এক্সপ্লোর

ক্লাব ছাড়ছেন, বার্সার সতীর্থদের জানিয়ে দিলেন নেইমার

বার্সেলোনা: দলবদল নিয়ে গত কয়েকদিন ধরে চলা তুমুল জল্পনার মধ্যেই বুধবার বার্সেলোনা ছাড়ার কথা জানিয়ে দিলেন ব্রাজিলিয় ওয়ান্ডার কিড নেইমার। বার্সেলোনা সূত্রে খবর, এদিন অনুশীলনে এসে সতীর্থদের নেইমার বলেন, তিনি ক্লাব ছাড়ছেন। কোচ তাঁকে অনুশীলন থেকে অব্যাহতি দেন। নেইমার ক্লাব ছাড়ার কথা জানানোর পরেই ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন লিওনেল মেসি।

Fue un placer enorme haber compartido todos estos años con vos, amigo @neymarjr. Te deseo mucha suerte en esta nueva etapa de tu vida. Nos vemos Tkm

A post shared by Leo Messi (@leomessi) on

বার্সেলোনা ছেড়ে নেইমারের রেকর্ড অঙ্কের চুক্তিতে প্যারিস সাঁ জাঁ-য় যাওয়া প্রায় পাকা। ভারতীয় মুদ্রায় প্রায় ১,৬৬৫ কোটি টাকায় তিনি প্যারিসের ক্লাবে যোগ দিতে চলেছেন বলে খবর। সেক্ষত্রে পল পোগবাকে টপকে তিনিই হতে চলেছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। এর আগে গত বছর ৭৯০ কোটিতে জুভেন্তাস থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যান পোগবা। ২০১৩-তে ৭৫৮ কোটি টাকায় টটেনহ্যাম থেকে রিয়াল মাদ্রিদে যান গ্যারেথ বেল। ২০০৯-এ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে রেকর্ড ৭০৭ কোটিতে রিয়ালে আসেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মঙ্গলবারই চিন থেকে বার্সেলোনায় ফেরেন নেইমার। বুধবার স্থানীয় সময় অনুযায়ী সকাল ৯টা নাগাদ ক্লাবের অনুশীলনে পৌঁছন তিনি। সতীর্থদের জানিয়ে দেন, বার্সা ছাড়ছেন তিনি। নেইমার প্যারিস সাঁ জাঁ-য় যাচ্ছেন আঁচ করে মঙ্গলবারই তাঁর বিপুল অঙ্কের বোনাস আটকে দিয়েছিল বার্সা কর্তৃপক্ষ। আর, বুধবার সকালেই ছেড়ে দেওয়া হল বার্সার আক্রমণের অন্যতম মুখকে। ক্লাবের তরফে এদিন জানানো হয়, ‘বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে নেইমার তাঁর ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তাঁর ট্রান্সফার ফি হিসেবে ১,৬৬৫ কোটি টাকা দাবি করছি আমরা।’ প্যারিস সাঁ জাঁ ওই রেকর্ড মূল্য দিতে রাজি বলে সূত্রের খবর। মেসি, সুয়ারেজ ও নেইমারের ত্রিফলা আক্রমণে গত তিন মরসুম ধরে দুরন্ত সাফল্য পেয়েছে বার্সা। ক্লাবকে একটি চ্যাম্পিয়ন্স লিগ, দু’টি লা লিগা খেতাব ও তিনটি স্প্যানিশ কাপ খেতাব জিতিয়েছেন এই তিন তারকা। এবার কি প্যারিসের ক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন নেইমার? উত্তরের অপেক্ষায় ফুটবল-ভক্তরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina vs Spain: লামিনেকে লকার রুমে আটকে রাখতে চাইছেন স্কালোনি, কিন্তু কেন?
লামিনেকে লকার রুমে আটকে রাখতে চাইছেন স্কালোনি, কিন্তু কেন?
Argentina vs Spain: ১৯ বছর আগে বাথটাবে স্নান করিয়েছিলেন ছোট্ট ইয়ামালকে, ফাইনালের আগে কী বললেন মেসি?
১৯ বছর আগে বাথটাবে স্নান করিয়েছিলেন ছোট্ট ইয়ামালকে, ফাইনালের আগে কী বললেন মেসি?
FIFA World Cup 2026: আদৌ তৃতীয় স্থান অধিকারের ম্য়াচে খেলবে ফ্রান্স ও ইংল্য়ান্ড? কী বলছেন দেঁশ?
আদৌ তৃতীয় স্থান অধিকারের ম্য়াচে খেলবে ফ্রান্স ও ইংল্য়ান্ড? কী বলছেন দেঁশ?
Lionel Messi: এঞ্জোর আবেগঘন চিঠিই বদলে দিয়েছিল মেসির সিদ্ধান্ত, ফিরে আসেন অবসর ভেঙে, কী হয়েছিল?
এঞ্জোর আবেগঘন চিঠিই বদলে দিয়েছিল মেসির সিদ্ধান্ত, ফিরে আসেন অবসর ভেঙে, কী হয়েছিল?

ভিডিও

BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:
Amit Shah | উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নজর দেশের সীমান্ত-নিরাপত্তায় | ABP Ananda LIVE
Abhishek Banerjee : অভিষেকের কার্যালয়ে সামনে দাঁড়িয়ে ৩টি বুলডোজ়ার! যে কোনও মুহূর্তে 'অ্যাকশন'
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ২ | রাজ্যসভায় তৃণমূলের দুই 'অরাজনৈতিক' সাংসদও এবার দল ছাড়ার পথে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget