এক্সপ্লোর

ঘরোয়া ক্রিকেটের মান উন্নত হওয়াতেই আমরা জিতলাম, অস্ট্রেলিয়ার প্রাক্তনদের কটাক্ষের জবাব বিরাটের

মেলবোর্ন: কয়েকদিন আগেই ভারতের ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে কটাক্ষ করেছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার কেরি ও’কিফ ও মার্ক ওয়া। আজ মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে বিশাল ব্যবধানে জয় পাওয়ার পর তাঁদের জবাব দিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছেন, ‘আমাদের প্রথম শ্রেণির ক্রিকেট অসাধারণ। সেই কারণেই আমরা জিতেছি। ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটের পরিকাঠামোকে কৃতিত্ব দিতেই হবে। আমাদের পেসাররা ঘরোয়া ক্রিকেটে খেলার সময় চ্যালেঞ্জের মুখে পড়ে। এর ফলে বিদেশে খেলার সময় ওদের সুবিধা হয়। ’ মাঝারি মানের লেগস্পিনার ছিলেন ও’কিফ। তিনি ২৪টি টেস্টে ৫৩ উইকেট নেন। এই প্রাক্তন ক্রিকেটার ব্যঙ্গের সুরে বলেন, রেলওয়েজের ক্যান্টিনের কর্মীদের বিরুদ্ধে ম্যাচে ত্রিশতরান করেন ময়ঙ্ক অগ্রবাল। মার্ক ওয়া আবার দাবি করেন, ভারতের ঘরোয়া ক্রিকেটে কারও গড় ৫০ হলে সেটা অস্ট্রেলিয়ায় হবে ৪০। মেলবোর্নে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ও’কিফের নাম না করে জসপ্রীত বুমরাহ বলেন, রঞ্জি ট্রফিতে খেলার সময়ই তিনি রিভার্স স্যুইং শেখেন। ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী ও’কিফকে পাল্টা আক্রমণ করে বলেন, ‘কেরির প্রতি ওর (ময়ঙ্ক) একটি বার্তা রয়েছে। ও (ও’কিফ) যখন ক্যান্টিন খুলবে তখন সেখানে গিয়ে কফির গন্ধ শুঁকতে চায় ময়ঙ্ক। ও দেশের কফির সঙ্গে অস্ট্রেলিয়ার কফির তুলনা করে দেখতে চায়।’ ও’কিফ অবশ্য এরপরেও থামেননি। মেলবোর্ন টেস্টের চতুর্থ দিন চেতেশ্বর পূজারার নাম উচ্চারণ করতে না পেরে সেটা নিয়েও ব্যঙ্গ করেন তিনি। এ বিষয়ে ভারতীয় দলের বোলিং কোচ ভরত অরুণ বলেছেন, ‘এই ধরনের মন্তব্য শুনলে খারাপ লাগে। তবে কিছু করার নেই। এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। যদি সেই আঘাত পাওয়ার পর মাঠে ভাল পারফরম্যান্স দেখানো যায়, তাহলেই সব জবাব দেওয়া যায়।’

সেরা শিরোনাম

IND vs SL: নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget