এক্সপ্লোর

Mohammed Shami: পায়ের সেলাই খুলেছে, নিজের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় কী বার্তা দিলেন শামি?

Mohammed Shami Update: ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপে ৭ ম্য়াচে ২৪ উইকেট নিয়েছিলেন শামি। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি।

মুম্বই: গোড়ালির চোটে ভুগছিলেন। বিশ্বকাপের পর থেকে মাঠে নামতে দেখা যায়নি তাঁকে। অস্ত্রোপচার করিয়েছিলেন পায়ের। ইতিমধ্যেই আইপিএল থেকে পুরোপুরি ছিটকে গিয়েছেন তিনি। এবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করলেন শামি। সেখানে দেখা যাচ্ছে যে গোড়ালির সেলাই খুলেছে তাঁর। সেই আপডেট দিয়ে শামি লেখেন, ''আমার শরীরে একটি আপডেট দিতে চাই। অস্ত্রোপচারের ১৫ দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। আমার সেলাইও কাটা হয়ে গিয়েছে। দ্রুত সুস্থ হয়ে উঠছি আমি। আমি এর জন্য সবার কাছে কৃতজ্ঞ। আগামীর জন্য অপেক্ষার করছি।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 𝕸𝖔𝖍𝖆𝖒𝖒𝖆𝖉 𝖘𝖍𝖆𝖒𝖎 (@mdshami.11)

এর আগে বোর্ড সচিব জয় শাহও জানিয়েছিলেন, ''শামির অস্ত্রোপচার হয়ে গিয়েছে। ও দেশে ফিরে এসেছে। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে ও ফিরতে পারে।'' বোর্ডের পক্ষ থেকে যে বিবৃতি গতকাল দেওয়া হয়েছিল, সেখানে লেখা হয়েছে, ''গোড়ালির চোটে ভুগছিলেন মহম্মদ শামি। গত ২৬ ফেব্রুয়ারি অস্ত্রোপচার হয়েছিল শামির। টাটা আইপিএলের আগামী মরশুম থেকে ছিটকে গিয়েছেন শামি। তাঁকে এবারের আইপএলে দেখতে পাওয়া যাবে না।'' 

উল্লেখ্য, ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপে ৭ ম্য়াচে ২৪ উইকেট নিয়েছিলেন শামি। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। এমনকী ইঞ্জেকশন নিয়েও খেলে গিয়েছেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা এই অভিজ্ঞ ডানহাতি পেসার। এরপর থেকে আর মাঠে দেখা যায়নি শামিকে। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজে খেলতে উড়ে গিয়েছিল ভারতীয় দল। সেখানেও তাঁকে দেখা যায়নি। এছাড়াও ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নেমেছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। সেখানে ৪-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। কিন্তু সেই সিরিজেই শামিকে পাওয়া যায়নি। আইপিএলের আগে মনে করা হচ্ছিল যে শামি হয়ত সুস্থ হয়ে উঠবেন। গুজরাত টাইটান্স শিবিরের হয়ে আইপিএলে খেলেন শামি। তবে গতকালের বিবৃতির পর এটাও পরিষ্কার যে আইপিএলেও শামিকে পাওয়া যাবে না।

আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। প্রথম ম্য়াচে আরসিবি ও চেন্নাই মুখোমুখি হতে চলেছে। ২৪ মার্চ গুজরাত টাইটান্স তাঁদের প্রথম ম্য়াচ খেলতে নামবে মুম্বইয়ের বিরুদ্ধে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget