এক্সপ্লোর

IPL 2023: স্যামসন, হেটমায়েরের ঝোড়ো অর্ধশতরান, রূদ্ধশ্বাস ম্যাচে গুজরাতকে ৩ উইকেটে হারাল রাজস্থান

Gt vs RR: এদিন ১৭৮ রান তাড়া করতে নেমে যশস্বী জয়সওয়ালের উইকেট দ্রুত হারায় রাজস্থান। জস বাটলারও এদিন খাতার খোলার আগেই ফিরে যান প্যাভিলিয়নে।

আমদাবাদ: একেই বলে ওস্তাদের মার শেষ রাতে। গুজরাত টাইটান্সের মুখের সামনে থেকে তাঁদের নিশ্চিত জয় একপ্রকার কেড়ে নিলেন স্যামসন-হেটমায়ের জুটি।প্রথমে শুরুটা করেছিলেন স্যামসন। বিশ্বাস জুগিয়েছিলেন যে ম্যাচ জেতা সম্ভব। সেই বিশ্বাসকেই বাস্তবে পরিণত করলেন শিমরন হেটমায়ের। ২ জনের ঝোড়ো অর্ধশতরানে রাজস্থান গুজরাতকে হারিয়ে দিল। পয়েন্ট টেবিলেরও শীর্ষে চলে গেল সঞ্জু স্য়ামসনের দল।

এদিন ১৭৮ রান তাড়া করতে নেমে যশস্বী জয়সওয়ালের উইকেট দ্রুত হারায় রাজস্থান। জস বাটলারও এদিন খাতার খোলার আগেই ফিরে যান প্যাভিলিয়নে। দেবদত্ত পড়িক্কাল ২৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। স্যামসন ৩২ বলে ঝোড়ো ৬০ রান করেন। ৩টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকান। শিমরন হেটমায়ের ২৬ বলে ৫৬ রান করেন। ২টো বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান তিনি। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান। 

ঘরের মাঠে খেলা। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নেমেছিল গুজরাত টাইটান্স। গিল-হার্দিক-মিলারের সংঘবদ্ধ ব্যাটিং, রাজস্থানকে ১৭৮ রানের লক্ষ্যমাত্রা দিল গুজরাত। টস জিতে এদিন গুজরাতকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। দ্রুত ঋদ্ধিমান সাহার উইকেট হারায় গুজরাত। এরপর সাই সুদর্শনকে নিয়ে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন গিল। ৩৪ বলে ৪৫ রানের ইনিংস খেলেন তরুণ ভারতীয় ব্যাটার। নিজের ইনিংসে ৪টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান গিল।

সুদর্শন ২০ রানের ইনিংস খেলেন। হার্দিকও শুরু থেকেই ছন্দে ব্যাটিং করছিলেন। ১৯ বলে ২৮ রানের ছােট্ট কিন্তু উপযোগী ইনিংস খেলেন গুজরাত অধিনায়ক। নিজের ইনিংসে ৩টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান হার্দিক। লোয়ার অর্ডারে ৩০ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন ডেভিড মিলার। প্রোটিয়া ব্যাটার ৩টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান। সুযোগের সদ্বব্যবহার করেন অভিনব মনোহর। ৩টি ছক্কার সাহায্যে ১৩ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি। 

কেকেআরের হার

দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। কিন্তু ম্যাচ বাঁচাতে পারলেন না বেঙ্কটেশ আইয়ার। তাঁর পাল্টা মুম্বইয়ের জার্সিতে ঝোড়ো অর্ধশতরান হাঁকালেন ঈশান কিষাণ। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নেমে দ্রুত রান তুললেন রোহিত শর্মা। ওপেনিং পার্টনারশিপে মাত্র ৫ ওভারে ৬৫ রান তুলেই কেকেআরের হাত থেকে ম্য়াচের রাশ কেড়ে নিয়েছিলেন রোহিত-ঈশান। বাকি কাজটা নিঁখুতভাবে সম্পন্ন করে দেন সূর্যকুমার যাদব, টিম ডেভিড, তিলক ভার্মারা। ১৮৬ রান তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান বোর্ডে তুলে নেয় মুম্বই শিবির।

রাজস্থান বােলারদের মধ্যে ২টো উইকেট নেন সন্দীপ শর্মা। ১টি করে উইকেট নেন বোল্ট, জাম্পা ও চাহাল। তবে কোনও উইকেট পাননি অশ্বিন। 

 

 

সেরা শিরোনাম

Spain Football Team: জিতেছেন বিশ্বকাপ, ইউরো, মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের দিনেই অবসর ঘোষণা করলেন তাঁর প্রাক্তন সতীর্থ
জিতেছেন বিশ্বকাপ, ইউরো, মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের দিনেই অবসর ঘোষণা করলেন তাঁর প্রাক্তন সতীর্থ
Narendra Modi Stadium: ভারত-অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ ম্যাচ চলাকালীনই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বোমাতঙ্ক
ভারত-অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ ম্যাচ চলাকালীনই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বোমাতঙ্ক
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Smriti Mandhana-Harmanpreet Kaur: 'তোমার নেতৃত্বে...' বিদায়ী অধিনায়ক হরমনপ্রীতকে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন পোস্ট নতুন অধিনায়ক স্মৃতির
'তোমার নেতৃত্বে...' বিদায়ী অধিনায়ক হরমনপ্রীতকে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন পোস্ট নতুন অধিনায়ক স্মৃতির

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget