এক্সপ্লোর

অভিষেক টেস্টেই ঝলমলে সেঞ্চুরি পৃথ্বীর, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে চালকের আসনে ভারত

রাজকোট: #প্রথম দিন চা-পানের বিরতির পর আউট হলেন আজিঙ্কা রাহানে। তিনি ৪১ রান করে চেজের বলে আউট হয়ে যান।৩৩৭ রানে ভারতের চতুর্থ উইকেটের পতন ঘটে। চা পানের বিরতি পর্যন্ত ভারতের রান ছিল ৩ উইকেটে ২৩২। কোহলি চার ও রাহানে ০ রানে অপরাজিত ছিলেন। এর আগে দলের ২৩২ রানে দলের তৃতীয় উইকেটের পতন ঘটে। জীবনের প্রথম টেস্টে ১৫৪ বলে ১৩৪ রানে আউট হব পৃথ্বী শ। তার আগে ৮৬ রান করে ফিরে যান পূজারা। ২০৯ রানে ভারতের দ্বিতীয় উইকেটের পতন হয়। পৃথ্বী ও পূজারার জুটিতে ২০৮ রান যোগ হয়। চা-পানের বিরতির পর হাফসেঞ্চুরি পূর্ণ করেন কোহলি।এটি তাঁর ২০ তম টেস্ট হাফসেঞ্চুরি। #অভিষেক টেস্টেই সেঞ্চুরি পৃথ্বী শ-র। ৯৯ বলে জীবনের প্রথম টেস্ট শতরান করলেন এই প্রতিভাশালী ব্যাটসম্যান। তাঁর ইনিংস সাজানো ১৫ টি বাউন্ডারিতে। ১৫ তম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে অভিষেক টেস্টেই শতরান করার কৃতিত্ব অর্জন করলেন পৃথ্বী। # মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ভারতের রান ১ উইকেটে ১৩৩। পৃথ্বীর পর লাঞ্চের আগে হাফসেঞ্চুরি পূর্ণ করেন পূজারাও।  পৃথ্বী ৭৫ ও পূজারা ৫৬ রানে ব্যাট করছেন। #জীবনের প্রথম টেস্ট খেলতে নেমেই হাফসেঞ্চুরি করলেন পৃথ্বী শ। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। কোনও রান না করেই ফিরে যান কে এল রাহুল। ১ রানে প্রথম উইকেট হারায় ভারত। এরপর থেকে ইনিংসের হাল ধরেছে পৃথ্বী ও চেতেশ্বর পূজারা জুটি। এরইমধ্যে অর্ধশতরান পূর্ণ করেন পৃথ্বী। ২২ ওভারে ভারতের রান ১ উইকেটে ১১০। পৃথ্বী ৬২ (৬৫ বল) এবং পূজারা ৪৮ রানে ব্যাট করছেন। পৃথ্বীর ইনিংসে এখনও পর্যন্ত রয়েছে নয়টি বাউন্ডারি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে টসে জিতলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ভারত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। ভারতের হয়ে অভিষেক হল ১৮ বছরের তরুণ ব্যাটসম্যান পৃথ্বী শ-র। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক হল ফাস্ট বোলার শেরম্যান লিউইসের। ভারত: বিরাট কোহলি (অধিনায়ক), কে এল রাহুল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, ঋষভ পন্ত(উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মহম্মদ সামি, উমেশ যাদব। ওয়েস্ট ইন্ডিজ: ক্রেগ ব্রেথওয়েট (অধিনায়ক), কিয়েরান পাওয়েল, শাই হোপ, শিমরন হেটমায়ের, রস্টন চেজ, সুনীল অ্যাম্বরিশ, শ্যেন ডাউরিচ (উইকেটরক্ষক), কিমো পাল, দেবেন্দ্র বিশু, শেরম্যান লিউইস, শ্যানন গ্রাব্রিয়েল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget