এক্সপ্লোর

টেস্টে পঞ্চম দ্বিশতরান কোহলির, নাগপুরে বড় জয়ের পথে ভারত

নাগপুরশ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বড় জয়ের পথে ভারত। প্রথম ইনিংসে ৪০৫ রানের লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে শুরুতেই ধাক্কা খেল লঙ্কা-বাহিনী। তৃতীয় দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর এক উইকেটে ২১ রান।

বিপক্ষের ছন্নছাড়া বোলিংয়ের সুযোগ নিয়ে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ওপর বিশাল রানের পাহাড় চাপিয়ে দিল কোহলি-ব্রিগেড। গতকাল শতরান করেছিলেন ওপেনার মুরলি বিজয় ও চেতেশ্বর পূজারা। এদিন দ্বিশতরান করলেন অধিনায়ক কোহলি। শতরান করলেন রোহিত শর্মাও।

গতকাল যেখান থেকে শেষ করেছিলেন, এদিন সেই ঢঙেই শুরু করেন কোহলি। মধ্যাহ্নভোজনের আগেই তিনি নিজের ১৯ তম শতরান পূর্ণ করেন। অন্যপ্রান্ত, পূজারা নিজস্ব ধীরগতির খেলা দিয়ে শ্রীলঙ্কার বোলারদের হতাশ করতে থাকেন। তৃতীয় উইকেটের পার্টনারশিপে পূজারা ও কোহলি তোলেন ১৮৩ রান।

পূজারার ম্যারাথন ইনিংস থামে ১৪৩ রানে। এরপর অধিনায়ককে সঙ্গ দিতে আসেন রোহিত শর্মা। পঞ্চম উইকেটে রোহিতের সঙ্গে ১৭৩ রান তোলেন কোহলি। এর মধ্যেই তিনি কেরিয়ারের পঞ্চম দ্বিশতরান সম্পূর্ণ করে ফেলেন। এর সঙ্গেই অধিনায়ক-রূপে দ্বিশতরান করার নিরিখে অস্ট্রলিয়ান প্রবাদপ্রতীম স্যর ডন ব্র্যাডম্যাকে পিছনে ফেললেন কোহলি।

পাশাপাশি, ভারতীয় অধিনায়ক হিসেবে ১২টি শতরান করলেন তিনি। পেছনে ফেললেন সুনীল গাওস্করকে। কোহলি শেষ পর্যন্ত থামেন ২১৩ রানের ঝকঝকে ইনিংস খেলার পর। ২৬৭ বলে করা তাঁর ইনিংস সাজানো ছিল ১৭টি চার ও ২টি ছক্কা। এছাড়া, ১৩৩ রান দৌড়ে নিয়েছেন তিনি।

কোহলির দ্বিশতরান যদি দিনের সেরা ঝলক হয়ে থাকে, তাহলে দ্বিতীয় সেরা অবশ্যই রোহিত শর্মার শতরান। দীর্ঘ চার বছর পর টেস্টে শতরান করলেন রোহিত। ১৬০ বলে করা তাঁর অপরাজিত ১০২ রানের ইনিংস সাজানো ছিল ৮টি চার ও একটি ছক্কা।

এর জেরে, প্রথম ইনিংসে বিশাল রানের পাহাড়ে চলে যায় ভারত। এদিন ৬ উইকেটে ৬১০ রান তুলে ইনিংস ঘোষণা করেন কোহলি। শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয়েছিল ২০৫ রানে। ফলে, ভারতের লিড ৪০১ রানের।

অন্যদিকে, শ্রীলঙ্কার বোলারদের দেখে মনে হচ্ছিল, তারা লড়াই ছেড়ে দিয়েছেন। বোলারদের পরিসংখ্যান সেই কথাই প্রমাণ করছে। লাকমল (০/১১১), গামাগে(১/৯৭),  শানাকা(১/১০৩), হেরাথ(১/৮১) এবং পেরেরা(৩/২০২)—সকেলই ভারতীয় ব্যাটসম্যানদের সংহারের শিকার। ভারত কখন ডিক্লেয়ার করবে, তার অপেক্ষায় রয়েছেন লঙ্কার অধিনায়ক।

এই পরিস্থিতিতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লঙ্কা-বাহিনী। প্রথম ওভারেই ইশান্ত শর্মার বলে শূন্য রানে বোল্ড হয়ে ফিরে যান ওপেনার সাদিরা সমরবিক্রম। দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ১ উইকেটে ২১। ইনিংসে হার এড়াতে এখনও শ্রীলঙ্কাকে ৩৮৪ করতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
FC Barcelona: নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
Jamal Musiala: চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget