এক্সপ্লোর

বোলিং কোচ হিসাবে থেকে যেতে পারেন ভরত অরুণ, ব্যাটিং কোচের দৌড়ে রাজপুত-রাঠৌর-আমরে

সবচেয়ে কঠিন লড়াই ব্যাটিং কোচ বাঙ্গারের। বিদেশে ভারতীয় দলের ব্যাটিংয়ের চেহারা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে

মুম্বই: জাতীয় দলে হেড কোচ রবি শাস্ত্রীর সহকারী হবেন কারা? পুরনো মুখেরাই কি থেকে যাবেন, নাকি সুযোগ মিলবে নতুন কারও? সোমবার থেকে মুম্বইয়ে বিরাট কোহলিদের জন্য সহকারী কোচ নির্বাচনের পদ্ধতি শুরু হয়ে গেল। প্রথম দিন যা ইঙ্গিত, তাতে বোলিং কোচ হিসাবে নতুন চুক্তি পেতে পারেন ভরত অরুণ। তবে বিদায়ী ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের নতুন চুক্তি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। কারণ, ব্যাটিং কোচের পদপ্রার্থী লালচাঁদ রাজপুত, প্রবীণ আমরে, বিক্রম রাঠৌরের মতো একাধিক নাম। এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন জাতীয় সিনিয়র নির্বাচক কমিটি সহকারী কোচ বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে সোমবার। বৃহস্পতিবার শাস্ত্রীর সাপোর্ট স্টাফেদের নাম ঘোষণা হয়ে যাওয়ার কথা। শাস্ত্রী নিজে অরুণকে রেখে দেওয়ার পক্ষপাতী। বোলিং কোচ হিসাবে তাঁর ভূমিকায় অধিনায়ক কোহলিও খুশি। গত কয়েক বছরে ভারতীয় বোলারদের পারফরম্যান্স সকলেরই প্রশংসা কুড়িয়ে নিয়েছে। তাই ভরতের থেকে যাওয়ার সম্ভাবনা প্রবল। একইভাবে দায়িত্বে থেকে যেতে পারেন ফিল্ডিং কোচ আর শ্রীধর। তাঁর প্রশিক্ষণে ভারতীয় ক্রিকেটারদের ফিল্ডিংয়ের চেহারা আমূল বদলে গিয়েছে। তবে শ্রীধরকে লড়তে হবে জন্টি রোডসের মতো হেভিওয়েট প্রার্থীর সঙ্গে। সবচেয়ে কঠিন লড়াই ব্যাটিং কোচ বাঙ্গারের। বিদেশে ভারতীয় দলের ব্যাটিংয়ের চেহারা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। তার ওপর পদপ্রার্থীদের তালিকায় নাম রয়েছে রাজপুত, রাঠৌর, আমরেদের। রাজপুত প্রধান কোচ হতে চেয়েও আবেদন করেছিলেন। শাস্ত্রী পুননির্বাচিত হওয়ার পর ব্যাটিং পরামর্শদাতা হিসাবে রাজপুতকে বাছা হতেই পারে। আবার ঘরোয়া ক্রিকেটে কোচ আমরে দারুণ সফল। অজিঙ্ক রাহানের মতো জাতীয় দলের তারকার ব্যক্তিগত কোচ হিসাবেও কাজ করেছেন আমরে। নির্বাচনের মাপকাঠি হল, প্রার্থীদের বয়স হতে হবে ৬০ বছরের কম। এবং অন্তত ১০টি টেস্ট অথবা ২৫টি ওয়ান ডে ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
France Football Team: জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget