এক্সপ্লোর

Neeraj Chopra: প্যারিসেও কি সোনা আসছে? আজ জ্যাভলিনের ফাইনালে নীরজ কখন নামবেন, জানেন তো?

Paris Olympics 2024: ফাইনালের যোগ্যতা নির্ণায়ক পর্বে ৮৯.৩৪ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন নীরজ। প্রথমবার জ্যাভলিন থ্রাে করেই ফাইনালের টিকিট পাকা করে নিয়েছিলেন ভারতের তরুণ জ্যাভলিন থ্রোয়ার।

প্যারিস: অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে আজ ফের নামছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2024) জ্যাভলিনের ফাইনালে সোনা জিতেছিলেন। এবার প্যারিস অলিম্পিক্সেও সোনা জয়ের লক্ষ্যে আজ নামছেন পানিপথের তরুণ। ফাইনালের যোগ্যতা নির্ণায়ক পর্বে ৮৯.৩৪ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন নীরজ। প্রথমবার জ্যাভলিন থ্রাে করেই ফাইনালের টিকিট পাকা করে নিয়েছিলেন ভারতের তরুণ জ্যাভলিন থ্রোয়ার। আজ ফাইনালেও সেই জায়গাটা ধরে রাখলে সোনা কিন্তু ফের আসছে।

আজ জ্য়াভলিনের ফাইনালে কে খেলবেন?

আজ নীরজ চোপড়া অলিম্পিক্সের ফাইনাল খেলবেন

কোথায় ম্যাচ?

প্যারিস অলিম্পিক্সের জ্যাভলিনের ফাইনাল খেলা হবে

কখন শুরু?

ম্যাচ শুরু ভারতীয় সময় আজ বৃহস্পতিবার রাত ১১.৫৫-তে

কোথায় দেখবেন ম্যাচ?

সোনি স্পোর্টস নেটওয়ার্কে খেলা হবে জ্যাভলিনের ফাইনাল ম্য়াচটি

অনলাইনে কীভাবে দেখবেন ম্য়াচ?

জিও সিনেমায় অনলাইনে এই ম্য়াচটি দেখা যাবে

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sports Authority of India (@media.iccsai)

যোগ্যতা নির্ণায়ক পর্বে ৮৪ মিটার দূরত্ব অতিক্রম করতে হত। প্রথম পদক্ষেপেই তা পূরণ করে ফেলেন নীরজ। ফাইনালে অবশ্য কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে পানিপথের তরুণকে। ২০২০ টোকিও অলিম্পিক্সে রুপোজয়ী জার্মানির জুলিয়ান ওয়েবার আছেন ফাইনালে। এমনকী চেক প্রজাতন্ত্রের জ্যাকুব ভেডলেচ ও গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স আছেন ফাইনালে। ফাইনালের আগে নীরজ বলেছেন, ''কোয়ালিফায়ার্সে শীর্ষে থেকে শেষ করেছিলাম। কিন্তু তা ভেবে লাভ নেই। ফাইনালে সবার মানসিকতা অন্যরকম হয়। এখানে লড়াইটা আসল। আমাকে মাথা ঠাণ্ডা রাখতে হবে।''

এদিকে, কুস্তিতে পুরুষদের ৫৭ কেজি বিভাগের সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতের আমন শেরাওয়াত। বৃহস্পতিবার পরপর দুই ম্যাচ জিতলেন আমন। সবচেয়ে বড় কথা, তিনি প্রতিপক্ষদের দাঁড়াতেই দিলেন না। টেকনিক্যাল সুপিরিওরিটির জন্য পুরো ম্যাচ শেষ করতেই দেওয়া হল না।বৃহস্পতিবার প্রথম ম্যাচে পুরুষদের ৫৭ কেজি বিভাগে পঞ্চম বাছাই আমনের প্রতিপক্ষ ছিলেন নর্থ ম্যাসিডোনিয়ার ভ্লাদিমির এগোরভ (Vladimir Egorov)। সেই ম্যাচে প্রথম রাউন্ডে ৪-০ পয়েন্টে এগিয়ে যান আমন। দ্বিতীয় পর্বে ১০-০ পয়েন্টে এগিয়ে গিয়েছিলেন আমন। সেই সময় টেকনিক্যাল সুপিরিওরিটির কারণে ম্যাচে আমনকে জয়ী ঘোষণা করা হয়। পুরুষদের ফ্রি স্টাইল কুস্তিতে ৫৭ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান আমন। বৃহস্পতিবার রাতেই সেমিফাইনালে নামছেন আমন। ভারতীয় সময় রাত ৯.৪৫ মিনিটে হবে তাঁর ম্যাচ। সেই ম্যাচে জিতে ফাইনালের টিকিট পেলেই পদক নিশ্চিত হয়ে যাবে আমনের। 

সেরা শিরোনাম

NZ vs IND Live: রাহুল-যশস্বীর জমাটি শুরু, চা পানের বিরতিতে কোনও উইকেট না হারিয়ে সাজঘরে ফিরল ভারত
রাহুল-যশস্বীর জমাটি শুরু, চা পানের বিরতিতে কোনও উইকেট না হারিয়ে সাজঘরে ফিরল ভারত
PAK vs SL: ঘরের মাঠে বোলারদের অনিয়ন্ত্রিত বোলিং, লজ্জার রেকর্ড গড়ে শীর্ষে পাকিস্তান
ঘরের মাঠে বোলারদের অনিয়ন্ত্রিত বোলিং, লজ্জার রেকর্ড গড়ে শীর্ষে পাকিস্তান
Mohammed Siraj: সিরাজকে একাদশের বাইরে রাখাটা কি ভুল সিদ্ধান্ত? কী বলছে তারকা পেসারের সাম্প্রতিক পারফরম্য়ান্স?
সিরাজকে একাদশের বাইরে রাখাটা কি ভুল সিদ্ধান্ত? কী বলছে তারকা পেসারের সাম্প্রতিক পারফরম্য়ান্স?
NZ vs IND: লাঞ্চের পরে হু হু করে পড়ল উইকেট, ৩৬৮ রানে গুটিয়ে গেল কিউয়ি ইনিংস, ৪ উইকেট পেলেন বুমরা
লাঞ্চের পরে হু হু করে পড়ল উইকেট, ৩৬৮ রানে গুটিয়ে গেল কিউয়ি ইনিংস, ৪ উইকেট পেলেন বুমরা

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget