এক্সপ্লোর

Australia WC 2023 Squad: অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের বিশ্বকাপ দলে অ্যাবট, নেতৃত্বে কামিন্স

Australia Cricket World Cup: মার্নাস লাবুশেনকে ওয়ান ডে ফর্ম্য়াটের জন্য বিশ্বকাপের মঞ্চে বাছাই করেননি নির্বাচকরা। এছাড়াও প্রাথমিক স্কোয়াডের তিনজন প্লেয়ার এই মূল দলে সুযোগ পাননি।

সিডনি: বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। প্রত্যাশামতই অধিনায়ক নির্বাচিত হয়েছেন প্যাট কামিন্স। তাঁর ডেপুটি হিসেবে দেখা যাবে স্টিভ স্মিথকে। কামিন্সের নেতৃত্বাধীন দলে উল্লেখযোগ্য মুখ বলতে জশ ইংলিশ ও সিন অ্যাবট। অর্থাৎ মিচেল স্টার্ক ও কামিন্সের পাশাপাশি পেস বিভাগে ভরসা জোগাবেন তিনি। ডেভিড ওয়ার্নার ও ইংলিশই হয়ত ওপেনিংয়ে নামবেন। তিনে স্টিভ স্মিথ। অলরাউন্ডার হিসেবে খেলবেন অভিজ্ঞ গ্লেন ম্যাক্সওয়েল ও ক্যামেরন গ্রিন ও মার্কাস স্টোইনিস। স্পিনারদের মধ্যে ২জন স্পেশালিস্ট হিসেবে অ্যাডাম জাম্পা ও অ্যাস্টন অগারকে নেওয়া হয়েছে। 

উল্লেখ্য, ভারতে আয়োজিত হতে চলা এই বিশ্বকাপ শুরু হচ্ছে ৫ অক্টোবর। প্যাট কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল। ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১৫ সালে ওডিআই বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। আবারও ফেভারিট দল হিসেবে ওডিআই বিশ্বকাপে নামবে তারা। 

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড : প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা

ভারতের বিশ্বকাপ স্কোয়াড

বিশ্বকাপের (World Cup 2023) জন্য ১৫ সদস্যের ভারতীয় দল (Indian Cricket Team) ঘোষণা হয়ে গেল। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে দেশের মাটিতে এই টুর্নামেন্টে খেলতে নামবে টিম ইন্ডিয়া। রোহিতের ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে হার্দিক পাণ্ড্যকে। এছাড়া ১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন সূর্যকুমার যাদবও। শ্রেয়স আইয়ার ও কে এল রাহুলও (K L Rahul) জায়গা পেয়েছেন। তবে সুযোগ পাননি সঞ্জু স্যামসন। ওয়ান ডে ফর্ম্যাটে ভাল গড় থাকা সত্ত্বেও সুযোগ পাননি এই ডানহাতি উইকেটকিপার ব্যাটার। অন্যদিকে ঈশান কিষাণ সুযােগ পেয়েছেন বিশ্বকাপের স্কোয়াডে। পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে দুর্দান্ত অর্ধশতরান হাঁকিয়েছিলেন রাঁচির বাঁহাতি উইকেট কিপার ব্যাটার। ওয়ান ডে ফর্ম্যাটে অভিজ্ঞতা কম থাকলেও সাম্প্রতিক ফর্মের বিচারে স্যামসনকে টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছেন ইশান কিষাণ। 

অন্য়দিকে বোলিং ডিপার্টমেন্টে স্পিন বিভাগেও চাহাল ও অশ্বিনকে টেক্কা দিয়েছেন কুলদীপ যাদব। অভিজ্ঞতার বিচারে অশ্বিন অনেক এগিয়ে থাকলেও সীমিত ওভারের ফর্ম্যাটে বিগত কয়েক বছরে ধারাবাহিক নন তিনি। অন্য়দিকে সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে চাহালের থেকে অনেকটাই এগিয়ে কুলদীপ। তাই তাঁকে দলে রাখা হয়েছে। ব্যাটিং অর্ডারে বিরাট, রোহিত, শ্রেয়স, কে এল রাহুল ছাড়াও সূর্যকুমার যাদবকে সুযোগ দেওয়া হয়েছে। ওয়ান ডে ফর্ম্যাটে পারফরম্যান্স একদমই ভাল নয় সূর্যর। তিনি আদৌ সুযোগ পাবেন কি না তা নিয়েও সংশয় ছিল। কিন্তু শেষ পর্যন্ত মুম্বইয়ের ডানহাতি ব্যাটারের ওপর ভরসা রেখেছেন নির্বাচকরা।

অলরাউন্ডার হিসেবে হার্দিক পাণ্ড্য ও শার্দুল ঠাকুর রয়েছেন। তাঁরা পেস অলরাউন্ডার। এছাড়া স্পিন অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাডেজার পাশাপাশি জায়গা পেয়েছেন অক্ষর পটেল। এছাড়া পেস বিভাগে তিন সিমার নিয়ে বিশ্বকাপে নামবে ভারত। তাঁরা হলেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরা। 

 

সেরা শিরোনাম

Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
East Bengal FC: রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
Messi Goal: পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget