এক্সপ্লোর

Indian Olympic Association: আগ্রহ দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী, অলিম্পিক্স আয়োজনের লক্ষ্যে IOC-কে চিঠি ভারতের!

Olympic Games: ২০৩৬ সালে অলিম্পিক্স আয়োজনের জন্য নয়াদিল্লি নয়, বরং আমদাবাদকে আয়োজক শহর হিসাবে এগিয়ে রাখা হচ্ছে।

নয়াদিল্লি: গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন তাঁর সরকার ভারতের মাটিতে অলিম্পিক্স আয়োজন করতে আগ্রহী। সেই লক্ষ্যে একধাপ এগোল ভারত।

রিপোর্ট অনুযায়ী ভারতের তরফে অলিম্পিক্সের ফিউচার হোস্ট কমিশনকে একটি চিঠি দেওয়া হয়েছে। এই চিঠিতে দেশের মাটিতে ২০৩৬ সালের অলিম্পিক্স ও প্যারালিম্পিক্স আয়োজনের আগ্রহ প্রকাশ করা হয়েছে। দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির (International Olympic Committee) সঙ্গে বেসরকারিভাবে না না কথাবার্তা চলছিল। তবে এবার ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের (Indian Olympic Association) তরফে এই স্বপ্নকে সত্যি করার বিষয়ে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হল। খবর অনুযায়ী আইওএ ১ অক্টোবরই নিজেদের আগ্রহ প্রকাশ করে একটি চিঠি পাঠিয়েছে।

গোটা বিষয়ে অবগত এক সূত্র জানান, 'এই বিরাট সুযোগ কিন্তু ভীষণই লাভদায়ক হতে পারে। অর্থনৈতিক উন্নতি, সামাজিক অগ্রগতি তো বটেই, তরুণ প্রজন্মের উন্নতির দিকেও এটা একটা ভাল পদক্ষেপ বটে।' ২০৩৬ সালের আয়োজক দেশ নির্ধারণ করার জন্য এখনও খানিকটা সময় রয়েছে। পরের বছর অলিম্পিক্স কমিটির নির্বাচনের পরেই সেই ঘোষণা করা হবে। সৌদি আরব, কাতার, তুরস্কের মতো দেশগুলিও এই অলিম্পিক্স আয়োজনের বিষয়ে আগ্রহী এবং এই দেশগুলির থেকে কড়া চ্যালেঞ্জের মুখোমুখি হবে ভারত। তবে নিজেদের স্বপ্ন সফল করার পথে আইওএ অন্তত খানিকটা এগিয়েছে বলেই মনে করছেন সকলে। তবে দায়িত্ব পেতে হলে এরপরেও বেশ কয়েকটি ধাপ পেরতে হবে।

ভারতের অলিম্পিক্স আয়োজনের এই দাবিকে সমর্থন জানিয়েছেন অলিম্পিক্স কমিটির প্রধান থমাস বাক। ভারত ২০১০ সালে শেষবার বড় ধরনের কোনও টুর্নামেন্টের আয়োজন করেছিল। সেবার দেশের রাজধানী দিল্লিতে বসেছিল কমনওয়েলথ গেমসের আসর। তবে ২০৩৬ সালের জন্য নয়াদিল্লি নয়, বরং আমদাবাদকে আয়োজক শহর হিসাবে এগিয়ে রাখা হচ্ছে। শোনা যাচ্ছে ভারত অলিম্পিক্স আয়োজনের দায়িত্ব পেলে খো খো, যোগাসন, কাবাড্ডির মতো খেলাগুলিকে অলিম্পিক্সের আয়োজনের বিষয়ে জোর দেবে।

এবার দেখার শেষমেশ ভারতে অলিম্পিক্সের আসর আদৌ বসে কি না। এখনও যে বেশ কয়েকটি ধাপ বাকি রয়েছে, তা কিন্তু বলাই বাহুল্য।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: মোহবাগানের হয়েই মাঠে নামেন ভারতের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কে জানেন? খোলসা করলেন পেত্রাতোস 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?

ভিডিও

Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget