এক্সপ্লোর

একদিনের ক্রিকেটে সর্বনিম্ন রেটিং পাকিস্তানের

দুবাই: আইসিসি প্রকাশিত একদিনের র‌্যাঙ্কিংয়ের ইতিহাসে সবচেয়ে কম রেটিং পেল পাকিস্তান। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে ১-৪ হারার ফলে আজহার আলির দলের রেটিং তলানিতে ঠেকেছে। ৮৬ রেটিং নিয়ে এখন ৯ নম্বরে আছে পাকিস্তান। অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের থেকে ৮ পয়েন্টে পিছিয়ে শোয়েব মালিকরা। ফলে ২০১৯ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।   ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজ শুরু হওয়ার আগে পাকিস্তানের রেটিং পয়েন্ট ছিল ৮৭। কিন্তু সিরিজের প্রথম চারটি ম্যাচই জিতে যায় ইংল্যান্ড। শেষ ম্যাচে সান্ত্বনা জয় পেলেও, রেটিং কমে গিয়েছে পাকিস্তানের। এরপর ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে পাকিস্তান। দুটি সিরিজেই কঠিন লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করা নিয়ে ঘোরতর সংশয় দেখা দিয়েছে।   আগামী বছর ইংল্যান্ডের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে। তার আগে একদিনের র‌্যাঙ্কিং সব দলের কাছেই গুরুত্বপূর্ণ। এখন ১২৪ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে অস্ট্রেলিয়া। ১১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। ভারত ও দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১১০। তবে ভগ্নাংশের বিচারে এগিয়ে থাকায় তৃতীয় স্থানে ভারত। ইংল্যান্ড পাঁচ নম্বরে আছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হেরে ১০১ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে শ্রীলঙ্কা। তবে ৯৮ পয়েন্ট নিয়ে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে বাংলাদেশ। ঘরের মাঠে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে বাংলাদেশ। আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার পরে ইংল্যান্ডের বিরুদ্ধেও সিরিজ জিততে পারলে শ্রীলঙ্কাকে টপকে ৬ নম্বরে উঠে আসবে বাংলাদেশ। ফলে আগামী সিরিজগুলিতে র‌্যাঙ্কিংয়ের লড়াইও অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে।

সেরা শিরোনাম

Lionel Messi: 'ছিটকে যাওয়ার ভয় কাজ করেছিল', বিশ্বকাপের কোয়ার্টারে জায়গা করেই স্বীকারোক্তি মেসির
'ছিটকে যাওয়ার ভয় কাজ করেছিল', বিশ্বকাপের কোয়ার্টারে জায়গা করেই স্বীকারোক্তি মেসির
Prithvi Shaw Marriage: বাগদান ভাঙছে পৃথ্বী শয়ের? জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট বাগদত্তা আকৃতির!
বাগদান ভাঙছে পৃথ্বী শয়ের? জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট বাগদত্তা আকৃতির!
Novak Djokovic: ৫ ঘণ্টা ১৫ মিনিটের ম্য়ারাথন দ্বৈরথ, রেকর্ড টানা অষ্টমবার উইম্বলডনের সেমিতে অপ্রতিরোধ্য জকোভিচ
৫ ঘণ্টা ১৫ মিনিটের ম্য়ারাথন দ্বৈরথ, রেকর্ড টানা অষ্টমবার উইম্বলডনের সেমিতে অপ্রতিরোধ্য জকোভিচ
Argentina vs Egypt: আর্জেন্তিনা ম্য়াচে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন মিশরের মোস্তাফা জিকো
আর্জেন্তিনা ম্য়াচে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন মিশরের মোস্তাফা জিকো

ভিডিও

Baruipur Incident News |
Baruipur Incident News |
Samik Bhattacharya:
Abhishek Banerjee: কণ্ঠস্বরের নমুনা দিতে নির্দেশ, নির্ধারিত সময়ে এলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়
Sodepur News: সোদপুরে রোমহর্ষক কাণ্ড, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন! | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget