এক্সপ্লোর

Neymar Jr: রোনাল্ডো, মানেদের পথে এবার নেমারও? এশিয়ার ক্লাবে যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান তারকা?

Neymar: খবর অনুযায়ী দুই বছরের চুক্তিতে ১০০ মিলিয়ন ইউরোর খানিক কম ট্রান্সফার ফিতে এশিয়ায় নতুন ক্লাবে যোগ দিচ্ছেন নেমার।

নয়াদিল্লি: গত মরশুমের মাঝপথে ইউরোপ ছেড়ে এশিয়ায় পাড়ি দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল নাসরে যোগ দিয়েছিলেন তিনি। নতুন মরশুমের আগে সাদিও মানে, রবার্তো ফির্মিনোর মতো একগুচ্ছ তারকা এশিয়ার না না ক্লাবে যোগ দিয়েছেন। একাধিক রিপোর্ট অনুযায়ী এবার নেমারও (Neymar Jr) সেই পথই অনুসরণ করতে চলেছেন।

মরশুম শুরুর আগে নেমারের ক্লাব প্যারিস সঁ জরমঁ (Paris Saint-Germain) ছাড়ার কানাঘুষো শোনা যাচ্ছিল। তিনি নিজের প্রাক্তন ক্লাব বার্সেলোনাতে ফিরতে পারেন বলেও জল্পনা চলছিল। তবে বার্সার বর্তমান আর্থিক অবস্থা এক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়। তাঁর বাবাও এই খবরকে গুজব বলে উড়িয়ে দেন। তবে তিনি যে এ মরশুমেই পিএসজি ছাড়ছেন তা নিশ্চিত। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে এশিয়ার সফলতম ক্লাবগুলির অন্যতম আল হিলালে (Al Hilal) যোগ দিতে চলেছেন নেমার। এই ক্লাবের সঙ্গে ব্রাজিলিয়ান তারকা দুই বছরের চুক্তি স্বাক্ষর করবেন বলে খবর।

শোনা যাচ্ছে ১০০ মিলিয়নের খানিকটা কম অর্থ ট্রান্সফার ফি বাবদ পেতে চলেছে প্যারিসের ক্লাবটি। দুই দল এবং খেলোয়াড়ের মধ্যে সমস্তরকম চুক্তি বিষয়ক কথাবার্তা ইতিমধ্যেই পাকাও হয়ে গিয়েছে। নেমার চলতি সপ্তাহে এশিয়ার ক্লাবে সই করবেন। আজ, অর্থাৎ সোমবার, ১৪ অগাস্ট তাঁর মেডিক্যাল আয়োজিত হচ্ছে বলে দাবি করা হয়েছে। তিনি পিএসজির মতো নতুন ক্লাবেও ১০ নম্বর জার্সি পরেই মাঠে নামবেন। প্রসঙ্গত, আল নাসরের মতো আল হিলালও সৌদি প্রো লিগেই খেলে। অর্থাৎ এ মরশুমে এশিয়ার ফুটবলপ্রেমীরা ফের একবার ক্লাব স্তরে নেমার বনাম রোনাল্ডো দ্বৈরথের সাক্ষী  থাকতে চলেছেন।

প্রসঙ্গত, মরশুম শুরুর আগেই রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কুর্তোয়া এসিএলে চোট পান। তাঁর বদলে আজই সরকারিভাবে রিয়াল মাদ্রিদে লোনে সই করলেন কেপা আরিজাবালাগাও।

অবশ্য নেমার একা নন, ফুলহ্যাম থেকে আলেকজান্দ্র মিত্রোভিচকেও দলে নেওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছে আল হিলাল। ইতিমধ্যেই মরশুম শুরুর আগে তাঁরা রুবেন নেভেস, সার্জ মিলিনকোভিত সাভিচ, কালিদিও কুলিবালির মতো তারকা ফুটবলারদের সই করিয়েছে। এবার নেমার সেই দলের হয়ে চুক্তিতে সই করলে যে দলের শক্তি অনেকটাই বাড়বে, তা বলাই বাহুল্য। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: এবার ক্রিকেটেও লাল কার্ড! অভিনব নিয়ম চালু করছে সিপিএল কৃর্তপক্ষ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Commonwealth Games 2026: বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার
বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার
Mohun Bagan Supergiants: মোহনবাগানে যোগ দিয়েই ডার্বি নিয়ে বড় বার্তা, স্বপ্নপূরণের পর কী বলছেন ছাংতে?
মোহনবাগানে যোগ দিয়েই ডার্বি নিয়ে বড় বার্তা, স্বপ্নপূরণের পর কী বলছেন ছাংতে?

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget