এক্সপ্লোর

দারুণ লড়েছ, ঐতিহাসিক প্রাপ্তি, বললেন মোদী, সিন্ধুকে অভিনন্দন রাষ্ট্রপতি, মমতার

নয়াদিল্লি: অলিম্পিকে সোনা হাতছাড়া হলেও, রুপো পাওয়ায় পিভি সিন্ধুকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরা ট্যুইট করে সিন্ধুকে অভিনন্দন জানিয়েছেন।   ইতিহাস গড়ার জন্য সিন্ধুকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি। তিনি সিন্ধুর পারফরম্যান্সের প্রশংসা করে লিখেছেন, এই শাটলারের জন্য সারা দেশ গর্বিত। তাঁর পরিবারের মতোই সারা দেশ আনন্দ করছে।     প্রধানমন্ত্রী লিখেছেন, সিন্ধু অসাধারণ লড়াই করেছেন। রিও অলিম্পিকে তিনি ইতিহাস গড়েছেন। তাঁর এই পারফরম্যান্স দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। রুপো জয়ের জন্য অভিনন্দন।   পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লিখেছেন, রুপোর মেয়ে সিন্ধুর জন্য সারা দেশ গর্বিত। তাঁর এই পারফরম্যান্স যুব সমাজের কাছে স্বপ্ন পূরণের ক্ষেত্রে অনুপ্রেরণা হয়ে থাকবে।   সচিন তেন্ডুলকর, অমিতাভ বচ্চন, অভিনব বিন্দ্রারাও খেলা দেখছিলেন। তাঁরা প্রত্যেকেই আশা করেছিলেন সিন্ধু সোনা জিতবেন। তবে লড়াই করে হার মানলেও, সিন্ধুর এই অনবদ্য পারফরম্যান্স সবারই হৃদয় ছুঁয়ে গিয়েছে।   অলিম্পিকে ব্যক্তিগত বিভাগে দেশের একমাত্র সোনা জয়ী বিন্দ্রার আশা ছিল, এই ম্যাচে জিতে সিন্ধু তাঁকে ধরে ফেলবেন। কিন্তু সেটা হল না। হতাশ হয়ে বিন্দ্রা ট্যুইটারে লিখেছেন, এক সপ্তাহ আগে তিনি নিজে পদক হারানোর পর যতটা ভেঙে পড়েছিলেন, আজ তার চেয়েও বেশি কষ্ট পেলেন। তবে সিন্ধু ভাল খেলেছেন। তিনি অনুপ্রেরণা হয়ে থাকবেন।   সচিন ট্যুইটারে লিখেছেন, অলিম্পিকে ব্যক্তিগত বিভাগে সবচেয়ে কমবয়সি পদক জয়ী সিন্ধু সবার হৃদয় জিতে নিয়েছেন। তিনি অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন।   অমিতাভ ট্যুইটে লিখেছেন, এই গর্বের মুহূর্ত উপহার দেওয়ার জন্য সিন্ধুকে ধন্যবাদ। সারা ভারত তাঁর জন্য গর্বিত।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arjun Tendulkar: সুযোগ পেয়েই নজর কাড়লেন, আইপিএল খেলে কত টাকা আয় হয় সচিন-পুত্র অর্জুনের?
সুযোগ পেয়েই নজর কাড়লেন, আইপিএল খেলে কত টাকা আয় হয় সচিন-পুত্র অর্জুনের?
IPL Play Off: আইপিএলে সুপার সানডে! প্লে অফে একটা জায়গার জন্য আজ লড়াই তিন দলের, কাদের সামনে কী অঙ্ক?
আইপিএলে সুপার সানডে! প্লে অফে একটা জায়গার জন্য আজ লড়াই তিন দলের, কাদের সামনে কী অঙ্ক?
Kolkata Knight Riders: চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন অঙ্গকৃষ, রঘুবংশীর পরিবর্তে কি কেকেআরে যোগ দিচ্ছেন এই তারকা?
চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন অঙ্গকৃষ, রঘুবংশীর পরিবর্তে কি কেকেআরে যোগ দিচ্ছেন এই তারকা?
Mahela on Rohit-Bumrah fitness: MI-র শেষ ম্যাচের আগে বুমরার খারাপ পারফরম্যান্সের কারণ থেকে রোহিতের ফিটনেস নিয়ে অকপট কোচ মাহেলা
MI-র শেষ ম্যাচের আগে বুমরার খারাপ পারফরম্যান্সের কারণ থেকে রোহিতের ফিটনেস নিয়ে অকপট কোচ মাহেলা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget