এক্সপ্লোর

এই পিচে ব্যাট করা খুবই কঠিন, বললেন পূজারা

মেলবোর্ন:  মারকাটারি ব্যাটিংয়ের জন্য চেতেশ্বর পূজারা একেবারেই পরিচিত নাম নয়। কিন্তু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এসসিজি)-র ঢিমে গতির উইকেট ভারতের পিচ আঁকড়ে পড়ে থাকার জন্য পরিচিত তিন নম্বর ব্যাটসম্যানকেও ধৈর্য্যের পরীক্ষায় ফেলে দিয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টেস্টে ভারতের প্রথম ইনিংসে দুরন্ত সেঞ্চুরি করেছেন পূজারা। ম্যাচের দ্বিতীয় দিন ভারত ৭ উইকেটে ৪৪৩ রানে ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছে। পূজারা ৩১৯ বল খেলে করেছেন ১০৬ রান। পূজারা বলেছেন, উইকেটের চরিত্র ও পরিস্থিতি অনুযায়ী আমাদের খেলতে হয়েছে। এই পিচে রান করতে গেলে ব্যাটসম্যানদের প্রচুর বল খেলতে হয়। ভিন্ন ধরনের উইকেট হলে এতগুলো বল খেলার পর আমার স্কোর হয়ত ১৪০-১৫০ হতে পারত। কিন্তু টেস্ট ম্যাচে পরিস্থিতি ও পিচ-এই দুইটি বিষয় বুঝে নেওয়াটা গুরুত্বপূ্র্ণ। পূজারা স্বীকার করেছেন যে, এই পিচ ব্যাটিংয়ের পক্ষে খুবই কঠিন। ভারত যে রান করেছে তা অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়ার জন্য যথেষ্ট। পূজারা বলেছেন, এই পিচে রান করা খুবই কঠিন। প্রথম দুদিন যে স্কোর হয়েছে, তা খুবই কম। আমি বলব যে, এখানে পুরো দিনে ২০০ রান করাও কঠিন কাজ। তাই আমাদের স্কোরবোর্ডে বেশ ভালো রান রয়েছে বলেই আমি মনে করি। পূজারা এর আগে কখনও একটা সেঞ্চুরি করতে চারটি সেশনের বেশি সময় খেলতে হয়েছে কিনা, মনে করতে পারছেন না। তিনি বলেছেন, প্রচুর পরিশ্রমের ফল এই শতরান। প্রায় চারটি সেশনের বেশি সময় খেলে তিনি শতরানে পৌঁছতে পেরেছেন। পূজারার কথায়, উইকেট খুবই কঠিন। অসমান বাউন্স ব্যাটসম্যানদের পক্ষে পরিস্থিতি আরও কঠিন করেছে। এরফলে অজি ব্যাটসম্যানরাও সমস্যায় পড়বেন বলে মনে করছেন সৌরাষ্ট্রের ব্যাটসম্যান। একটা নিচু হয়ে যাওয়া বলে আউট হতে হয়েছে পূজারাকেও। আগামীকাল থেকে এই পিচে ব্যাট করা আরও কঠিন হবে বলে মনে করছেন পূজারা। অসমান বাউন্স ভারতীয় বোলারদের পক্ষে সহায়ক হবে বলে মনে করছেন তিনি।

সেরা শিরোনাম

Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?
Bengal vs Delhi Highlights: কল্যাণীতে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি বাংলার, দিল্লিকে ৯ উইকেটে হারিয়ে রঞ্জি অভিযান শুরু
কল্যাণীতে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি বাংলার, দিল্লিকে ৯ উইকেটে হারিয়ে রঞ্জি অভিযান শুরু

ভিডিও

Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
Embed widget