এক্সপ্লোর

পরিস্থিতি ভালোভাবে বুঝে খেলতে হবে, ঋষভের কাছে প্রত্যাশা কোহলির

আগ্রাসী মানসিকতা ও বিধ্বংসী শট খেলার ক্ষমতার জন্য নজর কেড়েছেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। সীমিত ওভারের ক্রিকেটে মারমুখী ব্যাটিংয়ের জন্য তাঁকে ম্যাচ উইনার হিসেবে গন্য করা হয়। কিন্তু ক্রিজে নেমে বেশিরভাগ সময়ই বড় শট খেলতে গিয়ে অনেক সময় উইকেট ছুঁড়ে দিয়ে আসেন তিনি।

নয়াদিল্লি: আগ্রাসী মানসিকতা ও বিধ্বংসী শট খেলার ক্ষমতার জন্য নজর কেড়েছেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। সীমিত ওভারের ক্রিকেটে মারমুখী ব্যাটিংয়ের জন্য তাঁকে ম্যাচ উইনার হিসেবে গন্য করা হয়। কিন্তু ক্রিজে নেমে বেশিরভাগ সময়ই বড় শট খেলতে গিয়ে অনেক সময় উইকেট ছুঁড়ে দিয়ে আসেন তিনি। এজন্য ক্রিকেট বিশেষজ্ঞদের সমালোচনার মুখে পড়েছেন তিনি। ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী ইতিমধ্যেই ঋষভকে কড়া বার্তা দিয়েছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন, শট বাছাই নিয়ে আরও সতর্ক হতে হবে এই তরুণ ব্যাটসম্যানকে। তিনি বলেছেন, বারবার একই ভুল করে দলকে ডোবালে ঋষভকে তিরস্কারের মুখে পড়তে হবে। এবার ঋষভের ব্যাটিং স্টাইল ও টিম ইন্ডিয়ায় তাঁর ভূমিকা নিয়ে নিজের মতামত জানালেন অধিনায়ক বিরাট কোহলি। তিনি সাফ জানিয়েছেন, ঋষভের খেলার ভঙ্গিতে কোনওরকম পরিবর্তন হোক, এমনটা চায় না টিম ম্যানেজমেন্ট। তবে দল চায় যে, তাঁকে আরও বেশি দায়িত্ব নিতে হবে। অধিনায়ক বলেছেন, পরিস্থিতিটা বুঝে খেলতে হবে, এটাই ঋষভের কাছে প্রত্যাশা। অন্য কেউ যেমন ভাবছে, সেভাবে ও খেলবে, এমন প্রত্যাশা আমাদের নেই। পুরো বিষয়টা হল, পরিস্থিতি বিশ্লেষণ করে নিজস্বভাবে তার মোকাবিলা করা। শাস্ত্রী আশা প্রকাশ করেছেন যে, খুব শীঘ্রই ভুল থেকে শিক্ষা নিয়ে ঋষভ শট বাছাই নিয়ে সতর্ক হবেন এবং এমনটা হলে তিনি সাফল্য পাবেন। তখন ঋষভ অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারেন বলেও মন্তব্য করেছেন কোচ।

সেরা শিরোনাম

India vs New Zealand ODI Live: নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট
নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট
IND vs NZ Match Highlights: ৮৯ রানে অল আউট! ভয়ঙ্কর ম্যাট হেনরি, ওয়ান ডে ক্রিকেটে দ্বিতীয় বৃহত্তম হার ভারতের
৮৯ রানে অল আউট! ভয়ঙ্কর ম্যাট হেনরি, ওয়ান ডে ক্রিকেটে দ্বিতীয় বৃহত্তম হার ভারতের
Bengal Cricket: পিচ তৈরিতে দেরি, দোসর বৃষ্টি! পিছিয়ে গেল স্থানীয় ক্রিকেটের ম্যাচ, মরশুমের শুরুতেই বিপত্তি
পিচ তৈরিতে দেরি, দোসর বৃষ্টি! পিছিয়ে গেল স্থানীয় ক্রিকেটের ম্যাচ, মরশুমের শুরুতেই বিপত্তি
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি

ভিডিও

Cyclone Update | নতুন করে তৈরি হচ্ছে আরেকটি নিম্নচাপ, আবার বৃষ্টির সম্ভাবনা? প্রভাব আগামী সপ্তাহেই
High Court on Abhishek Banerjee: কোন কোন বিচারক BJP-র, আর কে কে TMC-র? তালিকা দিতে আইনজীবীকে নির্দেশ
Durgapur News: দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, খবর জানাজানি হতেই... | ABP Ananda
Santanu Sinha Biswas | শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১১.২৬) পর্ব ২: সেবাশ্রয় নিয়ে অভিষেককে নিশানা কুণালের, 'দলে আলোচনাই হত না', সমর্থন সৌগতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget