এক্সপ্লোর

Dravid on Cricketers Debut: এটা পরিশ্রমের ফল, ওয়ান ডে অভিষেককারী ঈশান ও সূর্যকে বললেন দ্রাবিড়

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ফর্ম্য়াটে অভিষেক হল সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণ। বিসিসিআইয়ের ট্যুইটারে যে ভিডিও পোস্ট করেছে তাতে দেখা যাচ্ছে যে রাহুল দ্রাবিড় ২ জনকে স্বাগত জানাচ্ছেন।

কলম্বাে: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণ। ৫০ ওভারের ফর্ম্যাটে জাতীয় দলে অভিষেক হল ২ তরুণের। কোচ রাহুল দ্রাবিড়ের উপস্থিতিতেই ডেবিউ ক্যাপ নিলেন ২ জন। শুধু তাইই নয়, প্রশংসাও কুড়িয়ে নিলেন ম্যাচে নামার আগেই।

বিসিসিআইয়ের ট্যুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে রাহুল দ্রাবিড় ২ জনকেই স্বাগত জানাচ্ছেন। সূর্য ও ঈশানকে নিয়ে রাহুলের বার্তা, ‘অসাধারণ একটা প্রাপ্তি ওদের জন্য। দলে ওদের অন্তর্ভূক্তি দারুণ ব্যাপার। ওদের স্বাগত এই পরিবারে। অক্লান্ত পরিশ্রমের ফল এটা। ওদের জন্য এবং ওদের পরিবারের জন্য গর্বের মুহূর্ত। ইশান কিষানের জন্য তো ডাবল সেলিব্রেশন। কারণ ওর আজ আবার জন্মদিন।’ টিম হাডলে দ্রাবিড়কে বলতে শোনা যায় এমনটা।

 

শিখর ধবনের হাত থেকেই ডেবিউ ক্যাপ নিলেন ইশান কিষাণ। অন্যদিকে সহ অধিনায়ক ভুবনেশ্বর কুমারের হাত থেকে ডেবিউ ক্যাপ নিলেন সূর্যকুমার যাদব। ২ জনেই এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে মার্চে টি-টোয়েন্টি ক্রিকেটে জাতীয় দলে অভিষেক করেছিলেন। এরপর আইপিএলেও ধারাবাহিক পারফর্ম করেছিলেন সূর্যকুমার যাদব। ইশানও ভাল পারফর্ম করেছিলেন। তারই পুরস্কার হিসেবে এবার ওয়ান ডে ফর্ম্যাটেও জাতীয় দলে ডাক পেলেন ২ জনই। 

এদিকে প্রথম ওয়ান ডে ম্যাচে নামার আগেই চোটের জন্য ছিটকে গেলেন সঞ্জু স্যামসন। রাজস্থান রয়্যালস অধিনায়ক এদিন খেলার আগেই হাঁটুতে চোট পেয়ে ছিটকে যান। তিনি থাকলে হয়ত প্রথম একাদশে সুযোগ মিলত না ইশান কিষানের। কিন্তু সঞ্জু ছিটকে যাওয়ায় সুযোগ চলে আসে ঈশানের সামনে। আর সেই সুযোগ দারুণভাবে কাজে লাগান ঈশান। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অর্ধশতরান হাঁকিয়েছিলেন। এবার প্রথম ওয়ান ডে ম্য়াচেও অর্ধশতরানের ইনিংস খেলেন ঝাড়খণ্ডের এই তরুণ।

সেরা শিরোনাম

Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
Jaspal Rana: ছেলের মৃত্যুর ১৬ দিনের মাথায় ছেলের জন্মদিনেই প্রয়াত যশপাল রানার মা শ্যামাদেবী
ছেলের মৃত্যুর ১৬ দিনের মাথায় ছেলের জন্মদিনেই প্রয়াত যশপাল রানার মা শ্যামাদেবী
Kavya Maran: সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কাব্য মারান? গুঞ্জনে সিলমোহর পড়ল এবার?
সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কাব্য মারান? গুঞ্জনে সিলমোহর পড়ল এবার?
Vaibhav Sooryavanshi: কেন বৈভবকে সুযোগ দেওয়া হল না আয়ারল্য়ান্ড সিরিজে? বিতর্কের মাঝেই কী বললেন কোচ?
কেন বৈভবকে সুযোগ দেওয়া হল না আয়ারল্য়ান্ড সিরিজে? বিতর্কের মাঝেই কী বললেন কোচ?

ভিডিও

Agnimitra Paul: 'আজকের বাংলা আইনের বাংলা, সাধারণ মানুষের বাংলা'। বললেন অগ্নিমিত্রা পাল | ABP Ananda
Shankar Ghosh: 'সরকারি সম্পত্তি ধ্বংস করার অধিকার কারও নেই'। বললন শঙ্কর ঘোষ | ABP Ananda LIVE
TMC Inner Clash: আলোচনায় অংশ নেবে কে? 'ঋতব্রত' বনাম 'কালীঘাট' তৃণমূল | ABP Ananda Live
Suvendu Adhikari: 'যা করার করব, ধরে রাখুন, এটাই ওর শেষ বক্তব্য', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর |ABP Ananda
Knee Health : বয়স হলে হাঁটু-বদল নয় ! সময় থাকতে হাঁটু বাঁচান, মোক্ষম উপায় বলছেন চিকিৎসক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
UCC Bill : সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
Anti Social Activities Bill : গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
FIFA World Cup: বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
UCC Bill : বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
CM Suvendu Adhikari: সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
Oracle Layoffs : ৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
Taratala Building Collapse: 'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
LPG Tax New Rule : রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
Embed widget