেটারকে এশিয়া বনাম বিশ্ব একাদশ ম্যাচের জন্য চাওয়া হয়েছে।

এদিকে ধোনির মাঠে ফেরা নিয়ে ভারতীয় কোচ রবি শাস্ত্রী মন্তব্য করেন, “ধোনির যখন ইচ্ছে ও তখনই অবসর নিতে পারে। আশা করি এই সম্মান ধোনি অর্জন করেছে। আমার মনে হয় এই বিতর্ক এবার শেষ হওয়া উচিত।”

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: দশ জনে খেলেও বাজিমাত আমেরিকার, বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ হারিয়ে ২৪ বছরের অপেক্ষার অবসান
দশ জনে খেলেও বাজিমাত আমেরিকার, বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ হারিয়ে ২৪ বছরের অপেক্ষার অবসান
Belgium vs Senegal: বিশ্বকাপে থ্রিলার, ০-২ পিছিয়ে পড়েও সেনেগালের স্বপ্ন চুরমার করে শেষ ষোলোয় বেলজিয়াম
বিশ্বকাপে থ্রিলার, ০-২ পিছিয়ে পড়েও সেনেগালের স্বপ্ন চুরমার করে শেষ ষোলোয় বেলজিয়াম
IND vs ENG: ঝমঝমিয়ে বৃষ্টি আর তাতেই পণ্ড ম্যাচ, ভেস্তে গেল ভারত-ইংল্যান্ডের প্রথম টি-২০
ঝমঝমিয়ে বৃষ্টি আর তাতেই পণ্ড ম্যাচ, ভেস্তে গেল ভারত-ইংল্যান্ডের প্রথম টি-২০
Bengal Cricket: পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB

ভিডিও

Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget