এক্সপ্লোর

Canada Open 2023: কানাডা ওপেনের শেষ আটে পৌঁছে গেলেন সিন্ধু, লক্ষ্য

Canada Open: কানাডা ওপেনের শেষ ১৬-তে ওয়াকওভার পান সিন্ধু। লক্ষ্য সেন স্ট্রেট গেমে নিজের ম্য়াচ জেতেন।

ক্যালগেরি: কানাডা ওপেনের (Canada Open 2023) শেষ আটে নিজেদের জায়গা পাকা করে নিলেন দুই তারকা ভারতীয় শাটলার পিভি সিন্ধু (PV Sindhu) ও লক্ষ্য সেন (Lakshya Sen)। শেষ ১৬-র ম্যাচে সিন্ধুর প্রতিপক্ষ, বিশ্বের ১৬ নম্বর তারকা জাপানের নাটসুকি নিদাইরা কোর্টেই নামেননি। ওয়াকওভার পেয়ে শেষ আটে পৌঁছে যান বিশ্বের ১৬ নম্বর শাটলার সিন্ধু। অপরদিকে, লক্ষ্য সেন স্ট্রেট গেমে তাঁর ব্রাজিলিয়ান প্রতিপক্ষ ইগর কুয়েলহোকে পরাজিত করেন।

কোয়ার্টার ফাইনালে দুই বারের অলিম্পিক্স পদকজয়ী সিন্ধু বিশ্বের ৪৫ নম্বর, চিনের গাও ফ্যাং জাইয়ের মুখোমুখি হবেন। অপরদিকে, লক্ষ্য সেন কিন্তু নিজের ম্যাচের শুরুটা খুব একটা আহামরিভাবে করেননি। তবে ধীরে ধীরে ম্যাচ যত গড়ায় ততই লক্ষ্যর আত্মবিশ্বাসও বাড়তে থাকে এবং তা তাঁর খেলাতেও স্পষ্টভাবে নজরে পড়ে। এক সময় প্রথম গেমে স্কোরলাইন ১২-১২ হয়ে গিয়েছিল। সেইখান থেকে পরপর পাঁচ পয়েন্ট জিতে নেন লক্ষ্য সেন। এরপর আর তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। ২১-১৫ স্কোরলাইনে প্রথম গেম জিতে নেন। 

প্রথম গেম জয়ের পর দ্বিতীয় গেমে তো লক্ষ্য আরও ক্ষুরধার হয়ে উঠেন। নাগাড়ে নয় পয়েন্ট জিতে নিয়ে ১২-২ স্কোরে এগিয়ে যান লক্ষ্য। কুয়েলহো লড়াইয়ে ফেরার একটা মরিয়া চেষ্টা করেন বটে। তবে তা ম্যাচে ফেরার জন্য যথেষ্ট ছিল না। ২১-১১ তে দ্বিতীয় গেম এবং ম্যাচ জিতে নেন। ৩১ মিনিটে ম্যাচ জিতে নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান লক্ষ্য সেন। কমনওয়েলথ গেমস ২০২২ সালে স্বর্ণপদকজয়ী লক্ষ্য বেলজিয়ামের জুলিয়ান কারাজ্জির মুখোমুখি হবেন। 

তবে পুরুষ ও মহিলাদের সিঙ্গেলসে দুই তারকা ভারতের প্রতিনিধিত্ব করলেও, ডাবলসে ভারতের দৌড় শেষ হয়ে গেল। বিষ্ণুবর্ধন পাঞ্জালা ও কৃষ্ণপ্রসাদ শেষ ১৬-র লড়াইয়ে ইন্দোনেশিয়ার মহম্মদ এহসান ও হেন্দ্রা সেটিয়াওয়ানের বিরুদ্ধে পরাজিত হন। শুরুতেই ম্যাচে ৮-০ পিছিয়ে পড়ে ভারতীয় শাটলার জুটি। আর গেমে ফিরতে পারেননি তাঁরা। দ্বিতীয় গেমেও একই ছবি বহাল থাকে। ফলে স্ট্রেট গেমে পরাজিত হয়ে টুর্নামেন্টে ভারতীয় শাটলার জুটির দৌড় সমাপ্ত হয়। ৯ জুলাই পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: দাঁতের স্বাস্থ্য অবহেলা করছেন ? জানেন বাড়াচ্ছেন অ্য়ালঝাইমারের ঝুঁকি?

সেরা শিরোনাম

Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত

ভিডিও

CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget