এক্সপ্লোর

R Ashwin on Corona: করোনা নিয়ে আতঙ্ক থাকা ভাল, বলছেন অশ্বিন

অশ্বিন ট্যুইটারে লিখেছেন, 'যাঁরা এখনও বলছেন অযথা আতঙ্ক ছড়াবেন না, তাঁদের বলব, আতঙ্ক ভাল। আতঙ্কিত হোন। খুব ভয় পান। একমাত্র এভাবেই করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে জয় সম্ভব'।

চেন্নাই: তাঁর পরিবারেও হানা দিয়েছিল করোনা। একাধিক সদস্য করোনা আক্রান্ত হয়েছিলেন। আইপিএল থেকে সাময়িক বিরতি নিয়ে সরেও দাঁড়িয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের তারকা অফস্পিনার আর অশ্বিন। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে যখন বিপর্যস্ত ভারত, তখন অশ্বিন বলছেন, অতিমারি নিয়ে একটু ভয় থাকা ভাল।

ভারতে করোনা ভাইরাসের প্রভাব লাগামছাড়া। তাতে আতঙ্কিত অশ্বিনও। প্রত্যেক দিন দেশের যত সংখ্যক মানুষ কোভিড ১৯-এ আক্রান্ত হচ্ছেন, প্রাণ হারাচ্ছেন, তাতে বিচলিত ভারতের অভিজ্ঞ অফস্পিনার। যিনি বেঁচে থাকতে মানুষকে ভয় পাওয়ার পরামর্শ দিয়েছেন। সহ নাগরিকদের সতর্কও করেছেন অশ্বিন। নিজের ট্যুইটার হ্যান্ডলে অন্য একজনের পোস্ট তুলে ধরেছেন অশ্বিন। যেখানে করোনা ভাইরাসের ভয়াবহ আবহে তামিলনাড়ুর বাস্তব ছবি তুলে ধরা হয়েছে। বলা হয়েছে যে, সে রাজ্যের হাসপাতালগুলির আইসিইউ-তে বেড পাওয়া যাচ্ছে না। বেসরকারি হাসপাতালগুলিতে অক্সিজেন পরিষেবা ভেঙে পড়েছে বলেও জানানো হয়েছে। এই খবরে আতঙ্কিত হয়ে রাজ্যবাসীকে সতর্ক করেছেন তামিলনাড়ুর ক্রিকেটার।

রবিবার অশ্বিন তাঁর ট্যুইটারে লিখেছেন, 'যাঁরা এখনও বলছেন অযথা আতঙ্ক ছড়াবেন না, তাঁদের বলব, আতঙ্ক ভাল। আতঙ্কিত হোন। খুব ভয় পান। একমাত্র এভাবেই করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে জয় সম্ভব'।

একাধিক দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ার পর আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তার আগেই অতিমারী পরিস্থিতিতে টুর্নামেন্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন অশ্বিন। দিল্লি ক্যাপিটালস শিবির ছেড়ে তিনি নিজের চেন্নাইয়ের বাড়ি ফিরে গিয়েছিলেন। যেখানে সেই সময় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ বিধ্বংসীভাবে আছড়ে পড়েছিল। তবে এখন সেখানকার পরিস্থিতি আগের থেকে অনেক ভাল বলে জানিয়েছেন তারকা অফস্পিনার। পাশাপাশি সকলকে সমস্তরকম সতর্কতা মেনে চলার অনুরোধ করেছেন অশ্বিন। তিনি জানিয়েছেন, একমাত্র সতর্কতাই এই যুদ্ধে জয় এনে দিতে পারে সকলকে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ খানিকটা কমলেও বেড়েছে মৃতের সংখ্যা।

সেরা শিরোনাম

IND vs ENG: ঝমঝমিয়ে বৃষ্টি আর তাতেই পণ্ড ম্যাচ, ভেস্তে গেল ভারত-ইংল্যান্ডের প্রথম টি-২০
IND vs ENG: ঝমঝমিয়ে বৃষ্টি আর তাতেই পণ্ড ম্যাচ, ভেস্তে গেল ভারত-ইংল্যান্ডের প্রথম টি-২০
FIFA World Cup 2026: দলের প্রয়োজনে জ্বলে উঠলেন কেন, অধিনায়কের জোড়া গোলেই পিছিয়ে পড়েও কঙ্গোকে হারাল ইংল্যান্ড
দলের প্রয়োজনে জ্বলে উঠলেন কেন, অধিনায়কের জোড়া গোলেই পিছিয়ে পড়েও কঙ্গোকে হারাল ইংল্যান্ড
Bengal Cricket: পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
IND vs ENG: শ্রেয়সের অধিনায়কোচিত ইনিংস, হাফসেঞ্চুরি করলেন অভিষেকও, চাপে পড়েও প্রথম টি-২০-তে বড় রান তুলল ভারত
শ্রেয়সের অধিনায়কোচিত ইনিংস, হাফসেঞ্চুরি করলেন অভিষেকও, চাপে পড়েও প্রথম টি-২০-তে বড় রান তুলল ভারত

ভিডিও

Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের
Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget