এক্সপ্লোর

ঋষভ সাহসী ক্রিকেটার, ওকে খোলামনে খেলতে দিতে হবে, পাশে দাঁড়িয়ে বললেন রোহিত

বাইশ গজে সময়টা খুব ভালো যাচ্ছে না ঋষভ পন্থের। উইকেটরক্ষক হিসেবেও তাঁর পারফরম্যান্স সেভাবে দাগ কাটতে পারেনি।রাজকোটে বাংলাদেশের বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে রাজকোটে যেভাবে লিটন দাসকে স্ট্যাম্প আউট করার সুযোগ হাতছাড়া করেছেন, সেজন্য সমর্থকদের সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে।

নাগপুর: বাইশ গজে সময়টা খুব ভালো যাচ্ছে না ঋষভ পন্থের। উইকেটরক্ষক হিসেবেও তাঁর পারফরম্যান্স সেভাবে দাগ কাটতে পারেনি।রাজকোটে বাংলাদেশের বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে রাজকোটে যেভাবে লিটন দাসকে স্ট্যাম্প আউট করার সুযোগ হাতছাড়া করেছেন, সেজন্য সমর্থকদের সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। কিন্তু চলতি টি ২০ সিরিজে ভারতের অস্থায়ী অধিনায়ক রোহিত শর্মা তরুণ এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের পাশেই দাঁড়িয়েছেন।খুঁটিনাটি বিষয়ে সমালোচনা না ঋষভকে নিজের মতো খেলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আর্জি জানিয়েছেন রোহিত। চলতি সিরিজের তৃতীয় টি ২০ ম্যাচের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রোহিত বলেছেন, ঋষভকে নিয়ে প্রতিদিন, প্রতি মুহূর্তে চর্চা হচ্ছে। আমার মনে হয় মাঠে ওকে নিজের মতো খেলতে দেওয়ার প্রয়োজন রয়েছে। তাই পন্থকে নিয়ে এত বেশি মাথা না ঘামাতে আমি প্রত্যেকের কাছে আর্জি জানাচ্ছি। পন্থের প্রশংসা করে রোহিত বলেছেন, ও ভয়ডরহীন ক্রিকেটার। আমরা (টিম ম্যানেজমেন্ট) ওকে খোলামনে খেলতে দেখতে চাই। অধিনায়ক বলেছেন, ওকে নিয়ে অযথা মাথা না ঘামালে তা ওকে ভাল পারফর্ম করতে সাহায্য করবে। তিনি আরও বলেছেন, পন্থ এখনও তরুণ। ওকে নিজের মতো খেলতে দেওয়া উচিত। রোহিত বলেছেন, ওর বয়স ২২, আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে থিতু করার চেষ্টা করছে। মাঠে ওর প্রত্যেক নড়াচড়া নিয়েই কথা বলা হচ্ছে। এটা একেবারেই ঠিক নয়। আমি মনে করি, ও যেভাবে ক্রিকেটটা খেলতে চায়, সেভাবে খেলতে দেওয়া উচিত ওকে। ও যখন ভালো খেলে তা খেয়াল রাখা উচিত। শুধু খারাপ দিকগুলোই দেখলে হবে না। ও এখন শিখছে। অনেক সময় ও ভালো খেলেছে। টিম ম্যানেজমেন্ট ওর কাছ থেকে যেটা চায়, তা করার চেষ্টা ও করছে। পন্থের পাশে দাঁড়ানোর পাশাপাশি রোহিত শ্রেয়স আয়ারেরও প্রশংসা করেছেন। তিনি বলেছেন, শ্রেয়স খুবই প্রতিভাবান এবং দারুণ দক্ষতা রয়েছে ওর। মাঠে যাতে আত্মবিশ্বাসের সঙ্গেই তরুণ খেলোয়াড়রা খেলতে পারেন, সেটাই তিনি চান বলে জানিয়েছে রোহিত। অধিনায়ক বলেছেন, পন্থ ও শ্রেয়স দুজনেই প্রতিভাবান এবং নিজেদের কাজে যথেষ্ট দক্ষ। নিঃসন্দেহে ওরা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত এবং তা ওরা প্রমাণও করেছে। ঋষভ এক বা দুই বছর খেলছে। শ্রেয়সও এখন একদিনের ক্রিকেটে থিতু হয়েছে বলেই মনে হচ্ছে। এখন টি ২০ ক্রিকেটেও জমি শক্ত করার চেষ্টা করছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suryakumar Yadav: টি-২০ বিশ্বকাপ জেতার ৩ মাসের মধ্যে নেতৃত্ব হারাচ্ছেন সূর্যকুমার, কে হচ্ছেন নতুন অধিনায়ক?
টি-২০ বিশ্বকাপ জেতার ৩ মাসের মধ্যে নেতৃত্ব হারাচ্ছেন সূর্যকুমার, কে হচ্ছেন নতুন অধিনায়ক?
Rohit Sharma: আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে বড় ধাক্কা, কোহলির পর রোহিতের খেলা নিয়েও সংশয়
আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে বড় ধাক্কা, কোহলির পর রোহিতের খেলা নিয়েও সংশয়
Indian Cricket Team: আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট শুরুর আগে আচমকা অবসর ভারতের হয়ে খেলা উইকেটকিপারের
আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট শুরুর আগে আচমকা অবসর ভারতের হয়ে খেলা উইকেটকিপারের
Virat Kohli: আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডেতে খেলা নিয়ে সংশয়, চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন কোহলি?
আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডেতে খেলা নিয়ে সংশয়, চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন কোহলি?

ভিডিও

শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget