এক্সপ্লোর

Ranji Trophy: কৌশিক-অনুষ্টুপের ব্যাটে পাল্টা লড়াই, বাংলার সামনে নাটকীয় ম্যাচ জয়ের হাতছানি

BCCI: উত্তরপ্রদেশের বিরুদ্ধে দুরন্ত প্রত্যাবর্তন বাংলার। কাল, শুক্রবার, ম্যাচের শেষ দিন আর ১০১ রান করলেই পুরো ৬ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বেন মনোজ-ঈশান পোড়েলরা।

কলকাতা: ইডেনে (Eden Gardens) প্রথম দুদিন যে ম্য়াচে হারের আতঙ্ক চেপে বসেছিল বাংলা শিবিরে, তৃতীয় দিনের শেষে সেই ম্যাচই পুরো পয়েন্টের স্বপ্ন দেখাচ্ছে মনোজ তিওয়ারিদের। উত্তরপ্রদেশের বিরুদ্ধে দুরন্ত প্রত্যাবর্তন বাংলার। কাল, শুক্রবার, ম্যাচের শেষ দিন আর ১০১ রান করলেই পুরো ৬ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বেন মনোজ-ঈশান পোড়েলরা।

দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছিল উত্তরপ্রদেশের স্কোর ১২২/৪ থাকা অবস্থায়। ক্রিজে ছিলেন রিঙ্কু সিংহ। যিনি প্রথম ইনিংসে উত্তরপ্রদেশের সর্বোচ্চ স্কোরার। ৪৪ রানে অপরাজিত ছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসেও দুরন্ত ব্যাটিং করলেন। মাত্র ১১ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলা ক্রিকেটারের। ৮৯ রান করে আউট হন রিঙ্কু। অক্ষদীপ নাথ ৫৩ রান করেন। তবে বাংলার বোলিংয়ের সামনে উত্তরপ্রদেশের টেল এন্ডাররা সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ২২৭ রানে গুটিয়ে যায় উত্তরপ্রদেশের দ্বিতীয় ইনিংস।                                                                         

বাংলার সামনে সরাসরি জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২৫৭ রানের। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফের চাপে পড়ে গিয়েছিল বাংলা। শুরুতেই ফিরে যান ওপেনার অভিষেক দাস। ব্যক্তিগত ৯ রানের মাথায় ফেরেন তিনি। ২২ রান করে ফেরেন সুদীপ কুমার ঘরামি। দুজনই শিবম মাভির শিকার। সেই মাভি, যিনি প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন। ৬১ রানে ২ উইকেট হারিয়ে বাংলা শিবির তখন চাপে। সমর্থকেরা আশঙ্কা করছিলেন, প্রথম ইনিংসের মতোই ফের ব্যাটিং বিপর্যয় না তাড়া করে বেড়ায় বাংলা শিবিরকে। প্রথম ইনিংসে মাত্র ১৬৯ রানে অল আউট হয়ে গিয়েছিল বাংলা।                        

আরও পড়ুন: ফাইনালে মেসির আর্জেন্তিনার মুখোমুখি ফ্রান্স, সতীর্থদের আগাম সতর্কবার্তা দিলেন গ্রিজম্যান

তবে দ্বিতীয় ইনিংসে প্রতিরোধ গড়ে তুলেছেন কৌশিক ঘোষ ও অনুষ্টুপ মজুমদার। অবিচ্ছেদ্য তৃতীয় উইকেটে দুজনে ইতিমধ্যেই ১৬৯ বলে ৯৫ রান যোগ করেছেন। দিনের শেষে বাংলার স্কোর ৪২ ওভারে ১৫৬/২।

শুক্রবার ম্যাচের শেষ দিন। আর সেদিন ম্যাচ জিততে আর মাত্র ১০১ রান চাই বাংলার। ১২১ বলে ৬৯ রানে ক্রিজে রয়েছেন কৌশিক। অনুষ্টুপ ৮৮ বলে ৪৪ রানে অপরাজিত। এখনও হাতে রয়েছে মনোজ তিওয়ারি, অভিষেক পোড়েল, শাহবাজ আমেদের মতো ব্যাটার। বাংলা শিবির আশাবাদী, শেষ দিন ১০১ রান তুলে ম্যাচ সরাসরি জিতে নেবে তারা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Spain Vs Argentina: রেকর্ড ৩৭ ম্য়াচ টানা অপরাজিত, কীভাবে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন?
রেকর্ড ৩৭ ম্য়াচ টানা অপরাজিত, কীভাবে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন?
Argentina Vs Spain: মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?
মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?
FIFA World Cup Final: আর্জেন্তিনার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালপূর্বে অনুশীলনই করতে পারল না স্পেন, তবে ট্রেনিং সারলেন মেসিরা
আর্জেন্তিনার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালপূর্বে অনুশীলনই করতে পারল না স্পেন, তবে ট্রেনিং সারলেন মেসিরা

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Embed widget