এক্সপ্লোর

শাস্ত্রীর 'সবচেয়ে সেরা দল' মন্তব্য নিয়ে দ্রাবিড় বললেন, ইংল্যান্ড সফর থেকে শিক্ষা নেওয়া জরুরি

নয়াদিল্লি: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের পর ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীর একটি মন্তব্য ঘিরে জোর বিতর্ক দানা বেঁধেছে। শাস্ত্রী দাবি করেছিলেন, গত ১৫-২০ বছরে ভারতের এটাই সবচেয়ে শক্তিশালী দল। শাস্ত্রীর এই দাবি সম্পর্কে এবার ভারতের প্রাক্তন অধিনায়ক তথা সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় বলেছেন, কে সেরা বা কে সেরা নয়, তা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এখন যেটা গুরুত্বপূর্ণ তা হল, ইংল্যান্ড সফর থেকে কী শিখল এবং এরপর সঠিক দিশায় কীভাবে এগোবে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ভারত ১-৪ হেরেছে। এরইমধ্যে শাস্ত্রীর ওই বক্তব্য বিতর্ক তৈরি করে। ভারতের প্রাক্তন অধিনায়ক তথা ব্যাটিং কিংবদন্তী সুনীল গাওস্কর শাস্ত্রীর মন্তব্যের সমালোচনা করেছিলেন। ভারত ইংল্যান্ডে শেষবার সিরিজ জিতেছিল ২০০৭-এ। ওই দলের অধিনায়ক ছিলেন দ্রাবিড়। তিনি মনে করছেন, শাস্ত্রীর ওই মন্তব্যকে ফুলিয়ে ফাঁপিয়ে পেশ করা হয়েছে। নিজের সময়ে দ্য ওয়াল বলে পরিচিত দ্রাবিড় বলেছেন, আমার মনে হয় পুরো ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে পেশ করা হয়েছে। শাস্ত্রী কী ভাবছেন, আর কী ভাবছেন না, তা নিয়ে মন্তব্য করার ব্যাপারে আমার কোনও আগ্রহ নেই। গুরুত্বপূর্ণ বিষয় হল, কোন জিনিসগুলি সম্পর্কে শিক্ষা নেওয়া গেল এবং পরের সফরের সময় আমাদের কী করা উচিত। দ্রাবিড় অবশ্য মেনে নিয়েছেন যে, এবার ভারতীয় দল বিশেষ করে বোলিং বিভাগে খুবই শক্তিশালী ছিল। কিন্তু সুযোগ কাজে লাগাতে না পারায় হারের মুখে পড়তে হয়েছে ভারতকে। তিনি বলেছেন, তিন-চার বছর পর ইংল্যান্ড সফরের সুযোগ আসে। সিরিজ হারলে খেলোয়াড় ও কোচিং স্টাফরাও হতাশ হয়ে থাকেন। কেননা, আগামী চার বছরে কী হবে, তা কেউ জানে না। এবার প্রকৃত অর্থেই আমাদের দল বেশ ভালো ছিল। আমাদের বোলিং আক্রমণ ছিল সেরা। আমার মনে হয়, দল বুঝতে পারবে যে, তাদের কাছেও সুযোগ ছিল। নিশ্চিতভাবে এই সিরিজে বেশ কিছু ইতিবাচক দিকও দেখা গিয়েছে। আমাদের বোলিং ও ফিল্ডিং ভালো হয়েছে, বিশেষ করে ক্যাচিং। কিন্তু সুযোগ পেলেও তা কাজে লাগানো যায়নি। প্রায় চার বছর পর ইংল্যান্ড সফরের সুযোগ আসে। তার পরিপ্রেক্ষিতে এই ফলাফল নিরাশাজনক। ২০১১-র সফরে ভারতের একমাত্র সফল ব্যাটসম্যান ছিলেন দ্রাবিড়। এবার অধিনায়ক বিরাট কোহলি ছাড়া অন্য কোনও ব্যাটসম্যান দারাবাহিকতা দেখাতে পারেননি। দ্রাবিড় বলেছেন, সত্যি কথা বলতে কী, ইংল্যান্ডের পরিবেশে ব্যাটিং একেবারেই সহজ নয়। দুই দলের ব্যাটসম্যানদের লড়াই করতে হয়েছে। কোহলি ছাড়া দুই দলের ব্যাটসম্যানদের কাছেই সিরিজটা সহজ ছিল না। দ্রাবিড় চলতি এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ নিয়ে অত্যধিক নজর দেওয়ার বিষয়টি নিয়েও নিজের অভিমত জানিয়েছেন। তিনি বলেছেন, বাস্তবে টুর্নামেন্টে পুরোপুরি গুরুত্ব পাকিস্তানকেন্দ্রিক হয়ে যাচ্ছে। অথচ, অন্য দলগুলিও ভালো খেলছে। বাংলাদেশ ভালো খেলছে, শ্রীলঙ্কাকা হেলায় হারিয়েছে। আফগানিস্তানও দেখিয়ে দিয়েছে যে, তারা বেশ শক্তিশালী। কাজেই শুধু পাকিস্তানের দিকেই নজর দিলে চলবে না। অন্য দলগুলি সম্পর্কেও সতর্ক থাকতে হবে।

সেরা শিরোনাম

Bhuvneshwar Kumar: 'অভিজ্ঞতার থেকে বড় কোনও কিছুই নয়', ভুবিকে নিয়ে কী মন্তব্য করলেন ভারতীয় কোচ?
'অভিজ্ঞতার থেকে বড় কোনও কিছুই নয়', ভুবিকে নিয়ে কী মন্তব্য করলেন ভারতীয় কোচ?
IFA Shield 2026: ডুরান্ডের বদল শিল্ড জিতে, জেলকোভিচের গোলে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান
ডুরান্ডের বদল শিল্ড জিতে, জেলকোভিচের গোলে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান
Kieron Pollard: আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত
আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত
Ronaldo On Messi: 'লিও, এত বছর ধরে...', মেসির সোশ্য়াল পোস্টে আবেগঘন বার্তা ক্রিশ্চিয়ানোর, কী লিখলেন?
'লিও, এত বছর ধরে...', মেসির সোশ্য়াল পোস্টে আবেগঘন বার্তা ক্রিশ্চিয়ানোর, কী লিখলেন?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget