এক্সপ্লোর

টিম ইন্ডিয়ার কোচ কুম্বলের সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই ইস্তফা রামচন্দ্র গুহর?

নয়াদিল্লি:নয়াদিল্লি: বিসিসিআই থেকে হঠাৎ রামচন্দ্র গুহের ইস্তফা। ভারতীয় বোর্ডের শুদ্ধিকরণের উদ্দেশেই তৈরি হয়েছিল প্রশাসক কমিটি। কিন্তু, বছর ঘুরতে না ঘুরতেই ভাঙন! বিসিসিআইয়ের চার সদস্যের প্রশাসক কমিটি থেকে হঠাত্‍ ইস্তফা ইতিহাসবিদ রামচন্দ্র গুহর। ক্রিকেট প্রশাসনে আর থাকতে চান না। ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ালেন প্রশাসক কমিটি থেকে। সুপ্রিমকোর্টের এমএম সন্তানগৌদার ও দীপক গুহকে নিয়ে গঠিত ভেকেশন বেঞ্চের কাছে রামচন্দ্র গুহর কৌঁসুলি জানান, গত ২৮ মে প্রশাসক কমিটির চেয়ারম্যান বিনোদ রাইয়ের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। ফিক্সিংকাণ্ডের পর বহু ঝড়-ঝাপটা গিয়েছে ভারতীয় বোর্ডের উপর দিয়ে। বোর্ড রাজনীতির অন্দরমহলেও নানান চড়াই উত্‍রাই। ফিক্সিং কেলেঙ্কারির ছায়া সরিয়ে বোর্ডের ভাবমূর্তি উন্নত করতেই লোঢা সুপারিশ অনুযায়ী প্রশাসক কমিটি নিয়োগ করে সুপ্রিম কোর্ট। গত ৩০ জানুয়ারি গঠিত হয় চার সদস্যের প্রশাসক কমিটি। যার চেয়ারম্যান প্রাক্তন সিএজি বিনোদ রাই৷ কমিটির বাকি তিন সদস্য ইতিহাসবিদ রামচন্দ্র গুহ,  ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ডায়না এডুলজি, ও আর্থিক সংস্থার কর্তা বিক্রম লিমায়ে৷ তবে, এই আকস্মিক পদত্যাগ ঘিরে ইতিমধ্যেই জল্পনা মাথাচাড়া দিয়েছে ক্রিকেট মহলে। টিম ইন্ডিয়ার কোচ অনিল কুম্বলের সঙ্গে রামচন্দ্র গুহর নৈকট্যের কথা সবাই জানে। এমনকী, তাঁর পরামর্শেই পারিশ্রমিক বৃদ্ধির জন্য কুম্বলে জোর সওয়াল করেছিলেন বলে বোর্ডের একাংশের দাবি। কিন্তু, সেই দাবির জেরেই রাতারাতি টিম ইন্ডিয়ার কোচের গদি টলোমলো। তার মধ্যে কুম্বলে-কোহালি ঝামেলা প্রকাশ্যে চলে আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। তার জেরেই কি শেষ পর্যন্ত পদত্যাগ রামচন্দ্রর গুহর? প্রশ্ন ক্রিকেটমহলে।

সেরা শিরোনাম

India vs Brazil: আছেন ভিনিসিয়াস, রাফিনহা, ভারতের বিরুদ্ধে শক্তিশালী ২৬ সদস্যের দল ঘোষণা ব্রাজিলের
আছেন ভিনিসিয়াস, রাফিনহা, ভারতের বিরুদ্ধে শক্তিশালী ২৬ সদস্যের দল ঘোষণা ব্রাজিলের
India vs Afghanistan: আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা, ছিটকে গেলেন হর্ষিত, নীতীশ-বুমরাকে নিয়ে কী আপডেট?
আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা, ছিটকে গেলেন হর্ষিত, নীতীশ-বুমরাকে নিয়ে কী আপডেট?
Sourav Ganguly: 'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
Sourav Ganguly: বারংবার শোনা গিয়েছে জল্পনা, এবার তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়
বারংবার শোনা গিয়েছে জল্পনা, এবার তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

ভিডিও

Kolkata Food Safety Crackdown | রাজ্য সড়কের ধারে রেস্তোরাঁ। নাম পাঁচফোড়ন। কিন্তু তার রেফ্রিজারেটর খুলতেই বেরিয়ে এল একাধিক বিয়ারের ক্যান
CM Suvendu Adhikari: গোল পার্ক থেকে যাদবপুর 8B পর্যন্ত মিছিলে হাঁটলেন মুখ্যমন্ত্রী
Atin Ghosh: রেস্তোরাঁ-খাদ্য বিপণিতে বেনিয়ম নিয়ে চাঞ্চল্যকর দাবি প্রাক্তন ডেপুটি মেয়রের
Akhrujjaman on Sumit Roy : ‘পুলিশ বার বার ডাকছে মানে নিশ্চয়ই কিছু...’, কেন এ কথা বললেন আখরুজ্জামান?
Jadavpur University News : যাদবপুরে হামলাকাণ্ডে গ্রেফতার ও ভোটের দাবিতে FETSU-র জমায়েতের ডাক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
iPhone 18 India Launch: ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
India vs Afghanistan: আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা, ছিটকে গেলেন হর্ষিত, নীতীশ-বুমরাকে নিয়ে কী আপডেট?
আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা, ছিটকে গেলেন হর্ষিত, নীতীশ-বুমরাকে নিয়ে কী আপডেট?
Sourav Ganguly: 'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
Weather Alert: ৫ জেলায় ভারী দুর্যোগের সতর্কতা, দাপট চালাবে ঝড়বৃষ্টি, বানভাসি হবে কোন কোন এলাকা ?
৫ জেলায় ভারী দুর্যোগের সতর্কতা, দাপট চালাবে ঝড়বৃষ্টি, বানভাসি হবে কোন কোন এলাকা ?
SIP Investment: ৪০ হওয়ার আগেই আপনার থাকে থাকবে কোটি টাকা! মাসে কত টাকা করে জমাতে হবে জানেন কি?
৪০ হওয়ার আগেই আপনার থাকে থাকবে কোটি টাকা! মাসে কত টাকা করে জমাতে হবে জানেন কি?
Tollywood News: ভিন ধর্মে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী, সন্তানকে নিয়েও শুনতে হয়েছে চূড়ান্ত কটাক্ষ!
ভিন ধর্মে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী, সন্তানকে নিয়েও শুনতে হয়েছে চূড়ান্ত কটাক্ষ!
8th Pay Commission : ১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট
১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট
Tukaram Mundhe: ২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
Embed widget