এক্সপ্লোর

শাসক দলের সেনেটরের আপত্তি, পাক ক্রিকেটারদের মাঠে পুশ আপে 'না' বোর্ডের

ইসলামাবাদ: দেশের বাইরে ম্যাচ জেতার পর মাঠেই পুশ-আপ করছেন ক্রিকেটাররা, এতে দেশ সম্পর্কে নেতিবাচক ছবি তৈরি হচ্ছে, শাসক দলের সেনেটর রানা আফজল খানের এহেন বক্তব্যের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেটারদের জানিয়ে দিয়েছে, এবার থেকে খেলার মাঠে আর যেন তাঁরা এমন আচরণ না করেন। পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) দলের সেনেটর রানা ক্রীড়া সংক্রান্ত সেনেট স্ট্যান্ডিং কমিটির বৈঠকে সাফল্য উদযাপনে ক্রিকেটারদের মাঠে পুশ আপ করায় প্রবল আপত্তি জানান। তাঁর মতে, ক্রিকেটাররা বরং জাতীয় সংগীত গান বা প্রার্থনা করুন।রানার সওয়াল, ক্রিকেট ‘ভদ্রলোকের খেলা”, যার সঙ্গে একেবারেই মানানসই নয় পুশ-আপ। ম্যাচ জয়ের আনন্দ উদযাপনে পুশ-আপে ক্রিকেটের আসল মেজাজ ফুটে ওঠে না। তাছাড়া পাকিস্তানের ভাবমূর্তিরও ক্ষতি হয়। তাই বিষয়টি খতিয়ে দেখা হোক। এরপরই পিসিবি কর্তা নাজম শেঠি ওই সেনেটর ও স্ট্যান্ডিং কমিটিকে আশ্বস্ত করেন যে, ক্রিকেটাররা আর মাঠে পুশ আপ করে জয় সেলিব্রেট করবেন না। তিনি বলেন, সাম্প্রতিক ইংল্যান্ড সফরেই এমনটা হয়েছে, তবে আর এ দৃশ্য দেখা যাবে না। প্রসঙ্গত, সেনাবাহিনীর সঙ্গে থেকে ট্রেনিং নিয়ে ইংল্যান্ড সফরে গিয়েছেন পাক ক্রিকেটাররা। জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে শতরান করে প্রথম মাঠে পুশ আপ করতে শুরু করে দেন খোদ পাক অধিনায়ক মিসবা উল হক। তারপর থেকে গোটা পাক দলই সাফল্যের সেলিব্রেট করছে পুশ আপ করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget