এক্সপ্লোর

Neeraj Chopra: কেরিয়ারের সেরা পারফরম্য়ান্স দোহায়, তবুও খুশি নন নীরজ?

Doha Diamond League 2025: ৯০.২৩ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন দুবারের অলিম্পিক্স পদকজয়ী এই ভারতীয় অ্য়াথলিট। কিন্তু তবুও শীর্ষে থাকতে পারেননি। দ্বিতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হয় নীরজকে।

দোহা: টোকিও অলিম্পিক্সের পর থেকেই লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন নিজের সঙ্গেই। নব্বই মিটার দূরত্ব অতিক্রম করার লড়াই। টোকিওতে সোনা জয়ের পর প্যারিস অলিম্পিক্সে রুপো এসেছে ঝুলিতে। কিন্তু তবুও নব্বই মিটার দূরত্ব অতিক্রম করতে পারছিলেন না। অবশেষে দোহা ডায়মন্ড লিগে শনিবার সেই নজির গড়লেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। ৯০.২৩ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন দুবারের অলিম্পিক্স পদকজয়ী এই ভারতীয় অ্য়াথলিট। কিন্তু তবুও শীর্ষে থাকতে পারেননি। দ্বিতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হয় নীরজকে। নিজের পারফরম্য়ান্স নিয়ে তাই খুব একটা খুশি নন তরুণ তুর্কি।

অলিম্পিক্স ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে নীরজ জানিয়েছেন, ''অনুভূতিটা অনেকটা তিক্তমিষ্টি''। অর্থাৎ এর থেকেই বোঝা যাচ্ছে যে চ্যাম্পিয়ন না হওয়ার আক্ষেপ যাচ্ছে না নীরজের। কাতার স্পোর্টস কমপ্লেক্সে এদিন প্রথমবার থ্রোয়ে ৮৮.৪৪ মিটার ছুড়েছিলেন নীরজ। দ্বিতীয় থ্রো যদিও ফাউল হয়। তৃতীয় থ্রোয়ে নিজের কেরিয়ারের সেরা ৯০.২৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছোড়েন নীরজ। একটা সময়ে সবার থেকে এগিয়ে থাকা নীরজকে টেক্কা দেন জার্মানির ওয়েবার। ষষ্ঠ থ্রোয়ে ৯১.০৬ মিটার দূরত্বে জ্যাভলিন ছোড়েন তিনি। 

নীরজ বলেন, ''নব্বই মিটার দূরত্ব অতিক্রম করতে পারাটা সত্যিই আমার জন্য দারুণ একটা বিষয়। কিন্তু এই দ্বিতীয় স্থানে শেষ করাটাই ভাল লাগছে না। আমার সঙ্গে এর আগেও স্টকহোম ও টুর্কুতেও একই রকম হয়েছিল। ৮৯.৯৪ মিটার দূরত্ব অতিক্রম করার পরও আমাকে দ্বিতীয় স্থানে থেকে শেষ করতে হয়েছিল। আমি জাতীয় রেকর্ড ভেঙেও দ্বিতীয় স্থানে শেষ করেছিলাম।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by World Athletics (@worldathletics)

নতুন কোচ জ্যান ইয়েলেনির অধীনে এই মুহূর্তে প্রশিক্ষণ নিচ্ছেন নীরজ। ১৯৯৬ সালে এই ইয়েলিনিই ৯৮.৪৮ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে বিশ্বরেকর্ড গড়েছিলন। নীরজ বলছেন, ''আমি সৌভাগ্যবান যে ইয়েলিনিকে আমি আমার কোচ হিসেবে পেয়েছি।'' এই টুর্নামেন্টে নামার আগে কম বিতর্কের মধ্যে দিয়ে যেতে হয়নি নীরজকে। ভারত-পাকিস্তান যুদ্ধকালিন পরিস্থিতিতে পাকিস্তানের আর্শাদ নাদিমের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে দেশের মানুষের খোঁচাই শুনতে হয়েছিল অলিম্পিক্স পদকজয়ীকে। যদিও সেগুলোতে বেশি পাত্তা না দিয়ে নিজের অনুশীলনেই মন দিয়েছিলেন নীরজ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget