এক্সপ্লোর

Novak Djokovic: নতুন ইতিহাস গড়লেন এক নম্বর তারকা নোভাক জকোভিচ

ATP Rankings: রেকর্ড ৪১৯তম সপ্তাহ এটিপি ব়্যাঙ্কিংয়ের শীর্ষে নোভাক জকোভিচ।

লন্ডন: সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড এমনিই তাঁর ঝুলিতে। এবার ফের এক রেকর্ডের মালিক হলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। বর্তমান বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস খেলোয়াড় জকোভিচ। নতুন প্রকাশিত এটিপি ব়্যাঙ্কিংয়েও (ATP Rankings) তিনি একেই রয়েছেন। এর সুবাদেই ভাঙল রজার ফেডেরারের রেকর্ড।

এতদিন পর্যন্ত রজার ফেডেরারই সবচেয়ে বেশি বয়সে এক নম্বর সিঙ্গেলস টেনিস তারকা হওয়ার কৃতিত্বের অধিকারী ছিলেন। এবার সেই রেকর্ড জকোভিচের দখলে চলে গেল। ৩৬ বছর ৩২১ দিনে এটিপি ব়্যাঙ্কিংয়ে একে সার্বিয়ান তারকা। জকোভিচের ফিটনেস, তাঁর ধারাবাহিকতা এবং লড়াকু মানসিকতা ঈর্ষণীয়। বয়সের গণ্ডি ৩০ পার করার পর তিনি যেন আরও ক্ষিপ্র হয়ে উঠেছেন। ৩০ বছরের পরেই জকোভিচ ৩১টি ট্যুর খেতাব জিতেছেন। রেকর্ড ২৪ স্ল্যামজয়ী তারকার ১২টি স্ল্যামই এসেছে তিনি ৩০-র গণ্ডি পার করার পর।

১৩ বছর আগে প্রথমবার বিশ্বের এক নম্বর টেনিস তারকা হয়েছিলেন জকোভিচ। এখনও তিনিই শীর্ষে। ৪১৯তম সপ্তাহ এটিপি ব়্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন জকোভিচ। এটিও সর্বকালীন রেকর্ড। এক্ষেত্রেও জকোভিচের পর দ্বিতীয় স্থানে রয়েছেন রজার ফেডেরার। সুইস কিংবদন্তি ৩১০ সপ্তাহ ব়্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন। জকোভিচের পাশাপাশি ব়্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন ভারতীয় তারকা রোহন বোপান্নাও। পুরুষদের ডাবলস ব়্যাঙ্কিংয়ের শীর্ষে তিনি।

বয়স ৪৪-র গণ্ডি পার করেছে। তবে এখনই থামার কোনওরকম কোনও ইঙ্গিত দিচ্ছেন না বোপান্না। বরং উত্তর উত্তর তাঁর খেলার মান আরও বাড়ছে। শনিবার ম্যাথিউ এবডেনকে (Matthew Ebden) সঙ্গে নিয়ে মায়ামি ওপেন জিতলেন বোপান্না। এক সেটে পিছিয়েও পরেও দুরন্ত কামব্যাক করে জয় এল ভারতীয়-অস্ট্রেলিয়ান জুটির ঝুলিতে। তাও আবার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন, ক্রোয়েশিয়ার ইভান ডডিচ এবং যুক্তরাষ্ট্রের অস্টিন ক্রাইসেকের জুটিকে হারিয়ে। ম্যাচের স্কোরলাইন ভারতীয়দের পক্ষে ৬-৭, ৬-৩, ১০-৬। বোপান্নার কেরিয়ারের ষষ্ঠ এটিপি ১০০০ মাস্টার্স খেতাব।

বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেন জিতে সবথেকে বেশি বয়সে প্রথম গ্র্যান্ডস্ল্যাম জয়ের কৃতিত্ব নিজের নামে করেছিলেন বোপান্না। এবার তিনি সবথেকে বেশি বয়সে মাস্টার্স ১০০০ খেতাব জেতার রেকর্ড গড়লেন বোপান্না। অবশ্য এই রেকর্ড কিন্তু তাঁর দখলেই ছিল। গত বছরে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স জিতে এই নজির নিজের নামে করেছিলেন বোপান্না। এবার নিজের রেকর্ডই ভেঙে দিলেন ভারতীয় টেনিস তারকা।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে  

আরও পড়ুন: ঘরের মাঠে টসেই ক্ষোভের শিকার অধিনায়ক হার্দিক, দর্শকদের শান্ত করার প্রচেষ্টা মঞ্জরেকরের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
Sourav Ganguly: প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget