এক্সপ্লোর

ODI World Cup: দেশের মাটিতে বিশ্বকাপে শিশির আতঙ্ক কাটানোর উপায় বলে দিচ্ছেন অশ্বিন

R Ashwin: ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপে বড় কাঁটা হয়ে দাঁড়াতে পারে শিশির। অক্টোবর-নভেম্বরে খেলা মানেই দেশের প্রায় প্রত্যেক মাঠে শিশির সমস্যা দেখা দেবে।

চেন্নাই: চলতি বছরে ওয়ান ডে বিশ্বকাপ। তাও দেশের মাটিতে। অক্টোবর-নভেম্বর মাসের মহারণ নিয়ে অপেক্ষা শুরু হয়ে গিয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। প্রস্তুতি শুরু করে দিয়েছে সব দলই।

তবে ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপে বড় কাঁটা হয়ে দাঁড়াতে পারে শিশির। অক্টোবর-নভেম্বরে খেলা মানেই দেশের প্রায় প্রত্যেক মাঠে শিশির সমস্যা দেখা দেবে। রাতের দিকে মাঠ ভিজে যাবে। পরে ফিল্ডিং করা দল সমস্যায় পড়বে। কারণ, ভেজা বল গ্রিপ করতে গিয়ে প্রতিকূলতা সামলাতে হবে বোলারদের। নষ্ট হতে পারে ছন্দ। বিগড়ে যেতে পারে লাইন-লেংথ। তাই সব দলই চাইবে টস জিতে আগে ফিল্ডিং করে নিতে। টস জিতলে ম্যাচে অনেকটাই সুবিধাজনক জায়গায় থাকতে পারবে দলগুলি।

তবে টস যাতে ম্যাচের গতিপথ নির্ধারণ করে দিতে না পারে, তার জন্য একটি প্রস্তাব দিচ্ছেন আর অশ্বিন (R Ashwin)। ভারতীয় অফস্পিনারের মতে, শিশির কাঁটা দূর করতে এগিয়ে আনা উচিত দিন-রাতের ম্যাচের সময়। অশ্বিন চাইছেন, দুপুর দেড়টার পরিবর্তে ম্যাচগুলি সকাল সাড়ে ১১টা থেকে শুরু করা হোক। ভারতের মাটিতে দিন-রাতের ওয়ান ডে ম্যাচগুলি সাধারণত দেড়টায় শুরু হয়ে থাকে। অশ্বিনের মতে, চিরাচরিত সময়ের ঘণ্টা দুয়েক আগেই শুরু করা হোক ওয়ান ডে বিশ্বকাপের ম্য়াচগুলি।

ব্যাখ্যা দিতে গিয়ে অশ্বিন গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম ওয়ান ডে ম্যাচের উদাহরণ টেনে এনেছেন। যেখানে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল ৩৭৩ রানের বড় স্কোর করেও শেষ পর্যন্ত ৬৭ রানে জয় পায়। অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলের ভিডিওতে বলেছেন, ‘ভারত মন্থর উইকেটে দুর্দান্ত ব্যাটিং করেছিল এবং বড় রান স্কোরবোর্ডে তুলেছিল। কিন্তু তার পরেও ভারতকে কঠিন লড়াই করতে হয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটি জিততে।’

অশ্বিন যোগ করেছেন, ‘দলের মধ্যে মানের পার্থক্য থাকছে না। টসে হেরে গেলে শিশির সেই ব্যবধান কমিয়ে দিচ্ছে। ওয়ান ডে বিশ্বকাপের জন্য আমার পরামর্শ বা আমার মতামত হল, আমরা কোন মাঠে এবং কোন সময়ে খেলছি সেটা দেখা। কেন বিশ্বকাপের ম্যাচ আমরা সকাল সাড়ে ১১টায় শুরু করব না?’

তবে সকাল সাড়ে ১১টায় খেলা শুরু হলে সম্প্রচারকারী চ্যানেলের সমস্যা হতে পারে। সেটা মেনে নিয়েও অশ্বিন বলেছেন, ‘আইসিসি খুব ভাল করেই জানে যে, সেই সময়ে ভারতে দিন-রাতের ম্যাচে শিশির সমস্যা থাকবে। তাই ম্যাচটি এগিয়ে নিয়ে আসাই যায়। আর যদি আমরা সাড়ে এগারোটায় শুরু করি, শিশির একেবারেই থাকবে না। সব ক্রিকেট ভক্তরা বিশ্বকাপকে প্রাধান্য দেবে এবং সকাল সাড়ে ১১টায় ম্যাচ শুরু হলেও দেখবে।’

আরও পড়ুন: বল হাতে ৪ উইকেট নিয়েও সন্তুষ্ট নন মহম্মদ সিরাজ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতেই ইংল্যান্ড শিবিরে টুশেল-বেলিংহ্যামের বাকবিতণ্ডা!
কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতেই ইংল্যান্ড শিবিরে টুশেল-বেলিংহ্যামের বাকবিতণ্ডা!
Yastika Bhatia: মহিলাদের ক্রিকেটে এই প্রথম, লর্ডসের মাটিতে টেস্টে ইতিহাস গড়লেন ইয়াস্তিকা ভাটিয়া
মহিলাদের ক্রিকেটে এই প্রথম, লর্ডসের মাটিতে টেস্টে ইতিহাস গড়লেন ইয়াস্তিকা ভাটিয়া
FIFA World Cup 2026: জয়সূচক গোলের পর সমর্থকদের ভিড়ে সেলিব্রেশন সত্ত্বেও কেন মার্তিনেজ়কে লাল কার্ড দেওয়া হল না?
জয়সূচক গোলের পর সমর্থকদের ভিড়ে সেলিব্রেশন সত্ত্বেও কেন মার্তিনেজ়কে লাল কার্ড দেওয়া হল না?
Argentina Football Team: বিশ্বকাপের মাঝেই প্রয়াত আর্জেন্তিনার প্রাক্তন অধিনায়ক, সম্মান জানাতে বিশেষ উদ্যোগ মেসিদের
বিশ্বকাপের মাঝেই প্রয়াত আর্জেন্তিনার প্রাক্তন অধিনায়ক, সম্মান জানাতে বিশেষ উদ্যোগ মেসিদের

ভিডিও

Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার CPM নেতা লাহেক আলি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget