এক্সপ্লোর

Rajat Patidar: জাতীয় দলে ডাক পেয়ে আপ্লুত হলেও, আবেগে ভাসতে নারাজ পতিদার

Patidar For India A: ভারত 'এ'-র হয়ে চার ইনিংসে ৩১৯ রান করেন রজত পতিদার। নিউজল্যান্ড 'এ'-র বিরুদ্ধে অভিষেকেই এসেছিল শতরান। এরপরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে জাতীয় দলে ডাক পান পতিদার।

নয়াদিল্লি: দুরন্ত আইপিএল, ভারতীয় 'এ' দলের হয়ে সুযোগ পেয়েই অসাধারণ পারফরম্যান্স এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় সিনিয়র দলের বেশিরভাগ তারকারা অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেওয়ায় হঠাৎ করেই ভারতীয় দলে (Indian Cricket Team) ডাক পান রজত পতিদার (Rajat Patidar)। মধ্যপ্রদেশের এক ব্যবসায়ী পরিবারের ছেলে পতিদার ভারতীয় দলে হঠাৎ ডাক পেয়ে আপ্লুত হলেও, তিনি কিন্তু আবেগে ভেসে যেতে নারাজ। বরং বর্তমানের শক্তি জমিতে দাঁড়িয়ে সাফল্য লাভের জন্য বদ্ধপরিকর তিনি।

আচমকাই দলে সুযোগ

এবিপি লাইভকে দেওয়া এক সাক্ষাৎকারে পতিদার জানান, 'ভারতীয় দলে ডাক পেয়ে আমি উচ্ছ্বসিত। নিজের জাতীয় দলের হয়ে খেলা তো সকলেরই স্বপ্ন, আমার সেই স্বপ্নই সত্যি হল। তবে এর ফলে আবেগে ভেসে যেতে চাই না। আমি জানি আমায় কী করতে হবে এবং সেইভাবেই সাফল্য পেতে আমি আগ্রহী।' ভারতীয় 'এ' দলের হয়ে পারফর্ম করায় জাতীয় দলে সুযোগ পেতে পারেন বলে আশা করছিলেন পতিদার। তবে সুযোগ যে এত দ্রুত মিলবে, তা তিনি আশা করেননি। 'আমার মনে হয়েছিল যে আমি ভারতীয় দলে ডাক পেতে পারি, তবে তা যে এত তাড়াতাড়ি পাব, সেটা ভাবিনি। নির্বাচন প্রক্রিয়া আমার হাতে নেই, তাই এ বিষয়ে আমি কিছুই করতে পারব না। শুধু আমার রান করে যাওয়াটা জরুরি। আমি সব ম্যাচে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। ভবিষ্যতে কী হবে, তা নিয়ে ভাবি না।' দাবি পতিদারের।

ভারত 'এ'-র হয়ে চার ইনিংসে ৩১৯ রান করেন। নিউজল্যান্ড 'এ'-র বিরুদ্ধে অভিষেকেই এসেছিল শতরান। এছাড়া আইপিএলের নক আউটে ইডেন গার্ডেন্সেও শতরান করেন পতিদার। শতরানের পর আরসিবি সতীর্থদের বাহবা এখনও ভোলেননি পতিদার। 'আমি যখন শতরান করে সাজঘরে ফিরছিলাম, তখন আরসিবির সকল খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফরাও আমায় বাহবা জানিয়েছিলেন। যখন আমি আন্তর্জাতিক খেলোয়াড়দের উঠে দাঁড়িয়ে আমাকে বাহবা দিতে দেখি, তখন সেটা আমায় দারুণ আত্মবিশ্বাস জুগিয়েছিল।' জানান পতিদার।

প্রক্রিয়ায় বদল নয়

তবে এবার চ্যালেঞ্জটা একটু ভিন্ন। তাতে ঘাবড়ে যাচ্ছেন না পতিদার, বরং এতদিন যা করেছেন, সেই পক্রিয়াকে অনুসরণ করেই সাফল্যের ধারা অব্যাহত রাখতে চান তিনি। পতিদার বললেন, 'আমি ভারতের হয়ে মাঠে নামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি এবং এতদিন যা করে এসেছি, সেই একই প্রক্রিয়া অনুসরণ করতে চাই। বেশি পরীক্ষা নিরীক্ষা করার বিষয়ে আমি আগ্রহী নয়, এতদিন যেভাবে সাফল্য পেয়েছি, সেই পথ অনুসরণ করে যেতেই আগ্রহী আমি।' প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে ভারতীয় একাদশে সুযোগ পাননি রজত পতিদার। অবশ্য রবি বিষ্ণোই ও রুতুরাজ গায়কোয়াড় নিজেদের ওয়ান ডে অভিষেক ঘটিয়েছেন এই ম্যাচে। 

আরও পড়ুন: মিশন টি-টোয়েন্টি বিশ্বকাপ, অস্ট্রেলিয়া পাড়ি দিল রোহিত বাহিনী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা মীরাবাঈ চানুর
কমনওয়েলথ গেমসে সোনা মীরাবাঈ চানুর
Commonwealth Games: কমনওয়েলথ গেমসে সোনা মীরাবাঈ চানুর
Commonwealth Games: কমনওয়েলথ গেমসে সোনা মীরাবাঈ চানুর
IND vs ZIM Live: ৩৫ রানে তৃতীয় ম্য়াচেও জয়, সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত
৩৫ রানে তৃতীয় ম্য়াচেও জয়, সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত
IND vs ZIM: কাজে দিল না বার্লের অর্ধশতরানের লড়াকু ইনিংস, ফাস্ট বোলারদের আগুনে গতি ও বৈভবের ব্যাটে জয় ভারতের
কাজে দিল না বার্লের অর্ধশতরানের লড়াকু ইনিংস, ফাস্ট বোলারদের আগুনে গতি ও বৈভবের ব্যাটে জয় ভারতের

ভিডিও

PM Narendra Modi:
Chok Bhanga 6ta: ধর্মতলায় নিট-বিক্ষোভে অশান্তির ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করল পুলিশ
CJP Protest: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, গ্রেফতার ১৪; ধৃত ১৪ জনের ২ দিনের পুলিশ হেফাজত
Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
BJP Government in West Bengal: কল্যাণীর পর কৃষ্ণনগর, ফের আচমকা হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget