এক্সপ্লোর

এক বছর পর ভারতের টি ২০ দলে প্রত্যাবর্তন রায়নার

নয়াদিল্লি :প্রায় এক বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন সুরেশ রায়না। ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্সের জেরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টি ২০ সিরিজের জন্য ভারতীয় দলে নেওয়া হল বাঁহাতি ব্যাটসম্যান রায়নাকে। আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি ২০ সিরিজ। ফিটনেস সংক্রান্ত সমস্যা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের সুবাদে বিরাট কোহলির নেতৃত্বাধীন দলে ফিরলেন রায়না। তিনি শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন প্রায় এক বছর আগে। ২০১৭-র ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে শেষবার নীল জার্সিতে দেখা গিয়েছিল রায়নাকে। সম্প্রতি বাধ্যতামূলক ইয়ো ইয়ো টেস্টে পাস করেন রায়না। সদ্যসমাপ্ত সৈয়দ মুস্তাক আলি সুপার লিগে চমকপ্রদ পারফর্ম করেন তিনি। একটি অপরাজিত সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি করেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল ভূবনেশ্বর কুমার ও শিখর ধবনকে। দুজনেই দলে ফিরলেন। ওই সিরিজে কোহলি না থাকায় নেতৃত্বে ছিলেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজে দলের নেতৃত্বে থাকবেন কোহলি। সিনিয়র ক্রিকেটাররা দলে ফেরায় দীপক হুডা, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর ও বাসিল থাম্পির মতো ক্রিকেটাররা বাদ পড়লেন। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে ম্যান অফ দ্য সিরিজ জয়দেব উনাদকটকে দলে রাখা হয়েছে। দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার অক্ষর পটেলও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের দলে জায়গা পাওয়া শার্দুল ঠাকুর টি ২০ দলেও রয়েছেন। ভারতের টি ২০ দল: কোহলি (অধিনায়ক),রোহিত, (সহ-অধিনায়ক), শিখর ধবন, কে এল রাহুল, সুরেশ রায়না, এম এস ধোনি, দীনেশ কার্তিক, হার্দিক পান্ড্য, মনীষ পান্ডে, অক্ষর, যজুবেন্দ্র, কুলদীপ যাদব, ভূবনেশ্বর, বুমরা, উনাদকট, শার্দুল ঠাকুর।

সেরা শিরোনাম

IND vs WI 2nd T20I Live: হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
ABD On Virat: 'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির
'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget