এক্সপ্লোর

T20 WC: চাপের মুখে অনবদ্য দুই পাক ওপেনার, নতুন রেকর্ড গড়লেন বাবর-রিজওয়ান

Babar-Rizwan Partnership: এই নিয়ে নবমবার টি-টোয়েন্টিতে শতরান যোগ করলেন বাবর ও রিজওয়ান। ভারতের দুই তারকা ওপেনার কেএল রাহুল ও রোহিত শর্মা বাবরদের পরে দ্বিতীয় স্থানে রয়েছেন।

সিডনি: পাকিস্তানের ব্যাটিং লাইন আপের প্রধান স্তম্ভ বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। কিন্তু চলতি বিশ্বকাপের (T20 World Cup 2022)  সুপার ১২-র পাঁচ ম্যাচে দুইজনের কেউই বড় রান করতে পারেননি। অবশ্য বড় খেলোয়াড়রা কিন্তু পারফর্ম করার জন্য বরবারই বড় মঞ্চই বেছে নেন।  সেই মতোই সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে (PAK vs NZ) ব্যাট হাতে জ্বলে উঠলেন বাবর ও রিজওয়ান। বিশ্বকাপের মঞ্চে গড়ে ফেললেন নতুন রেকর্ডও। 

বাবর-রিজওয়ানের রেকর্ড

১৫৩ রান তাড়া করতে নেমে শুরু থেকেই এদিন আক্রণাত্মক মেজাজে ব্যাটিং করছিলেন দুই পাক ওপেনার। দুইজনে মিলে ওপেনিংয়ে ১০৫ যোগ করেন। অর্ধশতরান হাঁকান দুইজনেই। বাবর ৭টি বাউন্ডারির সাহায্যে ৪২ বলে ৫৩ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে যান। ৫ টি বাউন্ডারির সাহায্যে ৪৩ বলে ৫৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন মহম্মদ রিজওয়ান। নিজেদের শতরানের ওপেনিং পার্টনারশিপেই নতুন ইতিহাস লিখলেন বাবর ও রিজওয়ান। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে তৃতীয়বার শতরানের পার্টনারশিপ গড়েন দুই পাক তারকা। বিশ ওভারের বিশ্বকাপে এতবার শতরানের পার্টনারশিপ করার রেকর্ড আর কারুর নেই।

এই নিয়ে নবমবার টি-টোয়েন্টিতে শতরান যোগ করলেন বাবর ও রিজওয়ান। তাঁদের ধারেকাছে আর কোনও জুটি নেই। ভারতের দুই তারকা ওপেনার কেএল রাহুল ও রোহিত শর্মা বাবরদের পরে দ্বিতীয় স্থানে রয়েছেন। তবে তাঁরা বেশ খানিকটা পিছিয়ে। রোহিত ও রাহুল মোট পাঁচবার টি-টোয়েন্টি ফর্ম্যাটে শতরানের পার্টনারশিপ গড়েছেন। প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর ও রিজওয়ানই একত্রিতভাবে পার্টনারশিপে সর্বাধিক রান করেছেন। দুইজনে পাকিস্তানের হয়ে একসঙ্গে ক্রিজে উপস্থিত থাকার সময় মোট ২৫০৯ রান যোগ করেছেন, যা একটি রেকর্ড।

ফাইনালে ভারত-পাকিস্তান!

বাবর আজমদের (Babar Azam) মেন্টর হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন  তিনি। কিউয়িদের সেমিতে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) ফাইনালে  পৌঁছে গিয়েছে পাকিস্তান (Pakistan)। আর তারপরই বেশ উত্তেজিত ম্যাথু হেডেন। ফাইনালে ভারত-পাক লড়াই দেখতে চান হেডেনও। পাকিস্তানের ফাইনালে ওঠার পরই হেডেন বলেন, ''দুর্দান্ত জয়। আজকের রাতটা ভীষণ স্পেশাল। অনেকগুলো ইতিবাচক দিক রয়েছে আমাদের। বাবর ও রিজওয়ানকে নিয়ে প্রশংসা করছেন সবাই। আর আমাদের অসাধারণ বোলিং আক্রমণ তো রয়েইছে। এই ছেলেরা অনেকদিন ধরেই পাকিস্তানের হয়ে দারুণ খেলে আসছে। বিশেষ করে হ্যারিসকে নিয়ে কথা বলতেই হবে। নেটে প্রত্যেক ফাস্ট বোলারকে দারুণ ব্যাট করেছে ও।''

এরপরই হেডেন বলেন, ''আমি অবশ্যই চাইব ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলতে নামুক পাকিস্তান। তার একটাই কারণ এই ম্যাচের উত্তাপ। এই ম্যাচের পারদ যেভাবে চড়ে তার কোনও তুলনাই হয় না। এই ম্যাচের আবহ বিশ্ব ক্রিকেটে আর অন্য় কােনও ম্যাচে দেখা যায় না।''

আরও পড়ুন: সেমিফাইনালে অতীতের সাফল্য থেকে আত্মবিশ্বাসের সন্ধানে ভারতীয় অধিনায়ক রোহিত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget