এক্সপ্লোর

রাহানেকে বাদ দেওয়ার প্রশ্নই নেই, স্পষ্ট বার্তা কুম্বলের

বেঙ্গালুরু: পুণেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে বড় রান করতে ব্যর্থ হলেও, অজিঙ্ক রাহানেকে দল থেকে বাদ দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন ভারতের কোচ অনিল কুম্বলে। তিনি বলেছেন, ‘রাহানেকে বাদ দেওয়ার প্রশ্নই নেই। ও গত দু বছর ধরে ভাল পারফরম্যান্স দেখিয়েছে, অনেক রান করেছে। দল নিয়ে আমরা এখনও আলোচনা করিনি। যে ১৬ জন দলে আছে, তাঁরা সবাই প্রথম একাদশে থাকতে পারে।’ ইংল্যান্ডের বিরুদ্ধে ত্রিশতরান করার পরেও করুণ নায়ারের বাদ পড়া নিয়ে এর আগে প্রশ্ন উঠেছিল। সেই সময় ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলেছিলেন, দু বছর ধরে রাহানে যে পারফরম্যান্স দেখিয়েছেন, রাহানের একটি ইনিংসে সেটি ম্লান হয়ে যেতে পারে না। কুম্বলেও একই কথা বললেন। তিনি নায়ারের বাদ পড়াকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েও বলেছেন, তাঁরা টেস্টে পাঁচ বোলার খেলানোর নীতি নিয়েছেন। সেই কারণেই নায়ারকে বসে থাকতে হচ্ছে। তবে এই ধরনের পরিবর্ত খেলোয়াড় দলে থাকা সবসময় ভাল। পুণের পিচ নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। ফলে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে শনিবার থেকে শুরু হতে চলা টেস্ট ম্যাচের উইকেটর দিকে সবার নজর রয়েছে। এই মাঠে খেলেই বেড়ে উঠেছেন কুম্বলে। তাঁর মতে, বরাবরের মতোই টেস্ট ম্যাচের নিষ্পত্তি হওয়ার মতো উইকেট হবে চিন্নাস্বামীতে। ভারতীয় দল জয়ের লক্ষ্যেই খেলতে নামবে।

সেরা শিরোনাম

Gautam Gambhir: 'কাউকে খুশি করা নয়, সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই আমার কাজ', নিন্দুকদের পাল্টা জবাব গম্ভীরের
'কাউকে খুশি করা নয়, সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই আমার কাজ', নিন্দুকদের পাল্টা জবাব গম্ভীরের
IND vs NZ: শুরুর ধাক্কা সামলে ঈশান-শ্রেয়সের অর্ধশতরান, ভারত বোর্ডে তুলল ১৯১/৮
শুরুর ধাক্কা সামলে ঈশান-শ্রেয়সের অর্ধশতরান, ভারত বোর্ডে তুলল ১৯১/৮
IND vs NZ Live: হ্যামিল্টনে টস জিতলেন স্যান্টনার, প্রথমে ব্যাটিং ভারতের, একাদশে ভুবনেশ্বর, বরুণ
হ্যামিল্টনে টস জিতলেন স্যান্টনার, প্রথমে ব্যাটিং ভারতের, একাদশে ভুবনেশ্বর, বরুণ
Virat Kohli: ওয়ান ডে সিরিজে ফের নতুন রেকর্ড গড়ার হাতছানি বিরাটের, টেক্কা দিতে পারেন সচিন, সৌরভকে
ওয়ান ডে সিরিজে ফের নতুন রেকর্ড গড়ার হাতছানি বিরাটের, টেক্কা দিতে পারেন সচিন, সৌরভকে

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget