এক্সপ্লোর

হাফসেঞ্চুরি এল রাহানের ব্যাটে, ফলাফল ছাড়াই শেষ হল প্রস্তুতি ম্যাচ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের আগে ফর্মে ফেরার ইঙ্গিত ভারতের সহ অধিনায়ক আজিঙ্কা রাহানের। ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে শেষপর্যন্ত বহুকাঙ্খিত হাফসেঞ্চুরি করলেন তিনি। তিন দিনের এই ম্যাচে অবশ্য কোনও ফলাফল হল না।

কুলিজ (অ্যান্টিগা): ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের আগে ফর্মে ফেরার ইঙ্গিত ভারতের সহ অধিনায়ক আজিঙ্কা রাহানের। ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে শেষপর্যন্ত বহুকাঙ্খিত হাফসেঞ্চুরি করলেন তিনি। তিন দিনের এই ম্যাচে অবশ্য কোনও ফলাফল হল না। গত দুই বছর রাহানের কোনও সেঞ্চুরি করেননি। অনুশীলন ম্যাচের শেষ দিন ১৬২ বলে ৫৪ রানের ইনিংস খেললেন তিনি। রিভার্স সুইপ করতে গিয়ে আউট হন তিনি। এই ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন রাহানে। প্রথম ইনিংসে রান পাননি। তাই দ্বিতীয় ইনিংসে ওপেন করতে নামেন। ম্যাচের দ্বিতীয় দিন ৩৫ ওভার ক্রিজে ছিলেন তিনি। কিন্তু একেবারেই ছন্দে ছিলেন না। ৮০ টির বেশি ডট বল (যে বলে রান হয় না) খেলেন তিনি। দিনের শেষে ২০ রানে অপরাজিত ছিলেন তিনি। বাউন্ডারি ছিল তিনটি। এর থেকেই অনুমান করা কঠিন নয় যে, রান করতে কী ধরনের সমস্যার মুখে পড়তে হয়েছে তাঁকে। সোমবার ৮৪ রান নিয়ে খেলা শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান হনুমা বিহারি ও রাহানে। দুজনেই হাফসেঞ্চুরি করেন তিনি। আগের দিন ৪৮ রানে অপরাজিত ছিলেন হনুমা। গতকাল সোমবার হাফসেঞ্চুরি পূর্ণ করেন। তাঁর ১২৫ বলে ৬৫ রানের ইনিংসে ছিল নয়টি চার ও একটি ওভারবাউন্ডারি। হনুমা ও রাহানে দুজনেই অফস্পিনার আকিম ফ্রেজারের বলে আউট হন। মধ্যাহ্নভোজের বিরতির আগে আউট হন ঋষভ পন্ত (১৯) এবং রবীন্দ্র জাডেজা (৯)-ও। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের রান ছিল ৫ উইকেটে ১৭৪। আরও আট ওভার খেলার পর ৫ উইকেটে ১৮৮ রানে ইনিংস ডিক্লেয়ার করে ভারত। সবমিলিয়ে ৩০৪ রানের লিড নিয়ে ইনিংসের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রথম ইনিংসে ভারতের ৬ উইকেটে ২৯৭ রানে ডিক্লেয়ারের পর ১৮১ রানে অল আউট হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ এ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চা পানের বিরতির আগে প্রথম ২১ ওভারেই ৪৭ রানে তিন উইকেট খোয়ায় ওয়েস্ট ইন্ডিজ এ। পরে দুপক্ষই ম্যাচ এখানেই শেষ করার সিদ্ধান্ত নেয়। জসপ্রিত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন ও জাডেজা একটি করে উইকেট নেন। রবিবার খেলার দ্বিতীয় দিনে ইশান্ত শর্মা দুরন্ত বোলিং ওপেন করেন। কুলদীপ যাদবও নজর কাড়েন। ইশান্ত, কুলদীপ ও উমেশ যাদব তিনটি করে উইকেট নিয়েছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget