এক্সপ্লোর

Ind vs Eng, 2021: টেস্টে অনন্য কীর্তি, কপিল-ইমরানের সঙ্গে একই সারিতে জাদেজা

ইংল্যান্ডের থেকে প্রথম ইনিংসে ৩৮ রানে পিছিয়ে ছিল ভারতীয় দল। এরপরই কে এল রাহুলের সঙ্গে জুটি বেঁধে ৪৬ রানের পার্টনারশিপ গড়ে তোলেন জাদেজা।

নটিংহ্যাম: বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে টেস্টে দ্রুততম ২ হাজার রান ও ২০০ উইকেটের মালিক হলেন রবীন্দ্র জাদেজা। ৫৩টি টেস্টেই এই মাইলস্টোন ছুঁয়ে ফেললেন ভারতীয় দলের এই অভিজ্ঞ অলরাউন্ডার। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিনেই এই নজির গড়েন জাদেজা। গতকাল ঋষভ পন্থ আউট হওয়ার পরই ক্রিজে ব্য়াট করতে এসেছিলেন জাদেজা। ৭ নম্বরে ব্যাট করতে এসেছিলেন তিনি। তখন ইংল্যান্ডের থেকে প্রথম ইনিংসে ৩৮ রানে পিছিয়ে ছিল ভারতীয় দল। এরপরই কে এল রাহুলের সঙ্গে জুটি বেঁধে ৪৬ রানের পার্টনারশিপ গড়ে তোলেন জাদেজা। একইসঙ্গে লাঞ্চের সময় পর্যন্ত ৮ রানের লিড এনে দেন দলকে। জাদজো ৮৬ বলে ৫৬ রানের ইনিংস খেলেন। এরপরই এই মাইলস্টোনে পৌঁছে যান জাদেজা। 

এর আগে ইংল্য়ান্ডের ইয়ান বথাম (৪২ টেস্ট), ভারতের কপিল দেব (৫০ টেস্ট), পাকিস্তানের ইমরান খান (৫০ টেস্ট) ও ভারতের রবিচন্দ্রন অশ্বিন (৫১ টেস্ট) জাদেজার থেকে এগিয়ে রয়েছেন। তবে টেস্টে ২০০০ রান ও ২০০ উইকেটের তালিকায় ভারতীয়দের মধ্যে পঞ্চম স্থানে রয়েছেন রবীন্দ্র জাদেজা। তাঁর আগে রয়েছেন কপিল দেব, অনিল কুম্বলে, হরভজন সিং ও রবিচন্দ্রন অশ্বিন এই নজির গড়েছিলেন। 

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৯৫ রানের লিড নিয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ২৫ রান তুলেছে ইংল্য়ান্ড। ভারতের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলেন রাহুল। জাদেজা ছাড়াও লোয়ার অর্ডারে দুরন্ত ব্যাটিং করেন শামি, সিরাজ, বুমরা। তবে ভারতের ব্যাটিং লাইন আপের টপ অর্ডার প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছিলেন। বিরাট, পূজারা, রাহানে কেউই ব্যাট হাতে বড় রান করতে পারেননি। তবে বোলিং বাহিনী দারুণ পারফর্ম করেছে। বুমরা, শামি, সিরাজের অনবদ্য বোলিংয়ের ওপর নির্ভর করেই ইংল্যান্ডকে দুশোর গণ্ডির আগেই বেঁধে ফেল টিম ইন্ডিয়া। আজ ম্যাচের চতুর্থ দিন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ২ | চাপানউতোরের আবহে আজ দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী
Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ১ | 'কাউকে ছাড়া হবে না', হুঁশিয়ারি শমীকের, কিন্তু গ্রেফতার কোথায়?
BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget